হিনাকে কটাক্ষ করে প্রবল মানসিক চাপে রোজলিন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ ফেব্রুয়ারি, ২০২৫
     ৪:৫২ অপরাহ্ণ

হিনাকে কটাক্ষ করে প্রবল মানসিক চাপে রোজলিন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ ফেব্রুয়ারি, ২০২৫ | ৪:৫২ 173 ভিউ
বলিউড অভিনেত্রী হিনা খানের ক্যানসার নিয়ে মন্তব্য করার পর থেকেই বিপাকে অভিনেত্রী-মডেল রোজলিন খান। স্তন ক্যানসারের সঙ্গে লড়াই করছেন হিনা। লড়াইয়ের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করে নিচ্ছেন সামাজিক মাধ্যমে। কিন্তু সে সবই নাকি মিথ্যা। প্রচারের আলোয় থাকার জন্য নাকি ক্যানসারের ভান করছেন হিনা—এমন বিস্ফোরক মন্তব্য করেছিলেন মডেল ও অভিনেত্রী রোজলিন। তার কারণ তিনি নিজেও ক্যানসারের সঙ্গে লড়াই করেছেন। হিনা খান সম্পর্কে এ মন্তব্য করার পর থেকেই বিপাকে রোজলিন। এমনকি মানসিক চাপে নাকি আত্মহত্যার চেষ্টা পর্যন্ত করেছিলেন তিনি। হিনাকে নিয়ে মন্তব্য করার পর থেকেই একের পর এক খুনের হুমকিও পাচ্ছেন রোজলিন। কটাক্ষ ধেয়ে আসছে সামাজিক মাধ্যমেও। এরপর থেকেই মানসিক চাপে অভিনেত্রী। রোজলিনের

হয়ে তারই এক ঘনিষ্ঠ একটি পোস্টের মাধ্যমে ঘটনাটি তুলে ধরেন। মঙ্গলবার রাতে নাকি ভেঙে পড়েছিলেন অভিনেত্রী, পোস্টে এমনই উল্লেখ রয়েছে। আত্মহত্যার পথ থেকে তাকে সরিয়ে আনা হয়েছে। সেই ঘনিষ্ঠ পোস্টের শেষে লিখেছেন—'রোজলিন, দয়া করে শক্ত থাকো'। এই পোস্ট নিজেও শেয়ার করে নিয়েছেন রোজলিন। পরে নিজে একটি বিবৃতি দিয়েছেন অভিনেত্রী। সেখানে রোজলিন লিখেছেন— গতরাতে একজন আমাকে মানসিকভাবে হেনস্তা করেছে। আমার নিজেরই বহু সমস্যা রয়েছে। প্রায়ই ভেঙে পড়ি। এ ধরনের মানসিক চাপ আমি আর নিতে পারছি না। তিনি আরও লিখেছেন— এত ট্রোল করা হচ্ছে আমাকে। আমাকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে। আমার নম্বর সব জায়গায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। দয়া করে এবার আপনারা থামুন।

সব সীমা ছাড়িয়ে যাচ্ছে এবার। গত বছর নিজেই অভিনেত্রী হিনা খান ঘোষণা করেছিলেন— তিনি স্তন ক্যানসারের তৃতীয় পর্যায়ে রয়েছেন। তার পর থেকে ক্যানসারের সঙ্গে তার লড়াইয়ের বিভিন্ন মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করে নেন অভিনেত্রী। এই দেখে রোজলিন দাবি করেছিলেন— ক্যানসারের মতো অসুখের প্রভাব সাংঘাতিক। হিনা এই অসুখ নিয়ে অসততা করছেন। রোজলিন এমনকি দাবি করেন— হিনা নাকি তার চিকিৎসককে ঘুষ দিয়ে বিষয়গুলো আড়াল করছেন। এসব দাবি করার পরেই বিপাকে রোজলিন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
Bangladesh Election 2026 — Mandate or Mystery? The Story of Invisible Ballots Behind an “Unprecedented” Election শরীয়তপুরে মিরপুর কলেজ ছাত্রলীগের সভাপতির বাড়িতে হামলা, বৃদ্ধ বাবাসহ আহত একাধিক সংস্কার নিয়ে আমি হতাশ: মাসদার হোসেন উন্নয়ন নেই, ঋণের রেকর্ড: ১৭ মাসেই সাড়ে ৪ লাখ কোটি টাকার দায় ‘বিনা অপরাধে ১৬ মাস কারাগারে বন্দি আমার স্বামী’: মুক্তির দাবিতে ব্যারিস্টার সুমনের স্ত্রীর আবেগঘন বার্তা ‘বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করেন’: মাহফুজ আলম বাংলাদেশের ১৩ তম সংসদীয় নির্বাচন সম্পর্কে ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক ডায়লগের (ISD) বিবৃতি Bangladesh Elections Were Free & Fair? New Report Flags Irregularities In 40% Seats, Raises Concerns ফ্যাসিস্ট ইউনূসের নির্বাচন নাটকঃ ভোটকেন্দ্রে ব্যালট ভর্তি বাক্স অরক্ষিত; উধাও প্রিসাইডিং অফিসার ও পোলিং এজেন্ট জাল ভোট, বুথ দখলসহ নির্বাচনে যেসব অনিয়ম পেয়েছে টিআইবি “আওয়ামী লীগ ফেরার কি আছে? আওয়ামী লীগের কর্মীরা দেশেই আছে।” – সজীব ওয়াজেদ জয় ছয়টি ব্যালট ভর্তি বাক্স সরিয়ে রেখে ফল প্রকাশ; নির্বাচনের চার দিন পর উদ্ধারে বিক্ষুব্ধ রংপুরবাসী, ইউএনও আটক ভোটার নেই, তবু ভোট পূর্ণ। মানুষ নেই, তবু ফলাফল প্রস্তুত।এটাই অবৈধ নির্বাচনের সবচেয়ে বড় প্রমাণ। No voters, yet ballots filled. No people, yet results prepared. What TIB’s Statistics Say: Was the 13th Parliamentary ২৬ লাখ ভারতীয়’ বহাল রেখেই কি বিদায় নিচ্ছেন আসিফ নজরুল? কারাগারে অসুস্থ মুন্নির ‘খোঁজ রাখছে না’ কেউ শেখ হাসিনা মাসে ৮ হাজার কোটি , ইউনুস মাসে ২৩ হাজার কোটি ঋণ নিয়েছে। শরীয়তপুরে মিরপুর কলেজ ছাত্রলীগের সভাপতির বাড়িতে হামলা, বৃদ্ধ বাবাসহ আহত একাধিক