৯৯ রানে বিধ্বস্ত বাংলাদেশ, শ্রীলঙ্কার সিরিজ জয় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৯ জুলাই, ২০২৫

৯৯ রানে বিধ্বস্ত বাংলাদেশ, শ্রীলঙ্কার সিরিজ জয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জুলাই, ২০২৫ |
শেষ ম্যাচে নির্ভরতার বদলে ভরাডুবি। ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ হাতছাড়া করল বাংলাদেশ। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৯৯ রানে হেরে ২–১ ব্যবধানে হেরে গেছে টাইগাররা। মঙ্গলবার পাল্লেকেলেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে তারা তোলে ২৮৫ রান। কুশল মেন্ডিস খেলেন অনবদ্য ১২৪ রানের ইনিংস। জবাবে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৮৬ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ, খেলতে পারে মাত্র ৩৯.৪ ওভার। মেন্ডিসের ব্যাটে রানের পাহাড় শুরুর দিকে বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ ও তানজিম সাকিব চাপে ফেললেও উইকেটে থিতু হয়ে যান কুশল মেন্ডিস ও চারিথ আসালঙ্কা। ওপেনার মাদুশকা দ্রুত আউট হলেও মেন্ডিসের সেঞ্চুরি ও আসালঙ্কার ফিফটিতে বড় সংগ্রহ পায়

লঙ্কানরা। মেন্ডিস ১১৪ বলে ১২৪ রান করেন, যা সাজানো ছিল ১২টি চার দিয়ে। আসালঙ্কা করেন ৬০ বলে ৫৮ রান। শেষদিকে হাসারাঙ্গা-চামিরারা ঝড়ো ইনিংস খেলায় ২৮৫ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড় করায় স্বাগতিকরা। শুরুতেই ভেঙে পড়ে টাইগার ব্যাটিং জয়ের জন্য ২৮৬ রানের লক্ষ্যে নামলেও ব্যাটিংয়ের শুরুতেই ছন্দপতন ঘটে বাংলাদেশের। ইনিংসের তৃতীয় ওভারে ১৭ রান করে ফিরেন তানজিদ তামিম। এরপর শান্ত শূন্য রানে আউট হলে চাপে পড়ে যায় দল। পারভেজ ইমন ও তাওহিদ হৃদয় চেষ্টা করলেও জুটি বড় করতে পারেননি। ৪৪ বলে ২৮ রান করে ফেরেন ইমন। মিরাজের ২৫ বলে ২৮ রানের ইনিংসও কাটাতে পারেনি বিপদ। শামীম, মেহেদী, তানজিমরা ব্যর্থ হলে শেষ ভরসা হয়ে দাঁড়ান হৃদয়। হৃদয়ের লড়াই

যথেষ্ট ছিল না এক প্রান্ত আগলে রেখে হৃদয় করেন ৭৮ বলে ৫১ রান। তবে ইনিংস বড় করতে পারেননি। চামিরার দুর্দান্ত এক ইনসুইংয়ে বোল্ড হয়ে ফিরলে জয়ের আশা শেষ হয়ে যায় বাংলাদেশের। জাকের আলি ২৭ রানে কিছুটা লড়াই করলেও বাকি ব্যাটারদের ব্যর্থতায় বড় হারে শেষ হয় ম্যাচ। সবমিলিয়ে শ্রীলঙ্কার নিয়ন্ত্রিত বোলিংয়ে একরকম আত্মসমর্পণই করেছে বাংলাদেশ। সিরিজ হার, প্রশ্ন ব্যাটিং নিয়েই তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ওয়ানডে জিতে সমতা ফেরায় বাংলাদেশ। তবে নির্ধারণী ম্যাচে বাজে ব্যাটিং পারফরম্যান্সে হেরে যায় টাইগাররা। এই হারের মধ্য দিয়ে আবারও সামনে চলে আসে বাংলাদেশের ব্যাটিং সংকট। বিশেষ করে টপ অর্ডার ও মিডল অর্ডারের ধারাবাহিকতা নিয়েই তৈরি হয় প্রশ্ন। সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা:

৫০ ওভারে ৭ উইকেটে ২৮৫ (মেন্ডিস ১২৪, আসালঙ্কা ৫৮) বাংলাদেশ: ৩৯.৪ ওভারে সব উইকেট হারিয়ে ১৮৬ (হৃদয় ৫১, জাকের ২৭) ফল: শ্রীলঙ্কা ৯৯ রানে জয়ী, ২–১ ব্যবধানে সিরিজ জিতেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু