১ নভেম্বর: ইতিহাসের এই দিনে আলোচিত যত ঘটনা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ নভেম্বর, ২০২৫

১ নভেম্বর: ইতিহাসের এই দিনে আলোচিত যত ঘটনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ নভেম্বর, ২০২৫ |
আজ ১ নভেম্বর ২০২৫, শনিবার। নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটি গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। চলুন একনজরে দেখে নেওয়া যাক—ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যুদিনসহ আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ঘটনাবলি: ১৬০৪ - উইলিয়াম শেক্সপিয়ারের ওথেলো প্রথম বারের মতো লন্ডনের হোয়াইট প্যালেসে মঞ্চায়িত হয়। ১৮৯৭ - ইতালিয়ান ফুটবল দল জুভেন্টাস ফুটবল ক্লাব গঠিত হয়। ১৯০৩ - পানামার স্বাধীনতাকামী জনতার আন্দোলন সফল হয় এবং তারা স্বাধীনতা অর্জন করে। ১৯৫২ - যুক্তরাষ্ট্র সর্ব প্রথম হাইড্রোজেন বোমার পরীক্ষা চালায়। এই বোমাটি হিরোশিমাতে নিক্ষিপ্ত বোমার চেয়ে প্রায় পাঁচশো গুণ বেশি শক্তিশালী। ১৯৫৪ - আহমদ বিন বালার নেতৃত্বে আলজেরিয়ায় স্বাধীনতাকামী যুদ্ধ শুরু হয়। ১৯৬৪ - প্রথম পোস্ট অফিসের মাধ্যমে

মানি অর্ডার পদ্ধতি চালু হয়। ১৯৮১ - অ্যান্টিগুয়া ও বারমুডা স্বাধীন হয়। ১৯৯২ - বাংলাদেশে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার মূল ক্যাম্পাস উদ্বোধন করা হয়। ২০০৭ - বাংলাদেশের বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করা হয়। জন্ম: ১৮৭৮ - কার্লোস সাভেদ্রা লামাস, আর্জেন্টাইন রাজনৈতিক নেতা, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী। ১৯৪৯ - মাইকেল ডি. গ্রিফিন, নাসার প্রধান প্রশাসক। ১৯৫০ - রবার্ট বি. লাফলিন, আমেরিকান পদার্থবিদ, নোবেল পুরস্কার পদার্থবিজ্ঞান বিজয়ী। ১৯৬৮ - আকরাম খান, সাবেক বাংলাদেশি ক্রিকেটার। ১৯৭৩ - ঐশ্বরিয়া রাই বচ্চন, ভারতীয় অভিনেত্রী। ১৯৭৪ - ভিভিএস লক্ষণ, ভারতীয় ক্রিকেটার। মৃত্যু: ১৮৭৩ - দীনবন্ধু মিত্র, নাট্যকার। ১৯০৩ - থিওডর মমসেন, জার্মান লেখক, নোবেল সাহিত্য পুরস্কার বিজয়ী। ১৯৫০ - বাঙালি সাহিত্যিক বিভূতিভূষণ বন্দোপাধ্যায়। ১৯৯৩ - সেভেরো ওচোয়া, স্পেনীয় বায়োকেমিস্ট, নোবেল

পুরস্কার (জন্ম ১৯০৫)। দিবস: আলজেরিয়া - জাতীয় দিবস। এন্টিগুয়া ও বারমুডা - স্বাধীনতা দিবস (ব্রিটেন থেকে, ১৯৮১)। আয়ারল্যান্ড - সামহাইন প্রচিলিত শীতের প্রথম দিন। বিশ্ব ভেগান দিবস।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তরমুজের বীজ খেয়ে ফেললে কী হতে পারে? ইতালি যাওয়ার পথে ২২ অভিবাসীর মৃত্যু, ২১ বাংলাদেশি জীবিত উদ্ধার রুদ্ধ হতে পারে আরেকটি আন্তর্জাতিক বাণিজ্য পথ দুই পাকিস্তানি ক্রিকেটারের কাদা ছোড়াছুড়ি, ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া ইরানি হামলায় ইউক্রেনের ২১ ড্রোন বিশেষজ্ঞের প্রাণহানির শঙ্কা শারীরিক সম্পর্কের বিনিময়ে নারী এমপিদের মন্ত্রিত্ব দেওয়ার অভিযোগ মোদির বিরুদ্ধে যেসব অঞ্চলে সক্রিয় থাকবে ‘বিজলী’ শিক্ষকদের জন্য সুখবর লরি থেকে ২০০০ লিটার পেট্রল ও ডিজেল উধাও, জেলা-জরিমানা নেত্রকোনায় মজুত করা ৩৫০০ লিটার পেট্রল জব্দ গাড়ির উলটো দিকে বসলেই বমি? জেনে নিন কারণ ও প্রতিকার গ্রেফতার এড়াতে লাফ দিয়ে ডোবায় আসামি, ৫ ঘণ্টা পর উদ্ধার টয়লেটের দুর্গন্ধ দ্রুত দূর করার উপায় জানুন আবারও বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে গেছে আরাকান আর্মি ঈদের সময় চমেক হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের অর্ধেকই সড়ক দুর্ঘটনার শিকার! কমছে অপরিশোধিত তেলের মজুদ, ১০-১২ দিনের মধ্যেই সংকট তীব্রতর হওয়ার আশঙ্কা ড. ইউনূসের চরম অদক্ষতা ও অব্যবস্থাপনায় খাদের কিনারায় দেশের স্বাস্থ্য খাত সার সংকট : বিএনপি সরকারের আমলে সারের জন্য জীবন যায় কৃষকের শেখ হাসিনা সরকারের ছাপা বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোটেই শেষ ভরসা বিএনপি সরকারের নেপালের জেন-জিদের তরুণ নেতা সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী, বাংলাদেশের জেন-জি নেতারা হারাচ্ছেন গ্রহণযোগ্যতা!