হুমকির মুখে আরিফিন শুভর সিনেমা ক্যারিয়ার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২৪
     ৯:১৫ পূর্বাহ্ণ

হুমকির মুখে আরিফিন শুভর সিনেমা ক্যারিয়ার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২৪ | ৯:১৫ 206 ভিউ
ঢাকাই সিনেমার নায়ক আরিফিন শুভর ব্যক্তি জীবন ও ক্যারিয়ারে যেন শনির দশা শুরু হয়েছে। কদিন আগেই সংসারে বিচ্ছেদের খবর প্রকাশ্যে আনেন। তারপর থেকেই খুব একটা ভালো নেই এ অভিনেতা। এরই মধ্যে আওয়ামী সরকারের আমলে পাওয়া দশ কাঠা প্লটও হারাতে বসেছেন। এক টাকার বিনিময়ে শেখ মুজিবের বায়োপিক ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমায় অভিনয় করে ও মুজিবকন্যা শেখ হাসিনাকে খুশি করে বিশেষ কোটায় পুর্বাচলে প্লট বাগিয়ে নেন। সম্প্রতি সেই প্লট বাতিলের কথা জানা গেছে। এ যেন ‘আমও গেল ছালাও গেল’ অবস্থা। আওয়ামীঘেঁষা শিল্পী হিসাবে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সংঘটিত ছাত্র আন্দোলনেও তিনি চুপ ছিলেন। তাই ছাত্র আন্দোলনে ৫ আগস্ট শেখ হাসিনা

পালিয়ে যাওয়ার পর থেকেই অভিনয় ক্যারিয়ার নিয়েও হুমকির মুখে পড়ের শুভ। পড়েন সাধারণ জনগণের রোষানলে। শেখ মুজিবের বায়োপিকের জন্য তিনি এতদিন গর্ব করেছেন, সেই বায়োপিকই হয়ে উঠল শুভর ক্যারিয়ারে সবচেয়ে বড় শত্রু! নেটিজেনরা বলছেন, একজন শিল্পী হিসাবে জনগণের পক্ষে ও ন্যায়ের সঙ্গে থাকা উচিত ছিল তার। কিন্তু তিনি সেটা করেননি। বরং ছাত্র আন্দোলন চলাকালীন নিজের কয়েক মাস আগের পুরোনো ডিভোর্সের প্রসঙ্গ সামনে এনে ছাত্র আন্দোলনের আলোচনাকে ভিন্ন খাতে প্রবাহ করতে চেয়েছিলেন। প্রসঙ্গত, বিভিন্ন সময়ে সংরক্ষিত কোটায় বরাদ্দ দেওয়া প্লট বাতিলের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে ‘মুজিব’ সিনেমায় শেখ মুজিবের চরিত্রে অভিনয় করা অভিনেতা আরিফিন শুভকে সংরক্ষিত কোটায় বরাদ্দ দেওয়া রাজউকের

প্লটটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার সঙ্গে সিনেমাটির প্রযোজক লিটন হায়দারের ৩ কাঠা প্লটও বাতিল হচ্ছে। সম্প্রতি গণপূর্ত মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায় থেকে এ-সংক্রান্ত নির্দেশনা পাওয়ার পর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ প্লট বরাদ্দের তালিকা তৈরি করেছে। আরিফিন শুভর প্লট বাতিলের বিষয়টি নিশ্চিত করে রাজউকের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ছিদ্দিকুর রহমান সরকার বলেন, ‘মন্ত্রণালয়ের নির্দেশে আমরা তালিকা প্রণয়নের কাজ শুরু করেছি। তবে কী পরিমাণ প্লট বাতিল হবে, তা এখনই বলা যাচ্ছে না। মূলত যেগুলো রেজিস্ট্রেশন হয়নি, এমন শতাধিক প্লটের তালিকা তৈরি করা হয়েছে, যা বোর্ড সভায় উপস্থাপন করে বরাদ্দ বাতিল করা হবে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দণ্ডিত যুদ্ধাপরাধীদের ‘মহিমান্বিত’ করে শহীদদের সঙ্গে প্রতারণা করেছে সংসদ: ছাত্র ইউনিয়ন-ফ্রন্টের প্রতিবাদ টেন্ডার ভাগাভাগি নিয়ে দলীয় কোন্দল: ফেনী জেলা বিএনপির নেতাকে হত্যাচেষ্টা রাজশাহী আইনজীবী সমিতি নির্বাচন: আওয়ামীপন্থীদের ভোটে দাঁড়াতে না দিয়ে পুরো প্যানেলসহ জয় বিএনপির বিএনপি সমর্থক পিতার ছেলে ‘ছাত্রলীগ নেতা’: রাজনৈতিক আদর্শ না ছাড়ায় করলেন তাজ্যপুত্র ফেনীতে পরিবেশমন্ত্রীর অনুষ্ঠানে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত-৭ সংসদে রাজাকারদের জন্য শোক প্রস্তাব: ৪১ বিশিষ্ট নাগরিকের প্রতিবাদ ইউনূসের পদাঙ্ক অনুসরণে তারেক: দিবসের তালিকায় ফেরেনি ৭ই মার্চ, ১৫ই আগস্ট ও সংবিধান দিবস দেশের জন্য রাশিয়া থেকে জ্বালানি ক্রয় নির্ভর করছে যুক্তরাষ্ট্রের অনুমতির ওপর: রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী অনলাইনে খোলামেলা জাল নোটের বেচাকেনা, ঈদ সামনে রেখে সক্রিয় চক্র ইরানের মেয়েদের স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার যুক্তরাষ্ট্রের রান আউট নিয়ে উত্তপ্ত মিরপুর, রেগে হেলমেট ছুঁড়ে মারলেন পাকিস্তানের সালমান উপদেষ্টার শিশুকন্যার ‘ছাগল চোর নাসীরুদ্দীন পাটোয়ারী’ বনাম মির্জা আব্বাস: রাজনীতির বাকবাঁদল ৭৪ কারাগারে ২৩ অ্যাম্বুলেন্স: সংকটের অজুহাতে পথেই রাজনৈতিক বন্দিদের মৃত্যু আসিফ মাহমুদসহ ৪২ জনকে পুলিশ হত্যার আসামি করার আবেদন আদালতে নাকচ গুরুতর অসুস্থ মানবাধিকার কর্মী শাহরিয়ার কবিরের মুক্তির জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বৈশ্বিক নাগরিক সমাজের জরুরি আহ্বান ‘সাউন্ড সিস্টেমের’ সমস্যায় জাতীয় সংগীত শুনতে না পাওয়ায় দাঁড়ায়নি জামায়াত-এনসিপি, দাবি হান্নানের স্মার্টফোন যেভাবে শনাক্ত করতে পারে ভূমিকম্প সিরিজ জয়ের লক্ষ্যে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন প্রথম বক্তৃতায় সব মার্কিন ঘাঁটি বন্ধের আলটিমেটাম মোজতবা খামেনির