ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
কক্সবাজারে বন্যা ও পাহাড়ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩
হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ
তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে ২০ সেন্টিমিটার, উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা
স্বাস্থ্যমন্ত্রী: আগের সরকার পরিবার পরিকল্পনা সামগ্রীর মজুদ রেখে যায়নি
নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব
বেকারত্ব-হতাশায় নেপালে তিন জেনজির আত্মহুতি: বালেন্দ্রর পদত্যাগ দাবি তরুণদের
চট্টগ্রামের ৫ জেলায় ৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত
শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠি: ৭ মাসেও ভারতের পাত্তা পেল না ইউনূস সরকার
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘বিচারের মুখোমুখি’ করার লক্ষ্যে তাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দিয়েছিল ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার। তবে সেই চিঠির জবাব দূরে থাক এ বিষয়ে গত সাড়ে ৭ মাসে ভারতের পক্ষ থেকে ন্যুনতম পাত্তাটুকুও পায়নি অন্তর্বর্তী সরকার।
ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠান শেষে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেছেন, “ঢাকা এখনও দিল্লির জবাবের দিকে তাকিয়ে আছে।”
শেখ হাসিনাকে ফেরত আনা নিয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, “আপনারা জানেন, আমরা এটা কখনোই গোপন করিনি, আমরা চেয়েছি যে তাকে ফেরত দেওয়া হোক, যাতে বিচারের সম্মুখীন করা যায়। ভারত থেকে এটার কোনো পজিটিভ রেসপন্স আমাদের কাছে আসেনি। আমরা অপেক্ষা করছি।”
তিনি আরও বলেন, “ইতোমধ্যে বিচার প্রক্রিয়াতো
শুরু হয়েছে। কারণ, কেউ আসুক বা না আসুক সেজন্যতো বিচার আটকে থাকে না।” শেখ হাসিনাকে দেশে ফেরত আনতে আন্তর্জাতিক কোনো সংস্থার সহযোগিতা নেওয়া হবে কি-না, এমন প্রশ্নের জবাবে তৌহিদ বলেন, “সরকার প্রয়োজন মনে করলে সহযোগিতা নিতে পারে। তবে এ মুহূর্তে কোনো প্রয়োজন দেখছি না।”
শুরু হয়েছে। কারণ, কেউ আসুক বা না আসুক সেজন্যতো বিচার আটকে থাকে না।” শেখ হাসিনাকে দেশে ফেরত আনতে আন্তর্জাতিক কোনো সংস্থার সহযোগিতা নেওয়া হবে কি-না, এমন প্রশ্নের জবাবে তৌহিদ বলেন, “সরকার প্রয়োজন মনে করলে সহযোগিতা নিতে পারে। তবে এ মুহূর্তে কোনো প্রয়োজন দেখছি না।”



