৫ জানুয়ারি থেকে ম্যানহাটানে টোল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৪

৫ জানুয়ারি থেকে ম্যানহাটানে টোল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ নভেম্বর, ২০২৪ |
গভর্নর ক্যাথি হকুল ম্যানহ্যাটানে কনজেশন টোল আদায় কর্মসূচী গ্রহণের ঘোষণা দিলেন বৃহস্পতিবার। অথচ তিনিই এ বছরের জুন কনজেশন টোল কর্মসূচী অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিলেন। এই কর্মসূচী থেকে বছরে ১৫ বিলিয়ন ডলার রেভিনিউ আসার কথা। ম্যানহাটনের ৫৯ স্ট্রিট থেকে ব্যাটারি পার্ক পর্যন্ত গাড়ি নিয়ে ঢুকলেই টোল দিতে হবে। বৃহস্পতিবার গভর্নর ক্যাথি হকুল জানান, আগামী ৫ জানুয়ারি থেকে এই টোল আদায় শুরু হবে। তবে তা পিক আওয়ারে পূর্ব ঘোষিত ১৫ ডলারের পরিবর্তে ৯ ডলার নির্ধারণ করা হয়েছে ড্রাইভারদের কথা চিন্তা করে। ম্যানহ্যাটানের ৬০ স্ট্রিট থেকে দক্ষিণে অর্থাৎ লোয়ার ম্যানহ্যাটানের শেষ পর্যন্ত ম্যানহ্যাটানে ঢুকতে এই টোল প্রদান করতে হবে। ইতিমধ্যেই

ম্যানহ্যাটানের ৬০ স্ট্রিটের নিচে প্রতিটি প্রবেশ পথে ডিজিটাল টোল ক্যামেরা প্রতিষ্ঠা করা আছে পুনর্নির্ধারিত টোলের মূল্য হবে উইকডেতে ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ৯ ডলার আর উইকএন্ডে সকাল ৯ টা থেকে রাত ৯টা পর্যন্ত একই দাম। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত টোল নির্ধারণ করা হয়েছে ২.২৫ ডলার। যেসব প্যাসেঞ্জার গাড়িতে ইজি পাস নেই, তাদের দিনের বেলায় টোল পে করতে ১৩ ডলার ৫০ সেন্ট আর রাতে ৩.৩০ ডলার। ছোট সিঙ্গেল ইউনিট ট্রাক, পিক আপ ট্রাক, ভ্যানের জন্য পিক আওয়ার টোল ১৪.৪০ ডলার। ইজিপাসসহ মোটর সাইকেলের জন্য পিক আওয়ারের টোল ৪.৫০ ডলার ইয়ালো ও গ্রিন ট্যাক্সিকে দিতে হবে ৭৫ সেন্ট, আর এ্যাপভিত্তিক ট্যাক্সি

উবার ও লিফটের জন্য ১.৫০ ডলার। এই টোল পে করবে প্যাসেঞ্জার। এই তথ্য জানিয়েছেন নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স এলায়েন্সের কর্মকর্তা টিপু সুলতান। যেসব গাড়ির মালিক আগের বছর আয় করেছেন ৫০,০০০ ডলারের নিচে, তারা বিশেষ ডিসকাউন্ট প্রোগ্রামের জন্য এমটিএ’র সাথে এনরোল করতে পারেন। এই সব ড্রাইভারদের মাসে ১০টি ট্রিপের রেগুলার টোল পে করার পর পরবর্তী ট্রিপে অর্ধেক মূল্য পরিশোধ করতে হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল