❝পোস্টাল ব্যালট ও ট্রান্সফার করা ভোটব্যাংক হলো জামাত এনসিপি জোটের ডামি নির্বাচনের সুপরিকল্পিত কৌশল❞ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ জানুয়ারি, ২০২৬
     ১১:০৫ অপরাহ্ণ

❝পোস্টাল ব্যালট ও ট্রান্সফার করা ভোটব্যাংক হলো জামাত এনসিপি জোটের ডামি নির্বাচনের সুপরিকল্পিত কৌশল❞

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ জানুয়ারি, ২০২৬ | ১১:০৫ 29 ভিউ
বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে উদ্বেগজন যে বিষয়টি তা হলো পোস্টাল ব্যালটকে ঘিরে সম্ভাব্য সংগঠিত কারসাজি। নির্বাচন কমিশনের তথ্যমতে প্রায় সাড়ে পাঁচ লাখ পোস্টাল ভোটার নিবন্ধিত হয়েছে। যেখানে প্রায় ১ কোটিরও বেশি প্রবাসী রয়েছে আমাদের। নিবন্ধিত পোস্টাল ভোটের ৮০ শতাংশের বেশি একটি নির্দিষ্ট জোট জামাত এনসিপির পক্ষে যাওয়ার বাস্তব সম্ভাবনা রয়েছে। এর অর্থ দাঁড়ায়, প্রায় চার লক্ষের বেশি ভোট একটি সুসংগঠিত পরিকল্পনার মাধ্যমে নির্বাচনী ফলাফলে প্রভাব ফেলতে পারে। গাণিতিক ভাবে হিসাব করলে স্পষ্ট হয় প্রতি নির্বাচনী আসনে গড়ে মাত্র ১০ হাজার ভোট স্থানান্তর বা কেন্দ্রীভূত করতে পারলেই ৪০টিরও বেশি আসনের ফল কৃত্রিমভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব। জামাত এমন একটি দল, যাদের রাজনীতি

সবসময়ই সাংগঠনিক শৃঙ্খলা ও গোপন পরিকল্পনার উপর দাঁড়িয়ে। তারা নির্বাচনের বহু আগেই তাদের সমর্থকদের নির্দিষ্ট কিছু আসনে ভোটার হিসেবে স্থানান্তর করে একটি কৃত্রিম ভোটব্যাংক তৈরি করেছে। বিএনপি হয়তো এই নির্বাচনকে গড় পড়তা রাজনৈতিক প্রতিযোগিতা হিসেবে দেখছে, কিন্তু জামাত তা করছে না। তারা এটিকে গাণিতিক সমীকরণে সাজিয়েছে কোথায় কত ভোট, কোন আসনে কত প্রভাব, কোন পথে কীভাবে ফল বের করা যায়। এই বাস্তবতায় ইসলামিক দলগুলোর মধ্যকার অনৈক্যই একমাত্র বাধা তা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। সবচেয়ে বড় প্রশ্ন হলো এই প্রক্রিয়াকে কি আদৌ গ্রহণযোগ্য নির্বাচন বলা যায়? যেখানে দেশের সবচেয়ে বড় দল নেই, যেখানে ভোটার স্থানান্তরের অভিযোগ, যেখানে পোস্টাল ব্যালটের

স্বচ্ছতা নিয়ে প্রশ্ন এটাকে কি নির্বাচন বলা যায়? বিএনপির সহ কিছু মানুষ হয়তো আওয়ামী লীগের অতীতের নির্বাচন নিয়ে খোঁচা দিয়ে বলবেন আপনারা কি করেছেন? আঁরে ভাই আমরা ত কাউকে নির্বাচন করতে প্রকাশ্যে প্রতিবন্ধকতা তৈরি করি নাই। বিএনপি নির্বাচন বয়কট করেছে তাদের রাজনৈতিক কৌশলে আর আওয়ামী লীগ নির্বাচন করতে চাই। এখানেই আওয়ামী লীগের অনুপস্থিতির গুরুত্ব সবচেয়ে বেশি। আওয়ামী লীগ কেবল একটি রাজনৈতিক দল নয় এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ, সংবিধান, অসাম্প্রদায়িকতা ও গণতান্ত্রিক ধারার প্রতিনিধিত্বকারী শক্তি। এই দলকে বাদ দিয়ে যে নির্বাচন আয়োজন করা হচ্ছে, সেখানে স্বাভাবিক ভাবেই মাঠ ফাঁকা। আর ফাঁকা মাঠে সংগঠিত, কিন্তু সীমিত জনভিত্তির দলগুলো সংখ্যার খেলায় সুবিধা নেবে এটাই বাস্তবতা। আওয়ামী লীগ

ছাড়া এই নির্বাচন জনগণের নির্বাচন নয় এটি একটি পরিকল্পিত, সীমিত অংশগ্রহণমূলক এবং অবধারিতভাবে বিতর্কিত নির্বাচন। ইতিহাস সাক্ষী বাংলাদেশে যখনই আওয়ামী লীগকে বাদ দিয়ে রাজনৈতিক প্রকল্প বাস্তবায়নের চেষ্টা হয়েছে, তখনই রাষ্ট্র, গণতন্ত্র ও স্থিতিশীলতা বিপন্ন হয়েছে। আসন্ন নির্বাচনও তার ব্যতিক্রম হবে না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মব সন্ত্রাসের মহোৎসবে জুলাই দাঙ্গার ফসল ঘরে তুলছে বাংলাদেশ ইউনুসের অংশগ্রহনমূলক নির্বাচনের নমুনা দেখুন ফরিদপুরে হাসপাতালে বিএনপি’র সন্ত্রাসীদের হামলা বিএনপির মামলায় কারাবরণ; চিকিৎসা বিলম্বে কেটে ফেলতে হলো পেকুয়ার নাজিমুদ্দিনের পা নির্বাচনী কারসাজির নয়া কায়দা : ইউনুসের পঞ্চান্ন হাজার ভুয়া পর্যবেক্ষক বিএনপির চাঁদাবাজদের কাছে যেন আপন ভাইয়েরও নিস্তার নেই প্রবাসীদের ভোটাধিকার নাকি জামায়াতের ভোটব্যাংক সাজানোর খেলা? নির্বাচনে ৯৫ শতাংশ প্রবাসী সাড়া দেননি, কারাগারে ৯৩ শতাংশ ১৭ বছরে পেয়েছি মেট্রো ও মডেল মসজিদ, আর এখন দেখছি চোর ও অপদার্থের রাজত্ব’—দুই আমলের তফাত টেনে ভাইরাল ভিডিও বার্তা গণভোট নয়, সংবিধান ভাঙার নীলনকশা হাতিরঝিল এক্সপ্রেসওয়ের রড চুরির একচ্ছত্র আধিপত্য ‘মাওরা সায়মন’ সিন্ডিকেটের: নেপথ্যে ভেজাল তাহের ও কাইলা হৃদয় ভোটের আগে অরক্ষিত সীমান্ত: ‘জিরো টলারেন্স’-এর বুলিতে ঢাকা পড়ছে অস্ত্রের ঝনঝনানি “হ্যাঁ–না ভোটের ফল আগেই নির্ধারিত। এখন চলছে ভোটের নামে এক প্রহসন।” — জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ভোট বয়কটের ডাক ৫ পেশাজীবী সংগঠনের নির্বাচনের নামে সংখ্যালঘু জনগোষ্ঠীর জীবনে ভয় ও আতঙ্ক সৃষ্টি করা কোনোভাবেই গণতান্ত্রিক চর্চা হতে পারে না যে জাতি তার মুক্তিযোদ্ধাদের সম্মান করতে ভুলে যায়, সেই জাতি নিজের জন্মকেই অস্বীকার করে ফাঁস হওয়া নথিতে ৬৪ ডিসির রাজনৈতিক পরিচয়: ‘নিরপেক্ষ’ প্রশাসনে দলীয়করণের ছায়া জেলখানার মাইকে ভেসে এল বাবা হওয়ার সংবাদ: সাবেক ছাত্রলীগ নেতার কারাজীবনের নির্মম আখ্যান পরিচয় ফাঁসের আতঙ্ক: পোস্টাল ব্যালটে ভোটদানে বিমুখ সরকারি চাকরিজীবী কর্মকর্তারা আসন্ন নির্বাচনকে ‘প্রহসন’ আখ্যা ভোট বর্জনের ডাক দিয়ে ৭০৭ আইনজীবীর বিবৃতি ‘প্রতিদ্বন্দ্বী দলকে আইনি কৌশলে মাঠের বাইরে রাখা গণতন্ত্রের জন্য বিপজ্জনক’: মাইকেল রুবিন