১০ দিন ধরে বন্ধ পাওয়ার স্টেশন, লোডশেডিংয়ে অতিষ্ঠ সিলেটের জনজীবন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ জুলাই, ২০২৫
     ৬:২১ পূর্বাহ্ণ

আরও খবর

সুনামগঞ্জে ডিসির মদতে ফসলরক্ষা বাঁধের কোটি টাকার প্রকল্প হাতিয়ে নিল শিবির ক্যাডাররা

মার্কিন মদতে রাজনীতিতে শক্ত অবস্থায় জামায়াত: ইরানে হামলার পর ভোল বদলে যুক্তরাষ্ট্র-বিরোধী সমাবেশ-মিছিল

ইউনূস সরকারের ১৮ মাসে শিক্ষাঙ্গন ‘ক্ষত-বিক্ষত’: প্রগতিশীল শিক্ষক সমাজের অভিযোগ, ১৪ দফা দাবি উত্থাপন

ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান পদে বিতর্কের মুখে সরলেন বনমন্ত্রী মিন্টু, নয়া দায়িত্বে মেলিতা

অতিরিক্ত মদ্যপানে মৃত্যু: পরিবারের কারসাজিতে ‘জুলাই শহীদ’, জুটল ৩০ লাখ আর মামলায় নিরীহদের হয়রানি

মার্কিন মদতে রাজনীতিতে শক্ত অবস্থায় জামায়াত: ইরানে হামলার পর ভোল বদলে যুক্তরাষ্ট্র-বিরোধী সমাবেশ-মিছিল

ঢাকায় আসছেন পল কাপুর: নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে ১৮ মাস পর গুরুত্বপূর্ণ মার্কিন কর্মকর্তার সফর

১০ দিন ধরে বন্ধ পাওয়ার স্টেশন, লোডশেডিংয়ে অতিষ্ঠ সিলেটের জনজীবন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জুলাই, ২০২৫ | ৬:২১ 118 ভিউ
সিলেটে লোডশেডিংয়ের পরিমাণ বেড়েছে। প্রচণ্ড গরমের মাঝে লোডশেডিং বেড়ে যাওয়ায় মানুষের ভোগান্তি বেড়েছে। এই পরিস্থিতির মধ্য বিকল হয়ে গেছে সিলেটের কুমারগাঁওয়ের ২২৫ মেগাওয়াট পাওয়ার স্টেশন। ফলে লোডশেডিংয়ে পরিমাণ আরও বেড়েছে। নগরীর সবচেয়ে ব্যস্ততম এলাকা জিন্দাবাজারে গড়ে ৫-৭ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। নগরীর বাইরের অবস্থা আরও ভয়াবহ। বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছেন, গরমের কারণে বিদ্যুতের চাহিদা বেড়ে গেছে। এ ছাড়া সিলেটের কুমারগাঁও ২২৫ মেগাওয়াট পাওয়ার স্টেশন বন্ধ থাকায় বিদ্যুতের ঘাটতি রয়েছে। এ স্টেশন চালু হলে নগরীতে তেমন লোডশেডিং হবে না। উপশহর বি ব্লকের বাসিন্দা আক্তার হোসেন বলেন, এইচএসসি পরীক্ষা চলছে। সন্ধ্যার পর যখন বাচ্চারা পড়তে বসবে তখনই লোডশেডিং শুরু হয়। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎহীন

থাকতে হয়। অনেক সময় মধ্যরাতেও কারেন্ট চলে যায়। পাঠানটুলার গৃহিণী নাসরিন জাহান বলেন, দিনের পর সন্ধ্যায় বাসায় অনেক কাজ থাকে। ঠিক কাজ করার সময়টাতে কারেন্ট থাকে না। প্রতিদিন একই অবস্থা, এটা দেখার যেন কেউ নাই। খাঁজ নিয়ে জানা গেছে, সিলেটের কুমারগাঁও ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ২২৫ মেগাওয়াট পাওয়ার স্টেশন প্রায় ১০ দিন ধরে বন্ধ রয়েছে। ট্রান্সফরমার পুড়ে যাওয়ার কারণে কুমারগাঁওয়ের এই পাওয়ার স্টেশন বন্ধ রয়েছে বলে জানা যায়। কবে এই পাওয়ার স্টেশন চালু হবে এর সঠিক কোনো তথ্য দিতে পারেন নি সিলেটের কুমারগাঁও গ্রিড উপকেন্দ্রের ভারপ্রাপ্ত প্রকৌশলী মিজানুর রহমান। তিনি জানান, কবে চালু হবে তা নিশ্চিত করে বলতে পারবো না। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড

সূত্রে জানা যায়, সিলেট নগরীতে পাঁচটি ডিভিশনে ১৩টি সাবস্টেশন রয়েছে। তাপমাত্রা বেশি থাকার কারণে বর্তমানে সমস্যা বেশি হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে ফিউজ ছিঁড়ে যাওয়া, তার ছিঁড়ে পড়ে যাওয়া বৃদ্ধি পেয়েছে। তার ওপর কুমারগাঁওয়ের ২২৫ মেগাওয়াট পাওয়ার স্টেশন বন্ধ। এর পর থেকেই সিলেটে লোডশেডিং বেড়ে গেছে এবং ভোল্টেজও কম হচ্ছে। পাশাপাশি চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না সিলেটে। এদিকে সিলেটে মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ের কারণে অতিষ্ঠ মানুষ। ভুক্তভোগীরা গত এক সপ্তাহে সিলেটের বিভিন্ন জায়গায় রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করেছে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করছেন। এ ছাড়া বিদ্যুৎ বন্ধ হলে বিভিন্ন বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্রে কল দিয়ে প্রকৌশলীদের গালিগালাজ দিয়ে

