অতিরিক্ত জেলা জজদের গাড়ি ও গানম্যান পাওয়া উচিত: আইনসচিব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ November, ২০২৬

অতিরিক্ত জেলা জজদের গাড়ি ও গানম্যান পাওয়া উচিত: আইনসচিব

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ November, ২০২৬ |

রোববার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের শহীদ সোহেল আহমেদ ও জগন্নাথ পাঁড়ে মিলনায়তনে আয়োজিত এক স্মরণসভা ও মিলাদ মাহফিলে আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা প্রধান অতিথির বক্তব্য রাখেন। ২০০৫ সালের ১৪ নভেম্বর ঝালকাঠিতে জেএমবির হামলায় নিহত দুই বিচারকের স্মরণে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন এই অনুষ্ঠানের আয়োজন করে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আইনসচিব বলেন, ‘আজও আদালত এবং বিচারকদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত হয়নি। দুই মেধাবী বিচারক জীবন দিয়ে আমাদের নিরাপত্তার বিষয়টি দেখিয়ে গেছেন।’ তিনি আরও উল্লেখ করেন যে, বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত জেলা জজদের গাড়ি ও

সার্বক্ষণিক গানম্যান দেওয়া উচিত।

সভায় বক্তারা আদালত এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। ঢাকার সিএমএম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এ সময় সম্প্রতি সিএমএম আদালত এলাকায় ককটেল হামলার বিষয়টি তুলে ধরেন।

আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব আবদুল আউয়াল ২০০৫ সালের ১৪ নভেম্বরের ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে স্মৃতিচারণা করেন। তিনি দুই শহীদ বিচারকের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে রাষ্ট্রের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন। অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দুই শহীদ পরিবারের হাতে অনুদানের চেক হস্তান্তর করা হয়।

স্মরণসভায় আরও বক্তব্য রাখেন ঢাকার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম, মহানগর দায়রা জজ শাহজাহান কবির, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৪-এর বিচারক মুন্সী

মশিয়ার রহমান এবং মুনতাসির আহমেদ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যশোর সীমান্তে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি প্রতিরক্ষা খাতে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ বাগেরহাট ক্রীড়া সংস্থার নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোর্শেদ আনোয়ার জয়ী হামজার বাড়িতে খেলা দেখছেন হবিগঞ্জের গ্রামবাসী ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে শাস্তির দাবিতে মানববন্ধন হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু অতিরিক্ত জেলা জজদের গাড়ি ও গানম্যান পাওয়া উচিত: আইনসচিব সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে ফ্রেশ এলপি গ্যাস ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে নতুন ঋণ আলোচনা শেষ হবে গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর ফেসবুক পোস্টের জেরে রাউজানে মার্কেটে ঢুকে প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাত যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ বিজিবির উপস্থিতিতে পালাল চোরাকারবারিরা: উদ্ধার দুটি বিদেশি পিস্তল ও গুলি ইউনূস সরকারের ১৮ মাসে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির গবেষণালব্ধ শ্বেতপত্র প্রকাশ হচ্ছে আজ জয় বাংলা’ লিখে মন্তব্য, ১৪ বছরের কিশোরকে গ্রেপ্তারের নিন্দা ছাত্রলীগের