ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, পাম্প মালিককে ২ লাখ টাকা জরিমানা
শরীয়তপুরে ককটেল ফাটিয়ে ৫০ ঘর ভাংচুর, আটক ১০
লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে স্বজনদের হামলায় প্রাণ গেল একজনের
তেল না পেয়ে পেট্রোল পাম্প কর্মচারীকে মারধর, যুবদল নেতা গ্রেপ্তার
রাজধানীতে বখাটেদের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন
শামা ওবায়েদের নামে চলছে তদ্বির বাণিজ্য
অনলাইনে খোলামেলা জাল নোটের বেচাকেনা, ঈদ সামনে রেখে সক্রিয় চক্র
১০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১
টাঙ্গাইলের সখীপুরে ১০ হাজার পিস ইয়াবাসহ হারুন মিয়া (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার রাতে সখীপুর পৌরসভার সিকদার পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া হারুন মিয়া উপজেলার কাঁকড়াজান ইউনিয়নের স্যাপিয়াচালা গ্রামের ফয়েজ আলীর ছেলে। সখীপুর পৌরসভার সিকদার পাড়া এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন তিনি।
পুলিশের দাবি, হারুন চিহ্নিত মাদক কারবারি। তার বিরদ্ধে একাধিক থানায় মামলা রয়েছে।
সোমবার দুপুরে পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, হারুন দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিল। গোপন খবরে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমাণ্ডে আনা হবে। এ ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি
না তা খতিয়ে দেখা হচ্ছে।
না তা খতিয়ে দেখা হচ্ছে।



