হিজবুল্লাহর মুখপাত্রকে হত্যা করেছে ইসরাইল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ নভেম্বর, ২০২৪

হিজবুল্লাহর মুখপাত্রকে হত্যা করেছে ইসরাইল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ নভেম্বর, ২০২৪ |
লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মদ আফিফকে হত্যা করেছে ইসরাইল। খবর আল জাজিরার। রোববার (১৭ নভেম্বর) একটি সূত্রের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে জানিয়েছে, মধ্য বৈরুতের রাস আল-নাবাতে এক ইসরাইলি হামলায় আফিফ নিহত হয়েছেন। তিনি ছিলেন হিজবুল্লাহর শীর্ষস্থানীয় মিডিয়া রিলেশন অফিসার। আল জাজিরার প্রতিবেদক ডোরসা জাব্বারি বলেছেন, মোহাম্মদ আফিফ মূলত একজন বেসামরিক নাগরিক ছিলেন। তিনি লেবাননের মিডিয়ায় খুব পরিচিত ব্যক্তিত্ব ছিলেন। জাব্বারি বলেন, রাস আল-নাবার আশেপাশে হামলাটি বৈরুতের ‘প্রশাসনিক কেন্দ্রের’ কাছে করা হয়েছিল। সাধারণ ইসরাইল বাহিনী দক্ষিণ শহরতলিতে হামলা করে। কিন্তু এই হামলা করা হয়েছে প্রশাসনিক এলাকায়। বিশ্লেষকরা বলছেন, হিজবুল্লাহর অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং সামরিক সব ফ্রন্টের সক্ষমতা হ্রাস করার পরিকল্পনা বাস্তবায়ন করতে

চাইছে ইসরাইল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আদালতে শিরীন শারমিন, কারাগারে আটক রাখার আবেদন ট্রাইব্যুনালের আইনেই বিচার সম্ভব, গুম অধ্যাদেশ ছিল অপ্রয়োজনীয় তিন ঘণ্টা বসে পাঁচ লিটার তেল, এটাই বিএনপি সরকারের কৃষিনীতি কক্সবাজারে শিশু মৃত্যুর মিছিল, কিন্তু ঢাকায় কি সেটা টের পাচ্ছে কেউ? ‘আর কখনও বিচার চাইব না’ : যে দেশে বিচার চাওয়াই অপরাধ পুলিশ হত্যার বিচার চাই! ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ খালি তাক আর মন্ত্রণালয় ভরা অজুহাত : আন্তর্জাতিক বাজারের দোষ, দেশীয় ব্যর্থতার ঢাল অভিনেত্রীর মরদেহ উদ্ধার ফুটবলের এক ম্যাচেই ২৪ লাল কার্ড রানআউট নিয়ে বিতর্ক, ছুরিকাঘাতে নিহত ক্রিকেটার ব্র্যাক ব্যাংকে নিয়োগ, থাকছে না বয়সসীমা শিশুদের মধ্যে বাড়ছে হামের কাছাকাছি উপসর্গ, যা করণীয় চ্যাট না খুলেই অনলাইনে কে আছে দেখাবে এবার হোয়াটসঅ্যাপ ৬৪ বাংলাদেশিসহ ১২৭ বন্দিকে ফেরত পাঠালো মালয়েশিয়া জিডিপির প্রবৃদ্ধি ফের নিম্নমুখী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের যুদ্ধের মধ্যেও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি বেড়েছে ইরানের ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে জাতিসংঘের চিঠি’ বিষয়টি নিয়ে যা জানা গেল ভোটার তালিকা সংশোধন বিল-২০২৬ পাস কতদিন চলবে যুদ্ধ, জানাল ইরানের সেনাবাহিনী