বাগেরহাট ক্রীড়া সংস্থার নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোর্শেদ আনোয়ার জয়ী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ November, ২০২৬

বাগেরহাট ক্রীড়া সংস্থার নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোর্শেদ আনোয়ার জয়ী

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ November, ২০২৬ |

বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ৬৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বাগেরহাট জেলার প্রধান সমন্বয়কারী সৈয়দ মোর্শেদ আনোয়ার (সোহেল)। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পৌর বিএনপির আহ্বায়ক এসকেন্দার হোসেন ৩৩ ভোট পেয়েছেন। শনিবার রাতে বাগেরহাট জেলা স্টেডিয়ামের মিলনায়তনে ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাহ উদ্দীন এই ফলাফল ঘোষণা করেন।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দীন জানান, সর্বশেষ ২০০৬ সালে জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এবার সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট

গ্রহণ সম্পন্ন হয়। মোট ১০১ জন ভোটারের মধ্যে ৯৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

গঠনতন্ত্র অনুযায়ী, পদাধিকারবলে জেলা প্রশাসক জেলা ক্রীড়া সংস্থার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ৩১টি পদের মধ্যে ২৭টি পদে নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি বাছাই করা হয়। এর আগে সহসভাপতি পদে চারজন এবং উপজেলা থেকে সংরক্ষিত নির্বাহী সদস্য পদে দুজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ২১টি পদে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে শেখ মো. আশিকুর রহমান এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে শেখ ওমর আলী মুন্না ও শেখ সাকির হোসেন নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে জয়ী হয়েছেন জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম। এছাড়া নির্বাহী

সদস্য পদে আল আমিন খান, আহম্মদ হামীম রাহাত, মো. ইয়ামিন আলী, এফ এম মাহিন খান, খান হাবিবুর রহমান, গোলাম রায়হান, বিশ্বনাথ গৌতম বাবু, মো. মামুন খান, মোহাম্মদ ফরিদুজ্জামান, মো. শেখ তানবীর আবিদ, মো. মোল্লা মাসুদুল হক, শেখ শাহেদ আলী আবিদ, সুমন পাইক ও সৈয়দ মোস্তফা আল মামুন নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত নারী নির্বাহী সদস্য হিসেবে শাহিদা আক্তার ও নার্গিস আরা জয়লাভ করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যশোর সীমান্তে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি প্রতিরক্ষা খাতে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ বাগেরহাট ক্রীড়া সংস্থার নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোর্শেদ আনোয়ার জয়ী হামজার বাড়িতে খেলা দেখছেন হবিগঞ্জের গ্রামবাসী ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে শাস্তির দাবিতে মানববন্ধন হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু অতিরিক্ত জেলা জজদের গাড়ি ও গানম্যান পাওয়া উচিত: আইনসচিব সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে ফ্রেশ এলপি গ্যাস ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে নতুন ঋণ আলোচনা শেষ হবে গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর ফেসবুক পোস্টের জেরে রাউজানে মার্কেটে ঢুকে প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাত যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ বিজিবির উপস্থিতিতে পালাল চোরাকারবারিরা: উদ্ধার দুটি বিদেশি পিস্তল ও গুলি ইউনূস সরকারের ১৮ মাসে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির গবেষণালব্ধ শ্বেতপত্র প্রকাশ হচ্ছে আজ জয় বাংলা’ লিখে মন্তব্য, ১৪ বছরের কিশোরকে গ্রেপ্তারের নিন্দা ছাত্রলীগের