ক্ষোভ প্রকাশ করেন গ্রাহকরা। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী শামস-ই আরেফিন বলেন, পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ না পাওয়ায় আমাদের কিছু কিছু এলাকায় বাধ্য হয়ে লোডশেডিং করতে হয়। এখন জাতীয় গ্রিডের বিদ্যুৎ দিয়ে চলছে। কুমারগাঁও পাওয়ার স্টেশন যখন চালু ছিল তখন আমরা সরাসরি বিদ্যুৎ পেয়ে যেতাম এখন জাতীয় গ্রিড থেকে নিতে হয়। এখন প্রায় প্রতিদিনই ঢাকা থেকে বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়। এ জন্য সিলেটের গ্রাহকরা ভোগান্তিতে আছেন। কুমারগাঁও স্টেশন চালু হলে লোডশেডিং কম হবে। সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী আব্দুল কাদির বলেন, সিলেটের বিদ্যুৎ সরবরাহ হয় কুমারগাঁও গ্রিড উপকেন্দ্র থেকে। এই কুমারগাঁওয়ের ২২৫ মেগাওয়াট পাওয়ার স্টেশন গত কয়েকদিন ধরে

বন্ধ রয়েছে। এই পাওয়ার স্টেশনের ট্রান্সফরমার পুড়ে গেছে প্রায় ১০ দিন। এটা বন্ধ থাকার কারণে ভোল্টেজও কম হচ্ছে। সিলেটের লোডশেডিংও বেড়ে গেছে। আমরা এখন গ্রিড থেকে পাওয়ার আনছি। কুমারগাঁও স্টেশন চালু হলে সিলেটের লোডশেডিং কমবে। লো ভোল্টেজের সমস্যাও সমাধান হবে। ট্রান্সফরমার পুড়ে গেছে, তাই বলা যাচ্ছে না কত দিনের ভেতর ঠিক হবে। কারণ এটার যন্ত্রপাতি বাইরে থেকে আনা হয়। তা ছাড়া সিলেট চাহিদার তুলনায় কম বিদ্যুৎ সরবরাহ করছে ন্যাশনাল লোড ডেসপ্যাচ সেন্টারের (এনএলডিসি)।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চুয়াডাঙ্গায় বিএনপির কর্মীদের বেদম পিটুনিতে জামায়াতের আমির আইসিইউতে, ভাই নিহত সুনামগঞ্জে ডিসির মদতে ফসলরক্ষা বাঁধের কোটি টাকার প্রকল্প হাতিয়ে নিল শিবির ক্যাডাররা টিকটকে পরিচয়, রাজশাহীতে প্রেমিকের খোঁজে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার ময়মনসিংহের তরুণী মার্কিন মদতে রাজনীতিতে শক্ত অবস্থায় জামায়াত: ইরানে হামলার পর ভোল বদলে যুক্তরাষ্ট্র-বিরোধী সমাবেশ-মিছিল ইউনূস সরকারের ১৮ মাসে শিক্ষাঙ্গন ‘ক্ষত-বিক্ষত’: প্রগতিশীল শিক্ষক সমাজের অভিযোগ, ১৪ দফা দাবি উত্থাপন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান পদে বিতর্কের মুখে সরলেন বনমন্ত্রী মিন্টু, নয়া দায়িত্বে মেলিতা ২রা মার্চ: ঐতিহাসিক জাতীয় পতাকা উত্তোলন দিবস আজ অতিরিক্ত মদ্যপানে মৃত্যু: পরিবারের কারসাজিতে ‘জুলাই শহীদ’, জুটল ৩০ লাখ আর মামলায় নিরীহদের হয়রানি মার্কিন মদতে রাজনীতিতে শক্ত অবস্থায় জামায়াত: ইরানে হামলার পর ভোল বদলে যুক্তরাষ্ট্র-বিরোধী সমাবেশ-মিছিল ঢাকায় আসছেন পল কাপুর: নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে ১৮ মাস পর গুরুত্বপূর্ণ মার্কিন কর্মকর্তার সফর ওয়াশিংটন পোস্ট: ইরানে হামলায় ট্রাম্পকে প্ররোচনা দেন সৌদি যুবরাজ বিন সালমান গত ১৮ মাসের ভারত-বিদ্বেষ ও তিক্ততা পেছনে ফেলে নতুন করে সম্পর্ক নবায়নের পথে বাংলাদেশ ইউনূস সরকারের ১৮ মাসে শিক্ষাঙ্গন ‘ক্ষত-বিক্ষত’: প্রগতিশীল শিক্ষক সমাজের অভিযোগ, ১৪ দফা দাবি উত্থাপন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাপক অনিয়ম: ৯৭৩টি প্রতিষ্ঠানের নিরীক্ষা প্রতিবেদনে ৯০ কোটি টাকা ও ১৭৬ একর জমি ফেরতের সুপারিশ সিপিডির সংবাদ সম্মেলন: মার্কিন বাণিজ্য চুক্তি ‘চরম বৈষম্যমূলক’, বাতিলের আহ্বান; জাপানের ইপিএ চুক্তি পুনর্বিবেচনার দাবি খামেনির হত্যার প্রতিবাদে পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ: করাচির মার্কিন কনস্যুলেটে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২২, আহত ১২০+ স্যামসনের দুর্দান্ত ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনাল ভারত বঙ্গবন্ধুর শিক্ষা: ছোট দেশ হলেও নিপীড়িত মানুষ ও ন্যায়ের পক্ষে অটল থাকবে বাংলাদেশ দাম বাড়ল ওয়াসার পানির, কার্যকর আজ থেকে কুষ্টিয়া আইনজীবী সমিতির নির্বাচন: সভাপতিসহ ৬ পদে আওয়ামীপন্থীরা জয়ী