হেলিকপ্টারটি কেন ওপরে বা নিচে গেল না: ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




হেলিকপ্টারটি কেন ওপরে বা নিচে গেল না: ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ জানুয়ারি, ২০২৫ |
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ভয়াবহ বিমান দুর্ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই খারাপ পরিস্থিতি প্রতিরোধ করা উচিত ছিল। এমনকি হেলিকপ্টারটি কেন উপরে বা নিচে গেল না, সেটি নিয়েও প্রশ্ন তুলেছেন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছিলেন, তাকে এই ঘটনার বিষয়ে ‘পুরোপুরি ব্রিফ করা হয়েছে’। দুর্ঘটনার প্রায় চার ঘণ্টা পরে তিনি তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এ বিষয়ে পোস্ট করেন। সেখানে ট্রাম্প বলেন, বিমানটি বিমানবন্দরে যাওয়ার নিখুঁত এবং রুটিন লাইনেই ছিল। তবে হেলিকপ্টারটি দীর্ঘ সময়ের জন্য সরাসরি বিমানের দিকেই যাচ্ছিল। এটি পরিষ্কার

রাত, বিমানের আলোও জ্বলছিল। তাহলে কেন হেলিকপ্টারটি ওপরে বা নিচে গেল না, বা অন্যদিকে ঘুরলো না কেন। তিনি বলেন, কন্ট্রোল টাওয়ার কেন হেলিকপ্টারকে কি করতে হবে তা না বলে তারা বিমানটি দেখেছে কিনা জিজ্ঞাসা করল। এটি এমন এক খারাপ পরিস্থিতি যা দেখে মনে হচ্ছে এটি প্রতিরোধ করা উচিত ছিল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এটি ‘ভয়ংকর দুর্ঘটনা’। তিনি জরুরি সেবা প্রদানকারী সংস্থাগুলোর ‘অসাধারণ কাজের’ জন্য ধন্যবাদ জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী জেট বিমানের সঙ্গে মার্কিন সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে। এখন পর্যন্ত ১৮জনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে আরও বেশি হতাহতের আশংকা করা হচ্ছে। বিমানে ৬৪জন আরোহী ছিলেন বলে

জানা গেছে। দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এ বিষয়ে নিশ্চিত করেছে। বুধবার স্থানীয় সময় রাত নয়টার দিকে রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে ৩৩-এর কাছাকাছি দুর্ঘটনাটি ঘটে। যাত্রীবাহী বিমানটিতে মোট ৬০ জন যাত্রী এবং চারজন ক্রু সদস্য ছিলেন। আর হেলিকপ্টারে তিনজন মার্কিন সৈন্য ছিলেন। হতাহতের বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না করা গেলেও আমেরিকায় বিবিসির পার্টনার সিবিএস নিউজকে পুলিশ জানিয়েছে, এ পর্যন্ত ১৮ জনের লাশ উদ্ধার করেছেন তারা। ওয়াশিংটন ডিসির জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, বিমানটি পোটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়েছে। ইতোমধ্যে উদ্ধার কাজ শুরু করা হয়েছে এবং নৌকাগুলো নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধানে কাজ করছে। এফএএ সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় আমেরিকান ঈগল ফ্লাইট ৫৩৪২, যা কানসাসের উইচিটা থেকে ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে

যাত্রা করেছিল। মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিমানটি বিধ্বস্ত হয়ে দুই ভাগে বিভক্ত হয়ে যায়। আর হেলিকপ্টারটি প্লেনের কাছেই পানিতে উল্টে ছিল। সিবিএস জানাচ্ছে, দুর্ঘটনায় জড়িত সামরিক হেলিকপ্টারটি ছিল একটি ইউএস আর্মির ব্ল্যাক হক হেলিকপ্টার, যেটি মূলত প্রশিক্ষণের কাজে ব্যবহার করা হচ্ছিল। একজন কর্মকর্তা জানান, হেলিকপ্টারটিতে কোনো উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ছিলেন না।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঈদ ব্যবস্থাপনায় ব্যর্থ সরকার: গত ঈদের তুলনায় এবার সড়কে প্রাণহানি বেড়েছে ৮.২৬% আবারও পাকিস্তানের ধর্মীয় নেতা বাংলাদেশে, বয়ান দেবেন চট্টগ্রামের গুরুত্বপূর্ণ মাদ্রাসাগুলোতে ধর্মকার্ড খেলে মামলা খেলেন ইসলামী বক্তা থেকে সংসদ সদস্য বনে যাওয়া আমির হামজা জামালপুরে আওয়ামী লীগের ১৯ নেতা-কর্মীর গণআত্মসমর্পণ, আদালতের কারাগারে পাঠানোর আদেশ ইউনূস সরকারের বিরুদ্ধে শিশুদের গণহারে পরিকল্পিত হত্যার অভিযোগ ঋণের লাগামহীন বিস্তার: দেড় বছরে অভ্যন্তরীণ দেনা বেড়েছে পৌনে ৩ লাখ কোটি টাকা ইরান সংকটে ‘দ্রুত সমাধান’ খুঁজছেন ট্রাম্প, তবে পরিস্থিতি জটিল—বিশ্লেষকদের সতর্কতা সরকারি নিষেধাজ্ঞা নয়, বকেয়া মেটাতে না পারায় আইপিএল দেখাতে পারছে না টি-স্পোর্টস বরিশালেও বেড়েছে হামের প্রাদুর্ভাব: ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ২০৬ ইউনূস অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে টিকা কিনতে গিয়ে পুরোপুরি ব্যর্থ: এখন দেশে হাম মহামারি সংসদ ভবনে ঘোলা পানি খেয়ে আমার নিজেরও পেট খারাপ হয়েছে : চিফ হুইপ আমির হামজাকে ‘পাগলা গারদে’ ভর্তির দাবি নানি-নাতির আলোচিত প্রেম, এলাকাজুড়ে তোলপাড়! ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে ভারতীয় রুপির দর ভানুয়াতুর উপকূলে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত গুরুতর আহত চট্টগ্রামের এসপিকে হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায় ‘জ্বালানি তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই’ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার গুঞ্জন, মুখ খুলল ইরান ইরানকে নতুন হুমকি দিলেন ট্রাম্প মিয়ানমারে প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মিন অং হ্লাইং