ফেনীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫, অনুপ্রবেশকারী লীগারদের দোষারোপ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ আগস্ট, ২০২৫

আরও খবর

মো-সা-দ এজেন্ট’ বিএনপি নেতা আসলাম চৌধুরীর মনোনয়ন বাতিল সুপ্রিম কোর্টে

ডাকাতি মামলায় বিএনপির ৯ নেতাকর্মী কারাগারে

৩ লাখের মুলা ঝুলিয়ে অসহায় পরিবারের হাতে ৭০০ টাকা দিয়ে নাসির-সারজিসের ফুটেজ খাওয়া, নিন্দা সাধারণের

পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতার ওপর ছাত্রদল-শিবিরের মবের পর পুলিশে সোপর্দ, পুলিশের প্রতি ধিক্কার শিক্ষার্থীদের

তুরাগে আওয়ামী লীগের ৩ কর্মীর লাশ উদ্ধার: পরিবারের দাবি রাজনৈতিক হত্যাকাণ্ড, সরকারের ‘না’

প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার

তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

ফেনীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫, অনুপ্রবেশকারী লীগারদের দোষারোপ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ আগস্ট, ২০২৫ |
জুলাই দাঙ্গার বর্ষপূর্তিতে ফেনীর দাগনভূঞা উপজেলায় বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় আওয়ামী লীগ থেকে বিএনপিতে অনুপ্রাবেশকারীদের ওপর দায় চাপিয়েছে এক পক্ষ। আজ ৫ই আগস্ট, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা শহরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন- সাবেক জেলা ছাত্রদলের সহ-সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিক, ছাত্রদল কর্মী সাইমুন হক রাজীব, ইঞ্জিনিয়ার সোহেল, সরোয়ার, বেলাল, সিফাত, মিলন, সঞ্জিত দাস, জাহাঙ্গীর, তৌহিদ ও মানিকসহ ১৫ জন। জানা যায়, উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের নেতৃত্বে একটি বিজয় মিছিল বের হয়। একই সময় পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সাইফুর রহমান স্বপন এবং জেলা ছাত্রদলের সাবেক নেতা কাজী জামশেদুর রহমান ফটিকের নেতৃত্বে

আরেকটি পক্ষ জিরো পয়েন্টে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। আকবর গ্রুপের মিছিল ওই এলাকা দিয়ে যাওয়ার সময় দুই পক্ষের মধ্যে উস্কানিমূলক স্লোগানকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও উভয় পক্ষের ১৫ নেতাকর্মী আহত হন। উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন জানান, তাদের শান্তিপূর্ণ মিছিলে বহিষ্কৃত ছাত্রদল নেতা ফটিক এবং আওয়ামী লীগ থেকে আসা আবুল হাসেম বাহাদুরের নেতৃত্বে অতর্কিত হামলা চালানো হয়। এতে তাদের ৮ নেতাকর্মী আহত হন। অন্যদিকে, কাজী সাইফুর রহমান স্বপন জানান, আকবর গ্রুপের লোকজন তাদের মেডিকেল ক্যাম্পের সামনে দিয়ে যাওয়ার সময় ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দেওয়ায় ঘটনার সূত্রপাত হয়। এতে তাদের ৭ জন কর্মী

আহত হন। হতাহত বিএনপির নেতাকর্মীদের দাবি, আওয়ামী লীগ থেকে অনেকেই বিএনপিতে অনুপ্রবেশ করছে, তারা বিএনপিকে ভেঙে টুকরো-টুকরো করে দিতে ষড়যন্ত্র করছে। এ ব্যাপারে দাগনভূঞা থানার ওসি মো. ওয়াহিদ পারভেজ জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং পুলিশ সতর্ক অবস্থানে আছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৩ মিনিটে দুই গোলের সমতা, অতিরিক্ত সময়ের পেনাল্টিতে ফেরার গল্প লিখল বেলজিয়াম মেক্সিকোর বিজয় উদযাপন করতে গিয়ে রাজধানীতে ৪ জনের মৃত্যু বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন কাঁপন ধরানো ম্যাচে কেইনের জোড়া গোলে শেষ ষোলোয় ইংল্যান্ড বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত, আতঙ্ক ঢাকার গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ, চালু হচ্ছে ‘যানজট শুল্ক’ মেহেরপুরে বাচ্চা থাকা পচা ডিম ও ছত্রাকসহ পাউরুটি দেওয়া হলো স্কুল ফিডিংয়ে বাগেরহাটে স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন ফোন চার্জ না হলেও বিদ্যুৎ টানে চার্জার! রোনালদো-মদ্রিচদের ম্যাচে একটা টিকিটের দাম ২৬ লাখ টাকা! নতুন ভূমিকাটাও উপভোগ করছেন লুকাকু আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল টানা ৪ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের, যারা আওতার বাইরে ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু ফেসবুক থেকে আয় করছেন কোন কোন সংসদ সদস্য ইয়াবা সেবনের আসরে যুবককে গুলি করে হত্যা নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার রেকর্ড পতনের পরও কমছে সোনার দাম