৭ উইকেট নিয়ে তাসকিনের ইতিহাস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৫

৭ উইকেট নিয়ে তাসকিনের ইতিহাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৫ |
তাসকিন আহমেদ যে অসাধারণ ছন্দে আছেন সেই ছাপই যেন রাখলেন। বিপিএলে তিনি নতুন একটি রেকর্ড গড়ে ফেলেছেন। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ডানহাতি পেসার একাই নিয়েছেন ৭টি উইকেট। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মাত্র ৪ ওভার বল করে ১৯ রান দিয়ে ৭ উইকেট নেন তাসকিন। এটাই এখন বিপিএলের সেরা বোলিং ফিগার। এতে ভেঙে গেল পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ আমিরের পুরানো রেকর্ড। ২০২০ সালে আমির খুলনা টাইগার্সের হয়ে সিলেট রয়্যালসের বিপক্ষে ১৭ রানে ৬ উইকেট নিয়েছিলেন। তাসকিনের এই বোলিং ফিগার স্বীকৃত টি-টোয়েন্টিতে তৃতীয় সেরা। স্বীকৃত টি-টোয়েন্টিতে সেরা বোলিং ফিগার সাজরুল ইদ্রুসের। চীনের বিপক্ষে ২০২৩ সালে মালয়েশিয়ার এই বোলার ৮ রানে নেন ৭ উইকেট। এরপরের অবস্থান কলিন আকারম্যানের।

ইংল্যান্ডের ভাইটালিটি ব্ল্যাস্টে বার্মিংহাম বিয়ার্সের বিপক্ষে লেস্টারশায়ারের হয়ে ১৮ রানে নেন ৭ উইকেট। তাসকিনের আগুনে দিনেও অবশ্য খুব কম রান করেনি ঢাকা। ৯ উইকেটে তারা থামে ১৭৪ রানে। এদিন টস জিতে ব্যাট করতে নামা তাসকিন শুরুতেই নেন উইকেট। দ্বিতীয় ওভার বল করতে এসে নিজের দ্বিতীয় বলেই আউট করেন লিটন দাসকে, পরের ওভারে ফেরান তানজিদ হাসান তামিমকেও। ১৭তম ওভারে আবার বল করতে এসে পর পর দেন শাহাদাত হোসেন দিপু ও চতুরঙ্গ ডি সিলভাকে। ইনিংসের শেষ ওভারে ২ রান দিয়ে তিন উইকেট নিয়ে রেকর্ড গড়েন তাসকিন। হ্যাটট্রিকের সুযোগ তৈরিসহ তিন উইকেট নেন তাসকিন, ওই ওভারে তাসকিন দেন স্রেফ ২ রান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু কুষ্টিয়া যুবলীগের কমিটি বিলুপ্ত, নতুন পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন এনসিপি নেতা তাহসিন: চীনের দুঃখ হোয়াংহো, জামায়াতের দুঃখ আমির হামজা ওজন কমানোর ওষুধ নেওয়ার আগে যা জানা জরুরি যুক্তরাষ্ট্রে হাতুড়ি দিয়ে পিটিয়ে বাংলাদেশি নারীকে হত্যা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম শুনে চমকে যাবেন এবার কবরস্থান থেকে উদ্ধার হলো ৪১৪ গ্যাস সিলিন্ডার নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা শুরু হচ্ছে কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৯তম আসর পহেলা বৈশাখের আগে দাম বাড়ল ইলিশের, পিছিয়ে নেই মুরগীও জান্তাপ্রধান মিন অং হ্লাইং মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত