১২ কেজি এলপিজির দাম কমল ৩৯ টাকা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ জুলাই, ২০২৫

১২ কেজি এলপিজির দাম কমল ৩৯ টাকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জুলাই, ২০২৫ |
ভোক্তা পর্যায়ে আবারো কমেছে বোতলজাত এলপিজির দাম। ১২ কেজির বোতলজাত এলপিজির দাম ৩৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৪ টাকা নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। চলতি মাসের জন্য এই দর ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ। আজ বুধবার বিইআরসি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাম ঘোষণা করা হয়। এর আগে, গেল জুন মাসে ১২ কেজির সিলিন্ডারের দর ছিল ১ হাজার ৪০৩ টাকা। কাঁচামালের দাম কমায় এলপিজির দাম কমেছে বলে জানায় সংস্থাটি। এছাড়া, চলতি মাসে অটোগ্যাসের দাম লিটারে ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে ৬২ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়। যা গত মাসে ছিল ৬৪ টাকা ৩০ পয়সা। মূলত ২০২১ সালের এপ্রিল

থেকে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি। প্রতি মাসে প্রোপেন ও বিউটেনের সৌদি কার্গো মূল্য ধরে দেশে এলপিজির দাম সমন্বয় করে সরকারি সংস্থাটি। বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, ‘১২ কেজির বোতলজাত এলপিজির দাম ৩৯ টাকা কমে হয়েছে ১ হাজার ৩৬৪ টাকা। কোম্পানির জন্য বিক্রিয় মূল্য ১ হাজার ২৬৯ টাকা, ডিস্ট্রিবিউটরের জন্য বিক্রয় মূল্য ১ হাজার ৩১৯ টাকা এবং খুচরা বিক্রিয় মূল্য ১ হাজার ৩৬৪ টাকা।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাত পোহালেই ঈদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শুভেচ্ছা দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে ঈদুল ফিতরের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর বাংলাদেশ ও বিশ্বের মুসলমানদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ইসরাইলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ রাজধানীতে বখাটেদের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন ইরান থেকে ঢাকার পথে ১৮৬ বাংলাদেশি ঈদের দিন কি বৃষ্টি হবে? তেলের দাম নিয়ে রাজনীতি বন্ধের আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঐক্যের ডাক মোজতবা খামেনির, প্রস্তাব দিলেন পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধে মধ্যস্থতারও চীনে আল্ট্রা-ট্রেইল শিয়ামেনে অংশ নিলেন ইমামুর রহমান ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নাঈনি নিহত মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ হারিয়েছে ৫ বাংলাদেশি: প্রতিমন্ত্রী রাত ১টার মধ্যে ১২ অঞ্চলে ৮০ কিমি বেগ ঝড়ের আভাস যুদ্ধবিরতি হলেই হরমুজে সহায়তা দেবে ৩ দেশ ঈদের ছুটিতে পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে নতুন রেকর্ড মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় জুমাতুল বিদা পালিত সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জায়গায় ঈদ উদযাপন ব্রিটেনে বাংলাদেশিদের ঈদ উদযাপন, আনন্দ ভাগাভাগি শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় ১১০০ পুলিশ সদস্য