২১ ফেব্রুয়ারির ছুটিতে লাখো পর্যটকের সমাগম কুয়াকাটায় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২২ ফেব্রুয়ারি, ২০২৫
     ৬:৫০ পূর্বাহ্ণ

২১ ফেব্রুয়ারির ছুটিতে লাখো পর্যটকের সমাগম কুয়াকাটায়

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ ফেব্রুয়ারি, ২০২৫ | ৬:৫০ 209 ভিউ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ছুটি সহ সরকারি দুই দিনের ছুটিকে কেন্দ্র করে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভীড় জমিয়েছে লক্ষাধিক পর্যটক। গতকাল বিকাল থেকে আসা পর্যটকের পদচারনায় এখন মুখরিত হয়ে উঠেছে কুয়াকাটা সৈকত। পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে কাজ করছে ট্যুরিষ্ট পুলিশ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকে কুয়াকাটায় আগত পর্যটকরা সৈকতের নোনা জলে গাঁ ভাসিয়ে আনন্দ উল্লাসে মেতেছেন। অনেকে আবার প্রিয়জনকে সঙ্গে নিয়ে সৈকতের বেঞ্চিতে বসে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য। অনেকে আবার ঘোড়া সহ বিভিন্ন বাহনে চরে ঘুরছেন সৈকতের এক প্রান্ত থেক অপর প্রান্ত। আগত পর্যটকদের ভীড়ে বুকিং রয়েছে শতভাগ হোটেল হোটেল। বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। মৌসুমের শেষ সময়ে পর্যটকের

এমন ভীড়ে উচ্ছসিত রয়েছে ব্যবসায়ীরা। কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটক ইয়াসির আরাফাত বলেন, ‘কুয়াকাটা এসে বেশ ভালো লাগছে। পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ। আজকে অনেক পর্যটকের আগমন ঘটেছে। এখানে দুদিন থাকার জন্য এসেছি আমরা। পরিবারের সবাই আনন্দ-উল্লাস আর ছোটাছুটিতে ব্যস্ত। আমরা কুয়াকাটার সব দর্শনীয় স্থানগুলোতে যাবো। সব মিলিয়ে কুয়াকাটা খুব ভালো লাগতেছে। কুয়াকাটা সৈকতের ফটোগ্রাফার তানিম বলেন,কুয়াকাটায় এবছর পর্যটকদের তেমন একটা চাপ ছিল না। তবে যত পর্যটক এ বছর সিজনে কুয়াকাটায় এসেছে তার মধ্যে আজকের দিনটি ভিন্ন, কারন এ সিজনে এত বেশি পর্যটক আর হয়নি। আমাদেরও কাজের অনেক ব্যস্ততা রয়েছে, আশা করছি আমরা ভালো টাকা আয় করতে পারবো। সৈকতের ওয়াটার বাইক চালক লিটন মোল্লা বলেন, আমাদের মোট

৬ টা ওয়াটার বাইক রয়েছে কিন্তু এ সিজনে পর্যটক কম থাকায় সবগুলো সমুদ্রে নামাতে হয়নি। কিন্তু আজকে কুয়াকাটায় রেকর্ড সংখ্যক পর্যটক হওয়ায় আমাদের সবগুলো ওয়াটার বাইক এবং স্পিড বোট গুলো সমুদ্রে নামিয়েছি। এবং সকাল থেকে বিরতিহীন চলছে পর্যটকদের সমুদ্রে ঘুরে বেরানো। আশা করছি আমরা আজকে ভালো টাকা আয় করতে পারবো। ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিওনের পরিদর্শক সাখাওয়াত হোসেন তপু বলেন, বেশ কিছু দিন কুয়াকাটায় তেমন পর্যটকের চাপ না থাকলেও আজ পর্যটকদের পদচারণায় মুখর কুয়াকাটা। পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ। আমাদের টহল টিম মাঠে রয়েছে। পর্যটকরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন সেদিকে আমরা নজর রাখছি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
জাতীয় নির্বাচন স্থগিতের দাবি ১৩৫ সাংবাদিকের সাভার-আশুলিয়ার সংসদ সদস্য সাইফুল ইসলাম-সহ অন্যান্যদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ ৮০ বছরের ক্যান্সার আক্রান্ত বৃদ্ধকে জেলে পচিয়ে মারাই যদি শাসনের নমুনা হয় গ্রামীণের সুযোগ-সুবিধা ঘিরে প্রশ্ন Losing His Wife. Losing His Newborn. Losing Justice. দেশ আজ ক্লান্ত, দেশ আজ ক্যান্সারে আক্রান্ত, দেশ আজ দখলদার ইউনুসের অবৈধ শাসনে দিশেহারা। জামায়াতের ইতিহাস বিকৃতি, নিজের ফাঁদে বিএনপি হাসিনা সরকারের মতো সরকার আর আসবে না’—ভিডিওতে নাগরিকের আক্ষেপ বিশেষজ্ঞ বাদ দিয়ে, জনমত উপেক্ষা করে গণমাধ্যমে শিকল পরানোর ষড়যন্ত্র স্মরণকালের ভয়াবহতম রক্তাক্ত নির্বাচনের পথে বাংলাদেশ ইউনূসের দুঃশাসন: দেড় বছরে ‘মব’ হামলায় নিহত ২৫৯ ছাত্র-সংসদ নির্বাচনের পর এবার জাতীয় ভোটেও জালিয়াতির নীল নকশায় জামায়াত ভোটের আগে পাকিস্তান থেকে ঢুকছে অস্ত্র, উদ্দেশ্য সহিংসতা বাংলাদেশ যদি মৌলবাদীদের হাতে পড়ে, দিল্লি কি নিরাপদ থাকবে? বাংলাদেশকে দুর্বল রাষ্ট্রে পরিণত করার ভূরাজনৈতিক নকশা ড. ইউনুস সরকারের আমলে বাংলাদেশ ‘বাটপারিতে বিশ্বচ্যাম্পিয়ন’ গণভোট, রাষ্ট্রীয় পক্ষপাত ও অবৈধ ইউনূস সরকার বাংলাদেশের গণতন্ত্রের জন্য এক ভয়াবহ সতর্ক সংকেত জামায়াতকে যারা ইসলামী দল বলে তারা বোকার স্বর্গে বাস করে : চরমোনাই পীর রঙিন বিপ্লব’-এর পর বাংলাদেশ কি ইসলামি একনায়কতন্ত্রের পথে? নতুন বইয়ে সতর্কবার্তা ইবনে সিনায় শত কোটি টাকার ‘হরিলুট’: কাঠগড়ায় জামায়াত নেতা ডা. তাহের