২২ জানুয়ারি পালটে যায় মেহজাবীনের জীবন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ জানুয়ারি, ২০২৫
     ১০:৫০ অপরাহ্ণ

২২ জানুয়ারি পালটে যায় মেহজাবীনের জীবন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জানুয়ারি, ২০২৫ | ১০:৫০ 203 ভিউ
২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় সেরা সুন্দরী নির্বাচিত হওয়ার মাধ্যমে বিনোদন জগতে যাত্রা শুরু করেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। আজকে তার ১৫ বছর পূর্ণ হলো। ক্যারিয়ারের সোনালী সময়ে দাঁড়িয়ে স্মরণ করলেন বিশেষ সেই দিনটি। নিজের ফেসবুকে শেয়ার করলেন জীবন পাল্টানো তার সেই বিশেষ মুহূর্তটিকে। ভিডিওতে দেখা যায়, মঞ্চে দাঁড়িয়ে মেহজাবীন, তাহসিন ও নাজিয়া হক অর্ষা। বিজয়ী ঘোষণার আগমুহূর্তে উপস্থাপিকা রুমানা মালিক মুনমুন একে একে তাদের অনুভূতি জানতে চান। মেহজাবীন জানান, তিনি নার্ভাস। কিছুক্ষণ পর সেরা সুন্দরীর ঘোষণায় নিজের নাম শুনে আনন্দে আত্মহারা হয়ে ওঠেন তিনি। বাকি দুই প্রতিযোগী ও উপস্থাপিকাকে জড়িয়ে ধরেন উৎফুল্ল মেহজাবীন। ভিডিওটি সাথে একটি ক্যাপশনও

জুড়ে দিয়েছেন তিনি। তাতে নিজের অনুভূতি জানিয়ে তিনি লিখেছেন, ঠিক ১৫ বছর আগে আজকের এই দিনে আমার জীবন একেবারেই পাল্টে গিয়েছিল। অভিনেত্রীর ভক্তরা পোস্টের মন্তব্যের তাকে ভালোবাসায় সিক্ত করছেন। জানাচ্ছেন সামনের পথের জন্য শুভাকামনাও। সম্প্রতি মুক্তি পেয়েছে প্রথমবারের মতো পর্দায় মুক্তি পেয়েছে মেহজাবীনের সিনেমা ‘প্রিয় মালতী।’ এতে দারুণ অভিনয় করে প্রশংসায় ভাসছেন তিনি। গত ১৯ জানুয়ারিতে শেষ হওয়া ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেস্ট ফুল লেন্থ অ্যাওয়ার্ড জিতে নিয়েছে শঙ্খ দাসগুপ্ত পরিচালিত সিনেমাটি। খুব শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে মেহজবীন অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গুজবের অবসান ও শেখ হাসিনার দূরদর্শিতা রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে ওয়েভার চাইল বাংলাদেশ বিনা বিচারে কারাবন্দি আর কতদিন? স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব, সংসদ কলুষিত করল বিএনপি-জামায়াত এক কোটি টাকার রাস্তা, এক জীবনের ভিটা ১৯৭১ সালের ১২ মার্চ: বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার চূড়ান্ত অভিযাত্রা শান্তি আলোচনার আড়ালে দেশে পরিকল্পিত গণহত্যা চালায় পাকিস্তানিরা অপারেশন ক্লিনহার্ট ২.০: মব সন্ত্রাস থামবে, নাকি কেবল স্লোগানেই সীমাবদ্ধ থাকবে? ঢাকা বিশ্ববিদ্যালয় পাকিস্তানিদের হানা, রক্তে রঞ্জিত হয়েছিল বিদ্যার প্রাঙ্গণ শেখ হাসিনার ‘চক্ষু রাঙানি উপেক্ষা’ বনাম বর্তমানের ‘অনুমতি ভিক্ষা’: কোন পথে বাংলাদেশ? অবৈধ টাকা উপার্জনের মেশিনে পরিণত হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সার্কাসে পরিণত হয়েছে ইউনূসের বানানো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এন্টিবায়োটিক ঔষধকে বাঁচান দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস যুদ্ধের প্রথম ছয় দিনে যুক্তরাষ্ট্রের খরচ কত জানাল ট্রাম্প প্রশাসন জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় সতর্ক অবস্থানে নৌবাহিনী: আইএসপিআর ভিন্ন উপায়ে যুদ্ধে ইরানকে সাহায্য করে যাচ্ছে রাশিয়া-চীন আইপিএলের প্রথম পর্বের সূচি ঘোষণা, কার কবে খেলা দেখে নিন আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তর হরমুজ প্রণালী ইস্যুতে জরুরি বৈঠকের ডাক