হিন্দু শিক্ষকের সাথে ৩ বছরের প্রেম, মুসলিম ছাত্রীর আত্মহত্যা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৫

হিন্দু শিক্ষকের সাথে ৩ বছরের প্রেম, মুসলিম ছাত্রীর আত্মহত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৫ |
নওগাঁর আত্রাই উপজেলায় এক হিন্দু প্রাইভেট শিক্ষকের সঙ্গে প্রেমের সম্পর্ক বিচ্ছেদের পর মুসলিম শিক্ষার্থী আত্মহত্যা করেছে। শনিবার (১২ এপ্রিল) সকালে উপজেলার খনজোর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, গ্রামের রফিকুল ভান্ডারির কলেজ পড়ুয়া মেয়ে তানিয়া সুলতানা রিতু (১৯) ইসলামগাঁথী গ্রামের মৃত মানিক চন্দ্রের ছেলে মোহন্ত কুমারের (৩৫) সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। মোহন্ত রিতুকে প্রাইভেট পড়াতেন, এবং এভাবেই গত তিন বছর ধরে তাদের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি মোহন্ত অন্য একজনকে বিয়ে করলেও রিতু তাকে বিয়ে করার জেদ ছাড়ে নি। তবে মোহন্ত তাকে বিয়ে করতে অস্বীকার করায় রিতু শনিবার (১২ এপ্রিল) সকালে নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আত্রাই থানার ওসি সাহাবুদ্দিন জানান, রিতুর

বাবা রফিকুল ইসলাম তার মেয়েকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মোহন্ত কুমারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। রিতুর মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মোহন্ত কুমারকে গ্রেফতার করে নওগাঁ জেলে প্রেরণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল