‘১১৩ বিধায়ক নিয়ে কীভাবে সরকার চালাবেন?’—বিজয়কে গভর্নরের প্রশ্ন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ মে, ২০২৬

‘১১৩ বিধায়ক নিয়ে কীভাবে সরকার চালাবেন?’—বিজয়কে গভর্নরের প্রশ্ন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ মে, ২০২৬ |
তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। রাজ্যের গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার এখনও নিশ্চিত নন যে অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে পেরেছে। সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, গভর্নর বিজয়কে সরাসরি প্রশ্ন করেছেন—‘১১৩ জন বিধায়ক নিয়ে কীভাবে সরকার পরিচালনা করবেন, যেখানে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৮ জনের সমর্থন?’ এ সময় গভর্নর আরও জানতে চান, কোন কোন রাজনৈতিক দল টিভিকেকে সমর্থন দিতে রাজি এবং ভবিষ্যতে সমর্থন নিয়ে যেসব বক্তব্য এসেছে, সেগুলোর ভিত্তি কী। জবাবে বিজয় নাকি জানিয়েছেন, তিনি বিধানসভায় আস্থা ভোটের মুখোমুখি হতে প্রস্তুত। পাশাপাশি সরকার গঠনের সুযোগ না পেলে আইনি পথেও যেতে পারে টিভিকে। গত মাসের বিধানসভা

নির্বাচনে ২৩৪ আসনের মধ্যে ১০৮টি আসন জিতে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করে টিভিকে। তবে সরকার গঠনের জন্য দলটির এখনও ১০টি আসনের সমর্থন প্রয়োজন। কংগ্রেস ইতোমধ্যে টিভিকেকে সমর্থনের ঘোষণা দিয়েছে। তবে তাদের শর্ত—বিজয়ের জোটে বিজেপির মতো ‘সাম্প্রদায়িক শক্তি’ থাকতে পারবে না। কংগ্রেসের পাঁচজন বিধায়কের সমর্থন পেলে টিভিকের সংখ্যা দাঁড়ায় ১১৩। বাকি সমর্থনের জন্য সিপিআই, সিপিএম, বিদুথালাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে) এবং পট্টালি মাক্কাল কাচ্চির (পিএমকে) সঙ্গে আলোচনা চালাচ্ছে টিভিকে। এই দলগুলোর সমর্থন মিললে বিজয়ের জোটের আসন সংখ্যা দাঁড়াতে পারে ১২৩-এ। তবে পরে বিজয় তার ত্রিচি ইস্ট আসন ছাড়লে সংখ্যা কমে ১২২ হবে। কারণ তিনি ত্রিচি ইস্ট ও পেরাম্বুর—দুটি আসনেই জয় পেয়েছেন। তবে এই সমীকরণেও জটিলতা

রয়েছে। ভিসিকে বর্তমানে ডিএমকের জোটসঙ্গী এবং পিএমকে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের অংশ। ফলে তাদের বর্তমান জোট ছাড়তে হবে। এদিকে এআইএডিএমকের সঙ্গেও সম্ভাব্য সমঝোতার আলোচনা চলছে বলে গুঞ্জন রয়েছে। রাজনৈতিক মহলে খবর, দলটির একাধিক বিধায়ক বিজয়ের সঙ্গে যেতে আগ্রহী এবং তাদের পুদুচেরির একটি রিসোর্টে রাখা হয়েছে। তবে এআইএডিএমকে নেতা সিভি শানমুগাম ও কেপি মুনুসামি জোটের গুঞ্জন অস্বীকার করে বলেছেন, ‘বিজয়ের সঙ্গে কোনো চুক্তি হচ্ছে না।’ অন্যদিকে বিজয় নিজেও বিজেপির সঙ্গে এআইএডিএমকের সম্পর্কের কারণে ওই জোটে যেতে অনাগ্রহী বলে জানা গেছে। যদিও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এআইএডিএমকে প্রধান এডাপ্পাডি কে পলানিস্বামী অবস্থান পরিবর্তন করলে দুই দলের মিলিত আসন সংখ্যা ১৫০ ছাড়িয়ে যাবে। সবশেষে, যদি টিভিকে প্রয়োজনীয় সমর্থন

জোগাড়ে ব্যর্থ হয়, তাহলে গভর্নর নবনির্বাচিত বিধানসভা স্থগিত করে প্রেসিডেন্টস রুল জারির সুপারিশ করতে পারেন। সেক্ষেত্রে তামিলনাড়ুতে আবারও নতুন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এদিকে রাজনৈতিক দরকষাকষির এই সময়ে টিভিকের ১০৭ জন নবনির্বাচিত বিধায়ককে চেন্নাই থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরের মামল্লাপুরমের একটি রিসোর্টে রাখা হয়েছে। সূত্র: এনডিটিভি

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন প্রেমে পড়েছেন প্রভা? হাম উপসর্গে ৮ জনের মৃত্যু মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়া সায়নী ঘোষ এবার বিদ্রোহী শিবিরে যেসব কারণে খালাস পেলেন ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তামিমা বিশ্বকাপে প্রথম মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো সাইবার সুরক্ষা আইনে কন্টেন্ট অপসারণসহ যেসব বড় পরিবর্তন আসছে আ.লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার কিশোরীকে ধর্ষণ-হত্যার জেরে আসামির বাড়িতে আগুন, নিহত ৩ জনই প্রতিবেশী বয়স, লিগ ও তারকার হিসাব-নিকাশে বিশ্বকাপের চিত্র যেমন তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে, তারপরেই আমি অবসর নেব – দৃপ্ত শপথ শেখ হাসিনা’র আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয়