১ লাখ ডিম চুরি হয়েছে পেনসিলভানিয়া – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ ফেব্রুয়ারি, ২০২৫

১ লাখ ডিম চুরি হয়েছে পেনসিলভানিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ ফেব্রুয়ারি, ২০২৫ |
ডিমের চরম বর্ধিত দামে নাকাল যুক্তরাষ্ট্র। এমন সময়ে দেশটির পেনসিলভানিয়া রাজ্যের গ্রিনক্যাসলে একটি বিতরণ ট্রেলার থেকে এক লাখ ডিম চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে দেশটির সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, পেনসিলভানিয়া রাজ্য পুলিশ জানিয়েছে, ডিমগুলোর দাম ৪০ হাজার ডলার। স্থানীয় সময় শনিবার রাত ৮ টা ৪০ মিনিটের দিকে পিট অ্যান্ড গেরিস অর্গানিকস পরিচালিত একটি ট্রাক থেকে ডিমগুলি চুরি করা হয়। রাজ্য পুলিশের মুখপাত্র ট্রুপার মেগান ফ্রেজার একটি ই-মেইলে বলেছেন, চোরচক্র ডিমগুলো বিক্রি করতে পারে।এমনকি ভাঙচুরের উদ্দেশ্যেও ব্যবহার করতে পারে। মার্কিন শ্রম পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুসারে, ২০২৪ সালের জানুয়ারিতে এক ডজন গ্রেড-এ ডিমের গড় মূল্য

৬.৭০ ডলারে পৌঁছেছে, যা ডিসেম্বরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। ডিমের মূল্যবৃদ্ধির পেছনে বড় কারণ হিসেবে ধরা হচ্ছে বার্ড ফ্লুর। ক্যালিফোর্নিয়ার সরবরাহকারী প্রতিষ্ঠান ‘এগস আনলিমিটেড’-এর তথ্য অনুযায়ী, অক্টোবর থেকে এ পর্যন্ত ২৬ মিলিয়ন মুরগি-হাঁস জাতীয় পাখি মারা গেছে এতে মুরগির সংখ্যা কমপক্ষে ৭% কমেছে। যার ফলে ডিমের উৎপাদন ও গুণগত মানও প্রভাবিত হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঈদ ব্যবস্থাপনায় ব্যর্থ সরকার: গত ঈদের তুলনায় এবার সড়কে প্রাণহানি বেড়েছে ৮.২৬% আবারও পাকিস্তানের ধর্মীয় নেতা বাংলাদেশে, বয়ান দেবেন চট্টগ্রামের গুরুত্বপূর্ণ মাদ্রাসাগুলোতে ধর্মকার্ড খেলে মামলা খেলেন ইসলামী বক্তা থেকে সংসদ সদস্য বনে যাওয়া আমির হামজা জামালপুরে আওয়ামী লীগের ১৯ নেতা-কর্মীর গণআত্মসমর্পণ, আদালতের কারাগারে পাঠানোর আদেশ ইউনূস সরকারের বিরুদ্ধে শিশুদের গণহারে পরিকল্পিত হত্যার অভিযোগ ঋণের লাগামহীন বিস্তার: দেড় বছরে অভ্যন্তরীণ দেনা বেড়েছে পৌনে ৩ লাখ কোটি টাকা ইরান সংকটে ‘দ্রুত সমাধান’ খুঁজছেন ট্রাম্প, তবে পরিস্থিতি জটিল—বিশ্লেষকদের সতর্কতা সরকারি নিষেধাজ্ঞা নয়, বকেয়া মেটাতে না পারায় আইপিএল দেখাতে পারছে না টি-স্পোর্টস বরিশালেও বেড়েছে হামের প্রাদুর্ভাব: ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ২০৬ ইউনূস অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে টিকা কিনতে গিয়ে পুরোপুরি ব্যর্থ: এখন দেশে হাম মহামারি সংসদ ভবনে ঘোলা পানি খেয়ে আমার নিজেরও পেট খারাপ হয়েছে : চিফ হুইপ আমির হামজাকে ‘পাগলা গারদে’ ভর্তির দাবি নানি-নাতির আলোচিত প্রেম, এলাকাজুড়ে তোলপাড়! ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে ভারতীয় রুপির দর ভানুয়াতুর উপকূলে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত গুরুতর আহত চট্টগ্রামের এসপিকে হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায় ‘জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই’ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার গুঞ্জন, মুখ খুলল ইরান ইরানকে নতুন হুমকি দিলেন ট্রাম্প মিয়ানমারে প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মিন অং হ্লাইং