৩৬৮ রান খরচ করে টাইগারদের শিকার ৪ উইকেট – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ জুন, ২০২৫

৩৬৮ রান খরচ করে টাইগারদের শিকার ৪ উইকেট

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জুন, ২০২৫ |
গল টেস্টে রানের বন্যা বাইছে। দুই দিনে বাংলাদেশের করা ৪৯৫ রানের জবাবে এক দিনেই ৩৬৮ রান করেছে স্বাগতিক শ্রীলংকা। তৃতীয় দিনের খেলা শেষে টাইগারদের চেয়ে ১২৭ রানে পিছিয়ে রয়েছে লংকানরা। মঙ্গলবার শ্রীলংকার গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। সেই অবস্থা থেকে দলকে টেনে পাঁচশো রানের কাছাকাছি নিয়ে যান মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত ও লিটন কুমার দাস। সাবেক অধিনায়ক মুশফিক করেন ১৬৩ রান। বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেন ১৪৮ রান। আর উইকেটকিপার ব্যাটসম্যান লিটন দাস করেন ৯০ রান। এই তিন তারকার ব্যাটিং শৈলীতে প্রথম ইনিংসে ৪৯৫ রান তুলতে সক্ষম হয়

বাংলাদেশ। আজ তৃতীয় দিনের শুরুতে নাহিদ রানা আউট হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয়। দিনের শুরুতে ব্যাটিংয়ে নেমে তৃতীয় দিনের শেষ বিকেল পর্যন্ত তিন সেশন খেলে ৪ উইকেট হারিয়ে ৩৬৮ রান করেছে শ্রীলংকা। ওপেনিংয়ে ব্যাট করতে নেমে দিনের খেলা শেষ হওয়ার একিবারে শেষ মুর্হুতে আউট হন পাথুম নিশাঙ্কা। ২৭ বছয়র বয়সী এই ওপেনার হাসান মাহমুদের বলে বোল্ড হওয়ার আগে ২৫৬ বল মোকাবেলা করে ২৩টি চার আর একটি ছক্কার সাহায্যে করেন ১৮৭ রান। টেস্ট ক্যারিয়ারে এটাই তার সর্বোচ্চ রানের ইনিংস। তবে গত বছর ওয়ানডে ক্রিকেটে আফগানিস্তানের বিপক্ষে ডাবল সেঞ্চুরির স্বাদ পান নিশাঙ্কা। গল টেস্টে ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নেমে ১১৯ বল মোকাবেলা করে

৫টি চারের সাহায্যে ৫৬ রান করেন শ্রীলংকার সাবেক আরেক অধিনায়ক দীনেশ চান্ডিমাল। ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে নেমে ৫৯ বলে চারটি বাউন্ডারির সাহায্যে ৩৯ রান ফেরেন শ্রীলংকার সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। ৩৪ বলে ২৯ রান করেন আরেক ওপেনার লাহিরু উদারা। গল টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে শ্রীলংকার সংগ্রহ ৪ উইকেটে ৩৬৮ রান। বাংলাদেশ থেকে এখনও ১২৭ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিকরা। শ্রীলংকার হাতে আছে ৬ উইকেট। ৩৭ ও ১৭ রানে অপরাজিত আছেন কামিন্দু মেন্ডিস ও অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু