হুমকির অভিযোগ, ঢাকা মহানগর নাট্যোৎসব স্থগিত – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৫

হুমকির অভিযোগ, ঢাকা মহানগর নাট্যোৎসব স্থগিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ |
হুমকির অভিযোগে স্থগিত করা হলো ঢাকা মহানগর নাট্যোৎসব। আজ শনিবার বিকেল ৫টায় ঢাকার নাটক সরণির মহিলা সমিতি মিলনায়তনে এই উৎসবের উদ্বোধন হওয়ার কথা ছিল। কিন্তু স্থগিত করা হলো তিনটি পর্যায়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই উৎসব। অনুস্বর নাট্যদলের কর্মী সুমন মজুমদার বলেন, গতকাল শুক্রবার সন্ধ্যায় মহিলা সমিতিতে কিছু লোক এসে উৎসব নিয়ে আপত্তি তোলে। উৎসব হলে হামলা করারও হুমকি দেয় তারা। পরে মহিলা সমিতির পক্ষ থেকে রমনা থানায় এ ব্যাপারে অবগত করা হয়। থানা থেকে উৎসব আপাতত স্থগিত রাখতে বলা হয়। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘নাট্যোৎসবটি ঠিক কী কারণে স্থগিত

করা হয়েছে, আয়োজকরা বলতে পারবেন। উক্ত উৎসব ঘিরে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ তৎপর রয়েছে।’ ঢাকা মহানগর নাট্য পর্ষদের যাত্রা শুরু হয়েছিল ৭১টি নাট্যদল নিয়ে, যা এখন বৃদ্ধি পেয়ে ৮৫টি নাট্যদলে পরিণত হয়েছে। এই ৮৫টি নাট্যদল নিয়ে ঢাকা মহানগরে পাঁচটি মিলনায়তনে শুরু হওয়ার কথা ছিল অভিনব এই নাট্যোৎসব। এই উৎসবটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তিনটি পর্যায়ে, যার প্রথম পর্যায় শুরু হওয়ার কথা আজ শনিবার। থিয়েটারে দর্শক উপস্থিতি বাড়াতে এবং নতুন দর্শক সৃষ্টি করার লক্ষ্য নিয়ে ঢাকা মহানগর নাট্য পর্ষদ এই উদ্যোগ গ্রহণ করেছে। মোট ৮৫টি নাট্যদল ৮৫টি নাটক নিয়ে পর্যায়ক্রমে পাঁচটি মিলনায়তনে এই উৎসবে অংশগ্রহণ করার কথা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফার্নেস তেলের দাম বাড়ল হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু যুদ্ধে এখন পর্যন্ত কতজন নাগরিক প্রাণ হারিয়েছেন, জানাল ইরান সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিন বৈশাখের আগে ইলিশের দাম আকাশছোঁয়া, বাজারে সংকট ইরানের আন্দোলনে ঢুকে সাধারণ মানুষকে হত্যা করেছিল মোসাদ এজেন্টরা লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ৫ এবার হলিউড যাত্রায় আইশোস্পিড পাকিস্তান থেকে চোট নিয়ে ফিরলেন ইমন আর্জেন্টিনার ফুটবলার গ্রেফতার ব্রাজিল দলে ফিরতে নেইমারকে যে শর্ত দিলেন কোচ যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের অপমৃত্যুর হার উদ্বেগজনক শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক