৩০ বছরের পুরোনো শাড়িতে বিয়ে, রহস্য খোলাসা করলেন কীর্তি সুরেশ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ জানুয়ারি, ২০২৫

৩০ বছরের পুরোনো শাড়িতে বিয়ে, রহস্য খোলাসা করলেন কীর্তি সুরেশ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ জানুয়ারি, ২০২৫ |
২০২৪ সালে বিয়ের পিঁড়িতে বসেছেন দক্ষিণী নায়িকা কীর্তি সুরেশ। গত ১২ ডিসেম্বর ছোটবেলার প্রেমিক অ্যান্থনি থাটিলের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। গোয়ায় দক্ষিণী রীতিতে কীর্তি-অ্যান্থনির বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের দিন অ্যান্থনি সাদা রঙের ধুতি-পাঞ্জাবিতে আকর্ষণীয় হয়ে উঠেছিলেন। আর ৩০ বছর পুরোনো এক শাড়িতে অপরূপা হয়ে উঠেছিলেন কীর্তি। সম্প্রতি এই দক্ষিণী নায়িকা বিয়ের সেই শাড়ি নিয়ে বলেছেন যে, লাল শাড়িটি তার মায়ের থেকে পাওয়া এক অমূল্য জিনিস। আর শাড়িটি ৩০ বছরের পুরোনো পারিবারিক ইতিহাসের এক অংশ। টাইমস অব ইন্ডিয়াকে এক সাক্ষাৎকারে কীর্তি বলেছেন, ‘বিয়েতে লাল শাড়ি পরার সিদ্ধান্ত আমার জন্য খুব সহজ ছিল। শুরুতে আমার পরিকল্পনা ছিল যে বরের বাড়ি থেকে দেওয়া শাড়ি পরে

বিয়ের পিঁড়িতে বসব। মায়ের আলমারি ঘাঁটাঘাঁটির সময় আমার নজরে আসে সুন্দর লাল শাড়িটি। শাড়িটির প্রতি আমার তৎক্ষণাৎ ভালোবাসা জন্মায়। আমি তখনই সিদ্ধান্ত নিই যে বিয়ের দিন এই শাড়িটাই পরব।’ বিয়ের দিন দক্ষিণী সাজে সেজেছিলেন কীর্তি সুরেশ। লাল শাড়ির সঙ্গে লাল ব্লাউজ পরেছিলেন অভিনেত্রী। আর শাড়ির সঙ্গে মানানসই জমকালো অলংকার পরেছিলেন তিনি। মাথার খোঁপায় লাগানো সাদা ফুলে আরও স্নিগ্ধতা ছড়িয়েছিলেন কীর্তি। গত বছরের শেষদিকে বলিউডে অভিষেক হয়েছে কীর্তির। বরুণ ধাওয়ানের বিপরীতে ‘বেবি জন’ সিনেমায় করেছেন তিনি। গত ২৫ ডিসেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু এবার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে লড়ার ঘোষণা হিরো আলমের চন্দনাইশে অলির বিরুদ্ধে ঝাড়ুমিছিল: তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের নামে রাষ্ট্রীয় প্রতিশোধের বৈধতা নাকি সংবিধান অকার্যকরের প্রচেষ্টা? বিসিবি পরিচালকদের পদত্যাগের মিছিল, মধ্যরাতে সরে গেলেন আরও দুজন গণভোট না মানলে মোনাফেক হয়ে যাবে, জামায়াত নেতা শিশির মনিরের নয়া ‘ফতোয়া’ মার্কিন গ্রিন কার্ড বাতিল করে কাসেম সোলেইমানির স্বজনদের গ্রেপ্তার থানায় ঢুকে ৯ পুলিশ সদস্যকে প্রহার, প্রধান আসামিসহ জামায়াতের আরও দুই নেতা গ্রেপ্তার বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের পোশাক শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ মির্জা ফখরুল: কিছু অশুভ শক্তি ধর্ম নিয়ে রাজনীতি করে, বিভাজন সৃষ্টি করতে চায় বাজারে সামুদ্রিক মাছের সংকট, জ্বালানির অভাবে সমুদ্রে যেতে পারছে না মাছ ধরার ট্রলার পররাষ্ট্রমন্ত্রী: যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের গোপন চুক্তি নেই, তবে কিছু বিষয় এখনই প্রকাশ করা যাচ্ছে না