৩৬ বছর স্বামী থেকে আলাদা আলকা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ আগস্ট, ২০২৫
     ৯:৫৫ অপরাহ্ণ

৩৬ বছর স্বামী থেকে আলাদা আলকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ আগস্ট, ২০২৫ | ৯:৫৫ 114 ভিউ
বলিউডের অন্যতম জনপ্রিয় গায়িকা আলকা ইয়াগনিক। ১৬টি ভাষায় ২০০০-এরও বেশি গান গেয়েছেন তিনি। এমনকি কলকাতাতেও এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল যারা তার নাম জানেন না। জন্ম গুজরাতি পরিবারে, শাস্ত্রীয় সংগীত শেখা শুরু করেন মা শুভা ইয়াগনিকের কাছ থেকে। ১০ বছর বয়সে চলে যান মুম্বাইয়ে। আলকার ব্যক্তিগত জীবনও কম চমকপ্রদ নয়। শিলংয়ের ব্যবসায়ী নীরজ কাপুরকে বিয়ে করেছিলেন তিনি, কিন্তু ৩৬ বছর ধরে স্বামীর সঙ্গে থাকছেন আলাদা। তবে এটি কখনো তাদের সম্পর্কের বোঝা হয়ে দাঁড়ায়নি। ১৯৮০ সালে ‘পায়েল কি ঝঙ্কার’ দিয়ে প্লেব্যাক যাত্রা শুরু। কণ্ঠের জাদু দর্শককে মুগ্ধ করেছে, একের পর এক হিট গান দিয়েছেন। কুমার শানু ও উদিত নারায়ণের সঙ্গে একাধিক গানও জনপ্রিয়তা

পেয়েছে। এই নিয়ে শোনা গেছে যে, আলকার সঙ্গে শানু-উদিতের সম্পর্ক রয়েছে- তবে বাস্তবতা হলো, তার প্রেম শুধু নীরজের জন্যই। কর্মজীবনের ব্যস্ততার মাঝেও ব্যক্তিগত জীবন কখনো নেতিবাচকভাবে প্রভাবিত হয়নি। ১৯৮৯ সালে বিয়ে হলেও ব্যবসা এবং কাজের কারণে আলকা মুম্বইতে, নীরজ শিলংয়ে থাকতেন। সাধারণত এমন পরিস্থিতিতে বিচ্ছেদ আসতে পারে, কিন্তু অলকা-নীরজের ক্ষেত্রে তা হয়নি। তাদের প্রথম পরিচয়ও ফিল্মের মতো- মায়ের বন্ধুর আত্মীয় নীরজের সঙ্গে স্টেশনে দেখা। প্রথম দেখাতেই ভালো লেগেছিল। বন্ধুত্ব থেকে প্রেম, এরপর বিয়ে। দুই পরিবার প্রথমে বিয়েতে রাজি ছিল না, কিন্তু বিশ্বাসের জোরেই সম্পর্ক টিকে গেছে। ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে আলকা বলেন, ‘আমি অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হইনি, কারণ আমার নীতি এবং বিশ্বাস

নীরজের প্রতি। বারবার ভেবেছি, আমি তাকে ভালোবাসি। এই ভালোবাসা এবং বিশ্বাসই আমাদের সম্পর্ক চালিয়ে যাচ্ছে।’ নীরজ মুম্বইয়ে ব্যবসা করার চেষ্টা করেছিলেন, কিন্তু ছোট শহরের সরল ছেলে হওয়ায় সফল হননি। তাই এই তারকা শিল্পী চাইতেন, যাতে তিনি বারবার প্রতারিত না হন, তাই শিলংয়ে থাকাই উপযুক্ত। মাঝেমধ্যে পাঁচ বছর সেপারেট থাকলেও, কথার মাধ্যমে সমস্যা সমাধান করেছেন। এখন নীরজ মাঝে মাঝে মুম্বইয়ে আসেন, আলকা বছরে একবার শিলংয়ে গিয়ে পারিবারিক জীবন কাটান। ৩৬ বছর ধরে বিবাহিত হলেও আলাদা থেকেও সুখী জীবন কেটেছে তাদের।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক কাতার থেকে এলএনজির চতুর্থ চালান এলো দেশে সুইজারল্যান্ডে যাত্রীবাহী বাসে আগুন, নিহত ৬ মধ্যপ্রাচ্য ছেড়েছেন ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ১৪০ সেনা আহত : পেন্টাগন বাগদাদ বিমানবন্দরের ভিক্টোরিয়া ঘাঁটিতে ষষ্ঠ হামলা ইসরায়েলকে ইরানের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ করতে বলেছে যুক্তরাষ্ট্র ভোট কারচুপির অভিযোগে আরও ৫ প্রার্থীর মামলা শাহবাগে তোপের মুখে আসিফ মাহমুদ স্বর্ণের দামে নতুন রেকর্ড বড় সিদ্ধান্ত আসছে ৪৮ ঘণ্টার মধ্যেই প্রথম রাষ্ট্রভাষা দিবস আজ উনিশ মিনিটে একটি দেশ : লাখো কণ্ঠের একটি নাম, একটি বিকেল আলোচিত পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়ার বরখাস্তের আদেশ বাতিল ৮২০ মিলিয়ন ডলার আর দশ হাজার চাকরি, দেশ ডুবিয়ে ইউনুসের “সংস্কারের” মূল্য পরিশোধ প্রতীকী অগ্রগতি নয়, প্রয়োজন বাস্তব ক্ষমতায়ন চাঁদাবাজি-ছিনতাই, বিএনপি, আর একটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব ৭ই মার্চের ভাষণ বাজানোর “অপরাধে” শিক্ষার্থীর উপর মব হামলা মুক্তিযুদ্ধকে উদযাপন করা হলে কারা হামলা করে?