গুমের অভিযোগ আবাসন ব্যবসায়ীর, অস্ত্র ব্যবসার তথ্য ডিবি পুলিশের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১০ November, ২০২৬

আরও খবর

শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর প্রতি বেন গভিরের কট্টর কটূক্তি, উত্তেজনা

চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে পিটিয়ে মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা

পাঠ্যবইয়ের কাগজে টনপ্রতি ২২ হাজার টাকার কারসাজি: সিন্ডিকেট হাতিয়ে নিল ৫৫ কোটি টাকা

শহিদ ধীরেন্দ্রনাথের বাড়ির সাইনবোর্ড ভাঙচুর এনসিপির: মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্য নিয়ে হঠাৎ তাদের এই দরদের নেপথ্যে কী?

ন্যূনতম মজুরির জন্য শ্রমিক যখন মরছে, তখন ২০০ কোটি টাকা খরচে সরকারি কর্মচারীদের ফ্ল্যাট তৈরির ঘোষণা

দেয়ালে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখন: স্কুলছাত্রীদের শনাক্ত করল পুলিশ, শিক্ষার্থী-নিপীড়নের শংকা

ত্রিপুরায় বিএসএফের ওপর স্থানীয় বাসিন্দাদের হামলা, ৩ আহত, ৯ গ্রেপ্তার

গুমের অভিযোগ আবাসন ব্যবসায়ীর, অস্ত্র ব্যবসার তথ্য ডিবি পুলিশের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ November, ২০২৬ |

জামিনে মুক্তি পাওয়ার দুই মাস পর মিরপুরের এক ব্যবসায়ী অভিযোগ করেছেন, তাঁকে জোর করে তুলে নিয়ে ডিবি (গোয়েন্দা পুলিশ) কার্যালয়ে তিন দিন গুম করে রাখা হয়েছিল। এই সময়ে তাঁকে পরিবারের সঙ্গেও কোনো যোগাযোগ করতে দেওয়া হয়নি।

বিজ্ঞাপন

অভিযোগকারী ওই ব্যবসায়ীর নাম মো. শামীম খান (৪৯)। তিনি আবাসন ব্যবসায়ী হিসেবে নিজের পরিচয় দিয়েছেন। ঢাকা–১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেমের সহায়তায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ উত্থাপন করেন।

সোমবার দুপুর ১২টার দিকে রাজধানীর মিরপুরে রূপনগর এলাকার একটি বাড়িতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে ঢাকা–১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম ছাড়াও শামীম খানের স্ত্রী আরবি সুলতানা বক্তব্য রাখেন।

সংবাদ সম্মেলনে শামীম খান বলেন, '২৬ আগস্ট রাত ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে তাঁকে মিরপুরের দক্ষিণ বিশিল এলাকায় তাঁর অফিস–সংলগ্ন একটি বেসরকারি ব্যাংকের পাশ থেকে জোর করে তুলে নিয়ে যায় ডিবির মিরপুর বিভাগের একটি দল।' তিনি আরও বলেন, 'ডিবি অফিসে নিয়ে তাঁর চোখ বেঁধে ফেলা হয়। তিন দিন সেখানে তাঁকে আটকে রেখে মেরে ফেলাসহ নানা হুমকি দেওয়া হয়। পরিবারের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়নি। গুমের সময় ডিবি কর্মকর্তারা তাঁর ব্যবসা নিয়ে নানা প্রশ্ন করেন। অবৈধ ব্যবসা করেন কি না, জানতে চান।'

শামীম

খান জানান, তিন দিন আটকে রাখার পর অস্ত্র মামলায় তাঁকে আদালতে তোলা হয়। তাঁর দাবি, মিরপুরের একটি ব্যাংকের সামনে থেকে তুলে নেওয়া হলেও মামলায় তাঁকে বেড়িবাঁধ এলাকা থেকে গ্রেপ্তার দেখানোর কথা বলা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠালে প্রায় এক মাস পর ২৬ সেপ্টেম্বর তিনি মুক্তি পান। তিনি মুসকান রিয়েল এস্টেটের মালিক এবং দীর্ঘ সময় ধরে আবাসন ব্যবসার সঙ্গে জড়িত। অতীতে সাইফুল ইসলাম নিরব যখন যুবদলের সভাপতি ছিলেন, তখন তিনি ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য ছিলেন, তবে বর্তমানে কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নেই বলে জানান তিনি। তাঁকে কেন আটকে রাখা হয়েছিল, সেই কারণ তিনি জানেন না।


items-center">

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে স্থানীয় সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম বলেন, 'ফ্যাসিবাদের আমলে যেভাবে মানুষকে তুলে নিয়ে যাওয়া, চোখ বেঁধে আটকে রাখা, পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করা এবং গ্রেপ্তারের বিষয়টি অস্বীকার করা হতো, সেই সংস্কৃতি কি আবার ফিরে আসছে? একটি ব্যবসায়িক বিরোধের জেরে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে একজনকে গুম, নির্যাতন ও হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এই ঘটনার যথাযথ বিচার করতে না পারলে এমন ঘটনা আরও ঘটবে, ঘটতেই থাকবে। একসময় তাঁর মতো আরও অনেকেই অন্ধকারে হারিয়ে যাবেন।'

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের দাবি, শামীম খানকে বিদেশি অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয়েছিল এবং গ্রেপ্তারের

পর নির্দিষ্ট সময়ের মধ্যেই তাঁকে আদালতে পাঠানো হয়। ডিবির মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খাঁন বলেন, শামীম খানকে গুম করা হয়নি। তিনি দাবি করেন, শামীম দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত এবং আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসীদের সঙ্গে তাঁর যোগাযোগ থাকার তথ্যপ্রমাণ রয়েছে।

ডিসি মোহাম্মদ রাকিব খাঁন আরও জানান, শামীম খানকে ২৬ আগস্ট নয়, ২৮ আগস্ট ভোরে মিরপুর বেড়িবাঁধ এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও দুটি গুলিসহ গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, 'গ্রেপ্তারের পর নির্ধারিত সময়ের ভেতরেই তাঁকে আদালতে পাঠানো হয়। এখানে আইনের কোনো ব্যত্যয় হয়নি।'

ডিবি পুলিশের এই কর্মকর্তা জানান, শামীম খানের বিরুদ্ধে অস্ত্র মামলার পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলাও

রয়েছে। এছাড়া ৫ আগস্ট–পরবর্তী সময়ে সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে যৌথ বাহিনীও তাঁকে গ্রেপ্তার করেছিল। তিনি আরও বলেন, অভিযুক্ত শামীম খানের অস্ত্র মামলার তদন্ত চলছে এবং শিগগিরই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। প্রায় দুই মাস পরে এসে এমন অভিযোগ তোলার পেছনে তাঁর ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে বলে ডিবি দাবি করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মুম্বাই থেকে দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তৃণমূল বিধায়ক পরেশরাম দাস গ্রেপ্তার গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব ইয়ুথ ক্লাবকে দেওয়ায় বাপার ক্ষোভ সৌরবিদ্যুৎ স্থাপনে ই-জিপি বাধ্যতামূলক নয়, সংসদে বিল হজযাত্রীদের সৌদি আরবের খরচ পাঠানোর প্রক্রিয়া জানাল বাংলাদেশ ব্যাংক ২২ গাড়িতে আগুন ও ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের আইজিপির বার্তা জাতীয় নীতিমালা প্রণয়নে তৃণমূলের তথ্য ও ক্ষুদ্র উদ্যোগকে গুরুত্ব দেওয়ার আহ্বান রেহমান সোবহানের হেগসেথকে অভিশংসনের প্রস্তাব নিয়ে রিপাবলিকান শিবিরে দ্বিধা শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর প্রতি বেন গভিরের কট্টর কটূক্তি, উত্তেজনা শেয়ারবাজারে সচল হচ্ছে ছায়েদুর ও হিরুর ৯৩ বিও হিসাব অবশেষে মতিঝিলে নিজস্ব ভবন বুঝে পেল বেসিক ব্যাংক জিডব্লিউএম গাড়ির পরিবেশক এখন এসিআই মোটরস ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা সিলেটে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা বাংলাদেশ ছাত্রলীগের “গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার” এর দাবিতে ডাকা ধর্মঘটের সমর্থনে ঝিনাইদহে মহাসড়ক অবরোধ জেলা ছাত্রলীগের রাজশাহী বিমানবন্দরে গ্রেনেডসদৃশ বস্তু: পেছনের গেট দিয়ে পালালেন জ্বালানিমন্ত্রী! কূটনৈতিক পাড়ায় কী চলছে বুঝতে পারছেন না তথ্য উপদেষ্টা জাহেদ সকল মিডিয়ায় শেখ হাসিনার বক্তব্য, অস্বস্তিতে সরকার; গণমাধ্যমে আওয়ামী লীগের প্রচারণা নিষিদ্ধের বার্তা নারীসমেত শ্রীমঙ্গলে ছাত্রলীগের মুখোমুখি হাসিব; প্রাণ বাঁচাতে একাই দৌড়ে পালালেন জুলাই সমন্বয়ক (ভিডিও) স্ত্রী পরিচয়ে বান্ধবী নিয়ে রিসোর্টের ১১৮নং কক্ষে ওঠেন জুলাইর নাশকতাকারী হাসিব আওয়ামী লীগ করলেই সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয় – তথ্য উপদেষ্টা; সফল ধর্মঘটের প্রভাব, নাকি নয়া কৌশল সরকারের?