৭ই মার্চের চেতনাকে ভয় পায় বলেই দমননীতি—ধানমন্ডিতে ৫ বছরের শিশুসহ পথচারী গ্রেপ্তার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ মার্চ, ২০২৬

৭ই মার্চের চেতনাকে ভয় পায় বলেই দমননীতি—ধানমন্ডিতে ৫ বছরের শিশুসহ পথচারী গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ মার্চ, ২০২৬ |
৭ই মার্চের চেতনাকে ভয় পায় বলেই দমননীতি—ধানমন্ডিতে ৫ বছরের শিশুসহ পথচারী গ্রেপ্তার ইতিহাসের বিরুদ্ধেই অবস্থান বিএনপি সরকারের! আজ ঐতিহাসিক ৭ই মার্চের সকালে রাজধানীর ধানমন্ডি এলাকায় ৫ বছরের একটি শিশুসহ মোট ৭ জন নারী ও পুরুষ পথচারীকে পুলিশ গ্রেপ্তার করেছে । ৭ই মার্চ বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। এই দিনেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে দাঁড়িয়ে তার ঐতিহাসিক ও কালজয়ী ভাষণের মাধ্যমে স্বাধীনতার ডাক দিয়েছিলেন, যা বাঙালির মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত করেছিল এবং স্বাধীন বাংলাদেশের পথকে সুস্পষ্ট করেছিল। কিন্তু সেই ঐতিহাসিক দিনের সকালেই ধানমন্ডিতে সাধারণ পথচারীদের, এমনকি একটি ছোট শিশুকেও গ্রেপ্তারের ঘটনাকে অনেকেই ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতি

অবমাননা হিসেবে দেখছেন।৭ই মার্চের মতো মহান ও গৌরবময় দিনেও যদি মানুষের চলাফেরা ও উপস্থিতি নিয়ে এমন দমনমূলক আচরণ করা হয়, তবে তা স্পষ্ট করে দেয় বিএনপি সরকার এই ইতিহাস ও চেতনার শক্তিকেই ভয় পায়। মুখে গণতন্ত্রের কথা বলা হলেও বাস্তবে বিএনপি সরকারের আচরণ ক্রমেই দমনমূলক ও প্রতিহিংসামূলক হয়ে উঠছে। ৭ই মার্চের চেতনাকে সম্মান না করে যদি গ্রেপ্তার আর ভয়ভীতি দেখানোই নীতি হয়ে দাঁড়ায়, তাহলে তা শুধু রাজনীতির সংকীর্ণতাই নয়, বরং জাতির ইতিহাসের প্রতিও অশ্রদ্ধা প্রকাশ করে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এ পর্যন্ত শাহজালালে বাতিল ৯৭২ ফ্লাইট বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে, সীমান্তে উত্তেজনা দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে, তালিকায় আছে যারা ত্বকের সতেজতা ও উজ্জ্বলতা ধরে রাখতে ম্যাগনেসিয়াম যেভাবে যুক্তরাষ্ট্রের ৩০ বছরের দম্ভ চুরমার করে দিল ইরান সুদ হার কমানো ও ঋণসীমা বাড়ানোর দাবি এফবিসিসিআইয়ের ১৬ লাখ টাকার স্পিন বোলিং মেশিন কী কাজে লাগাবে বিসিবি অধ্যাদেশ নিয়ে যে ‘খেলা’ সেটা রাজনীতি ও আমলাতন্ত্রের: টিআইবি ইরান যুদ্ধ: ‘অহমিকা’ ও ‘অবিশ্বাস’-এর মাঝেও কূটনীতি চালিয়ে যাচ্ছে পাকিস্তান আর্টেমিস চন্দ্রাভিযানে যেসব খাবার নিয়ে গেছেন নভোচারীরা বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু