৯০ জন গ্রেপ্তারের ধাক্কাও থামাতে পারেনি: চট্টগ্রামে এবার অনন্যা আবাসিকে ছাত্রলীগের বিশাল মিছিল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ June, ২০২৬

আরও খবর

শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস?

সন্ত্রাস-চাঁদাবাজি-দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাজনীতি ছাড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা

নোয়াখালীতে শ্রমিকদল নেতাকে হত্যার পর মাটিচাপা, ৬ দিন পর মরদেহ উদ্ধার

লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ

পাবনায় গ্রেপ্তারের পর হাজতে আওয়ামী লীগ নেতা তানভীরকে নির্যাতন, অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা প্রদানেও বাঁধা পুলিশের

ঢাবিতে ককটেল বিস্ফোরণ: ছাত্রদলের হাতে আটক তিতুমীর কলেজ ছাত্রশিবিরের নেতা; ছিলেন চব্বিশে জুলাই যোদ্ধা

সিলেটে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা

৯০ জন গ্রেপ্তারের ধাক্কাও থামাতে পারেনি: চট্টগ্রামে এবার অনন্যা আবাসিকে ছাত্রলীগের বিশাল মিছিল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ June, ২০২৬ |
নগরের বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৯০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তারের রেশ কাটতে না কাটতেই আবারও রাজপথে দেখা গেল ছাত্রলীগের বিশাল মিছিল। এবার চট্টগ্রাম নগরের অনন্যা আবাসিক এলাকায় এক বেসরকারি হাসপাতালের সামনে শক্তি প্রদর্শন করেছেন সংগঠনটির নেতা-কর্মীরা। আজ বুধবার (৩ জুন, ২০২৬) সকালে ঘটা এই ঘটনার দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুরো নগরজুড়ে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। ​সকাল হতেই রাজপথে স্লোগান, নেতৃত্বে শীর্ষ নেতা ​ছড়িয়ে পড়া ভিডিও এবং স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ১১টায় মিছিলটি অক্সিজেন-হাটহাজারী সড়কের কুয়াইশ অংশ থেকে যাত্রা শুরু করে অনন্যা আবাসিক এলাকার দিকে অগ্রসর হয়। একপর্যায়ে সড়কের পাশে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালের

সামনে এসে ছাত্রলীগের নেতা-কর্মীরা জড়ো হন এবং তীব্র স্লোগান দিতে থাকেন। ​বিশ্বস্ত সূত্রে খবর, ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার এক সহসভাপতি স্বশরীরে উপস্থিত থেকে এই মিছিলের নেতৃত্ব দেন। ​অনন্যা আবাসিক এলাকাটি মূলত নগরের বায়েজিদ বোস্তামী, চান্দগাঁও এবং জেলার হাটহাজারী মডেল থানার সীমানার মধ্যে পড়েছে। আজ যে সুনির্দিষ্ট স্থানে ছাত্রলীগের এই বড় জমায়েত ও মিছিলটি হয়েছে, সেটি হাটহাজারী থানার আওতাধীন। ​তবে প্রকাশ্য দিবালোকে এত বড় একটি মিছিল হয়ে যাওয়ার পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমানের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, “মিছিলের কোনো তথ্য আমাদের কাছে নেই। আমরা এ বিষয়ে খোঁজ নিচ্ছি।”

পুলিশের এমন জবাবে স্থানীয় বিএনপি-জামায়াত ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে মধ্যে বিস্ময়ের সৃষ্টি হয়েছে। ​গ্রেপ্তারের পরদিনই পাল্টা মিছিল ​এর আগে গত সোমবার সকালে নগরের ব্যস্ততম জিইসি মোড় এলাকায় প্রায় ৩০০ জনের একটি বিশাল মিছিল বের করেছিল ছাত্রলীগ। সেই ঘটনার পর নড়েচড়ে বসে প্রশাসন। গত ২৪ ঘণ্টায় নগরের বিভিন্ন থানায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৯০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। ​রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা ছিল, এই গণ-গ্রেপ্তারের পর ছাত্রলীগের মাঠপর্যায়ের নেতা-কর্মীরা হয়তো শান্ত থাকবেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে, গ্রেপ্তারের ঠিক পরদিনই অনন্যা আবাসিক এলাকায় ছাত্রলীগের এই বিশাল মিছিল চট্টগ্রামের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে নতুন মোড় দিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ২ বছর ধরে সরবরাহ বন্ধ মা-শিশুর এবং প্রাণরক্ষাকারী ওষুধ, জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, স্থানীয়দের হাতে আটক যুবদলের কর্মী শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস? ২৮ ডিসেম্বর খালেদা জিয়ার নাগরিক স্মরণসভা সংসদে নারীদের জন্য ১০০ আসনে সরাসরি ভোটের সুযোগ চান স্পিকার জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ ভারতে রসগোল্লা ভেবে বোমায় কামড় দিয়ে ব্যক্তির মৃত্যু যুক্তরাষ্ট্রে এক বছরে রেকর্ডসংখ্যক অভিবাসী গ্রেপ্তার ও বিতাড়ন