হিরো আলমকে যে কারণে তালাক দেন রিয়া – ইউ এস বাংলা নিউজ




হিরো আলমকে যে কারণে তালাক দেন রিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ আগস্ট, ২০২৫ |
হিরো আলমের তৃতীয় স্ত্রী রিয়া রিয়া মনি আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে ফেসবুকে পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘পবিত্র কোরআন নিয়ে মিথ্যা কথা বলা হিরো আলমের নিত্যদিনের কাজ। আত্মহত্যা করার নাটক করে আমাকে ফিরিয়ে নিয়ে কিছুক্ষণ যায় ইতির কাছে কিছুক্ষণ যায় মিথিলার কাছে। আশা করি কোনো স্ত্রী এসব মেনে নেবে না। তাই হিরো আলম কে ডিভোর্স দিতে বাধ্য হলাম।’ সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমি হিরো আলমকে ডিভোর্স দিয়েছি। কয়েকদিনের মধ্যেই সে কাগজ পেয়ে যাবে।’ এসময় তিনি ম্যাক্স অভির সঙ্গে তার বন্ধুত্ব নিয়ে বলেন, অভির সঙ্গে কোনো অনৈতিক সম্পর্ক নেই। ভালো বন্ধুত্ব আছে। তার ভাষ্য, ‘ডিভোর্স চূড়ান্ত হতে তিন মাস অপেক্ষা করতে হবে। এরপর

যদি ম্যাক্স অভিকে উপযুক্ত মনে হয় তবে বিয়ে করতেও পারি। সে আমার ভালো বন্ধু।’ এর আগে আশরাফুল আলম ওরফে হিরো আলম নিজের সামাজিক মাধ্যমে বেশ কিছু ভিডিও প্রকাশ করেন। সেখানে রিয়া মনিকে দেখা যায় বন্ধু ম্যাক্স অভির সঙ্গে। হিরো আলমের দাবি, ম্যাক্স অভির সঙ্গে পরকীয় করছেন রিয়া মনি। তাকে না বলে অভির সঙ্গে কক্সবাজারে গোপন অভিসারেও গেছেন তিনি। হিরো আলম বলেন, ‘অনেকবার ক্ষমা করেছি রিয়া মনিকে। মেয়ের মাথায় কোরআন রেখে শপথ করে বলেছিল ম্যাক্স অভির সঙ্গে আর কোনদিন কথা বলবে না। সে কথা রাখেনি। তার কথা মেনে আমি বগুড়ায় বাড়ি রং করতে গিয়েছি। সেদিন রাতে সে ম্যাক্স অভির সঙ্গে কক্সবাজার গিয়েছে। আমার

ফোন ধরে না। আমাকে ব্লক লিস্টে রেখেছে। অন্য ফোন দিয়ে ভিডিও কল দিলে ধরে না। সবকিছুই প্রমাণসহ কথা বলতে চাই।’ রিয়া মনির সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে অনেকদিন ধরেই হতাশায় মগ্ন হিরো আলম। হতাশ হয়ে আত্মহত্যার চেষ্টাও করেন। তখন সবাইকে চমকে দিয়ে হিরো আলমের পাশে দাঁড়ান রিয়া মনি। আবারও তাদের সম্পর্কে ফাটল ধরেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আওয়ামী লীগ সরকারের জনবান্ধব কমিউনিটি ক্লিনিক: ওষুধ সংকটে সেবা বঞ্চিত তৃণমূলের দরিদ্র মানুষ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ভুল করেছে অন্তর্বর্তী সরকার: সংস্কৃতিমন্ত্রী এবার জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদে স্পিডবোট চলাচল বন্ধ ১৫ বছর বয়সে বিয়ে, প্রশংসায় ভাসছেন সেই লুবাবা মোদির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আনেন যিনি এবার ভোটার তালিকা থেকে বাদ মীর জাফরের বংশধররা যুক্তরাষ্ট্র স্থল আগ্রাসন চালালে ইরানের পক্ষে লড়বে রাশিয়ার চেচেন আর্মি ইরানে আগ্রাসন বন্ধের সময়সীমা নিযে যা বললেন ট্রাম্প ইরানের রহস্যময়ী ‘মাহান এয়ার’ কেন ইউরোপ-আমেরিকায় নিষিদ্ধ অভিনেতা আলী জাফরের মানহানি, গায়িকাকে ৫০ লাখ রুপি জরিমানা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সম্পদ জব্দের আদেশ চবিতে ফের ভুয়া শিক্ষার্থী আটক ২৬ দিনে উদ্ধার ২ লাখ লিটারের বেশি জ্বালানি তেল ফ্রান্সের বিরুদ্ধে আকাশসীমা বন্ধের অভিযোগ ট্রাম্পের শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে ক্লাস পাঁচ টাকার জন্য খুন, আসামিকে মৃত্যুদণ্ড মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান ঘাঁটি ব্যবহার করতে যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান ইতালির সপরিবারে আরেক জেনারেল নিহত, জানাল ইরান তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা, মুখ খুলল ইরান