৩০ ডিসেম্বর : জাতীয় প্রবাসী দিবস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ ডিসেম্বর, ২০২৪

৩০ ডিসেম্বর : জাতীয় প্রবাসী দিবস

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ ডিসেম্বর, ২০২৪ |
আজ ৩০ ডিসেম্বর (সোমবার) ২য় জাতীয় প্রবাসী দিবস। প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে গতবছর (২০২৩) থেকে এই দিবসটি পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রবাসী বাংলাদেশি তাদেরকে বলা হয়, যারা বাংলাদেশে জন্ম গ্রহণ করার পর অন্য কোনো দেশে পাড়ি জমিয়েছেন। ভালো পরিবেশে বসবাস করা এবং বৈদেশিক মুদ্রা অর্জন ও পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার আশায় বাংলাদেশিরা প্রবাসে পাড়ি জমায়। বিশ্বের বিভিন্ন দেশে হাজার হাজার প্রবাসী বাংলাদেশি বসবাস করেন। কেউ জন্মগ্রহণ করার আগে বা পরে অর্থাৎ ছোটবেলা থেকে বাইরের দেশেই বড় হন। আবার অনেকে পড়াশোনা কিংবা চাকরিসূত্রে স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাস করেন। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌদি আরবে সবচেয়ে বেশি সংখ্যক বসবাস করে, তাদের সংখ্যা প্রায় ১.২

মিলিয়ন। এছাড়াও আরব বিশ্বের আরো কয়েকটি দেশে প্রচুর প্রবাসী বাংলাদেশির বসবাস। কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, বাহারাইন সহ বিভিন্ন দেশে বাংলাদেশিরা বিদেশি কর্মী হিসেবে কাজ করছেন। চলতি বছর দেশের পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রবাসী নাগরিকরা। অর্থনৈতিক খাতে তারা ব্যাপক প্রভাব ফেলে। প্রবাসীদের রেমিটেন্সে সংকটময় পরিস্থিতেও দেশ ঘুরে দাঁড়াচ্ছে। জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলনে প্রবাসীদের ভূমিকার জন্য তাদের ‘রেমিটেন্স যোদ্ধা’ হিসেবে আখ্যায়িত করা হয়। জুলাই-আগস্টের বিপ্লবের সফলতার পেছনে প্রবাসীরা বড় ভূমিকা পালন করেছে। সশরীরে না হলেও, সমভাবে তারা এ আন্দোলনে যুক্ত ছিল। আন্দোলনের এক পর্যায়ে দেশে রেমিট্যান্স পাঠানো বন্ধ করে রেমিট্যান্স শাটডাউনের মাধ্যমে তারা এ বিপ্লবকে ত্বরান্বিত করেছে। ২০২২ সালের ৩০ ডিসেম্বর জাতীয়

প্রবাসী দিবস করার প্রস্তাব অনুমোদন করে তৎকালীন মন্ত্রিসভা। পরে প্রাক্তন মন্ত্রিপরিষদ বিভাগ দিবসটিকে ‘খ’ শ্রেণিভুক্ত করে পরিপত্র জারি করেছিল। এরই পরিপ্রেক্ষিতে গতবছর (২০২৩ সালে) প্রথমবারের মতো দেশে জাতীয় প্রবাসী দিবস উদযাপিত হয়েছিল। এবছর হবে জাতীয় প্রবাসী দিবস উদযাপনের ২য় বছর।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল