ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
গুপ্ত ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মোনামি: ‘একটার তো ভিডিও পেয়েছেন, ৫টায় নেচেছি, বেশ করেছি’
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
শিউলি ফুলের খোঁজে পরীমনি, ভক্তদের চোখে তিনিই শিউলি
‘এক দুর্গার সামনে আরেক দুর্গা’, পূজা চেরীর ছবি ঘিরে মুগ্ধতা
শেষ রক্ষা হলো না শ্রফের ওপর ৩ হামলাকারীর, যেভাবে ধরা পড়লেন, কারা তারা
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২
রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ
দুই সংসার নিয়ে বিপাকে শাকিব, মন্তব্য ঘিরে বিতর্কে জয়
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা শাকিব খানকে ঘিরে আবারও জমে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম। ব্যক্তিগত জীবনে আলোচিত দুই অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে সম্পর্ক এবং পারিবারিক জটিলতা নিয়ে চলছে নানা আলোচনা।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে বুবলী ও তাদের সন্তান বীরের সঙ্গে ছুটি কাটানোর ছবি প্রকাশের পর বিষয়টি নতুন করে চর্চায় আসে।
যদিও শাকিব এর আগে জানান, অপু ও বুবলী—দুজনই এখন তার অতীত। তবে মাঝে মাঝে তাদের সঙ্গে পারিবারিক সময় কাটাতে দেখা যায় তাকে।
এই অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়।
এক স্ট্যাটাসে জয় লিখেছেন, “শাকিবের দুই সন্তান, দুই সংসার। তিনি দায়িত্ব পালনের চেষ্টা করছেন। তবে এমন এক অবস্থায়
আছেন, যেখানে কাউকেই সন্তুষ্ট করতে পারছেন না। কারণ, এক স্ত্রীর মন রাখা যেখানে কঠিন, সেখানে দুজনকে খুশি রাখা প্রায় অসম্ভব। তিনি বড় তারকা হলেও সবক্ষেত্রে দক্ষতা দেখানো কঠিন।” জয়ের এই মন্তব্যকে কেন্দ্র করে ফেসবুকজুড়ে শুরু হয় নানা প্রতিক্রিয়া। কেউ কেউ তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করলেও অনেকে সমালোচনা করেছেন। মন্তব্যের ঘরে কেউ শাকিবের ব্যক্তিজীবন নিয়ে প্রশ্ন তুলেছেন, আবার কেউ জয়কেই আক্রমণ করেছেন। সাব্বির নামে একজন লেখেন, “ডিভোর্স হওয়ার পরেও স্ত্রী থাকে কীভাবে ভাই? বিষয়টা আমার মাথায় ঢোকে না।” আরেকজন ব্যঙ্গ করে লেখেন, “অপু বিশ্বাসকে বলেন স্ট্যাটাস দিতে, নাহলে জাতির ঘুম হবে না।” আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকলেও শাকিব, অপু কিংবা বুবলীর পক্ষ থেকে এ নিয়ে আনুষ্ঠানিক কোনো
প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।