হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় হামাসের দাবি অস্বীকার করল ইসরাইল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ ডিসেম্বর, ২০২৪

হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় হামাসের দাবি অস্বীকার করল ইসরাইল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ ডিসেম্বর, ২০২৪ |
উত্তরা গাজার কামাল আদওয়ান হাসপাতালের আগুন দেওয়ার ঘটনা অস্বীকার করেছে ইসরাইল। হাসপাতাল পুড়িয়ে দেওয়ার ঘটনাকে ‘সুস্পষ্ট যুদ্ধাপরাধ’ বলে মন্তব্য করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তবে হামাসের অভিযোগ উড়িয়ে দিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয় (আইডিএফ)। তারা দাবি করেছে, হাসপাতালে খালি কক্ষে ছোট অগ্নিকাণ্ড হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল। আইডিএফের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি বলেছেন, ‘যদিও আইডিএফ সৈন্যরা হাসপাতালে ছিল না, তখন নিয়ন্ত্রণে থাকা হাসপাতালের ভিতরে একটি খালি বিল্ডিংয়ে একটি ছোট অগ্নিকাণ্ড ঘটে। তিনি বলেন, ‘প্রাথমিক তদন্তে সামরিক কার্যকলাপ এবং আগুনের মধ্যে কোন সংযোগ পাওয়া যায়নি।এই অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে অপ্রমাণিত প্রতিবেদন প্রশ্নবিদ্ধ সাংবাদিকতা।’ গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় ল্যাব

ও সার্জারি বিভাগসহ কামাল আদওয়ানের বেশ কয়েকটি অংশে ইসরাইলি সেনাদের আগুন দেওয়ার অভিযোগ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, এখনো ২৫ রোগী এবং ৬০ জন স্বাস্থ্যকর্মী হাসপাতালে রয়ে গেছে। মন্ত্রণালয় আরও বলেছে, যে ইসরায়েলি সৈন্যরা হাসপাতালে প্রবেশ করেছে, কর্মীদের এবং রোগীদের বাইরে নিয়ে গেছে এবং শীতের আবহাওয়ায় তাদের বিচ্ছিন্ন করতে বাধ্য করেছে। জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, ইসরাইল গাজার স্বাস্থ্য ব্যবস্থার পরিকল্পিতভাবে ভেঙে ফেলে হাজার হাজার ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড দিচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ডব্লিউএইচও বলেছে, প্রাথমিক খবরে এ অভিযানে হাসপাতালের কিছু গুরুত্বপূর্ণ বিভাগ মারাত্মকভাবে পুড়ে গেছে এবং ধ্বংস হয়ে গেছে বলে ইঙ্গিত মিলেছে। সোশ্যাল মিডিয়ায় প্রচারিত অযাচাই করা ভিডিওতে দেখা গেছে, রোগী

এবং কর্মীদের আইডিএফ ট্যাঙ্কের সামনে নিয়ে যাওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ প্রতিশোধের নেশায় একযোগে তিন দেশে ইরানের হামলা ইসরায়েল ও ইউক্রেনের প্রেসিডেন্টদের সঙ্গে পোপের ফোনালাপ আমরা সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারব, দাবি ট্রাম্পের ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফাইনাল দেখতে লাগবে ১৩ লাখ টাকা! বিলাসবহুল বলরুমের আড়ালে হোয়াইট হাউসে ‘বিশাল সামরিক বাঙ্কার’ বানাচ্ছেন ট্রাম্প অত্যাধুনিক দুই মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের ইরান যুদ্ধে প্রতিদিন ৩ ডলার খরচ হচ্ছে প্রত্যেক মার্কিনীর হজ-ওমরাহ যাত্রীদের জন্য বড় সুখবর তারেক রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট যুবক গ্রেপ্তার পুলিশের চোখে ‘ধুলো’, আদালতের বারান্দায় খুনিরা: চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসীর নাটকীয় জামিন শেখ হাসিনা: সংকট ও দুর্যোগ মোকাবিলায় চ্যাম্পিয়ন রাষ্ট্রনায়ক গার্মেন্টস ও রেমিট্যান্সে সম্ভাব্য ধাক্কার আশঙ্কা মধ্যপ্রাচ্য সংকটে জাহাজ ভাড়া ও লজিস্টিক ব্যয় ঊর্ধ্বমুখী, সংকটে বৈদেশিক বাণিজ্য উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার বিশ্বকাপ বিপর্যয়ের পর ইতালির কোচের পদ থেকে গাত্তুসোর পদত্যাগ বাংলাদেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব: ৫৬ জেলায় ছড়িয়ে পড়েছে, শিশু মৃত্যুর সংখ্যা বাড়ছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গভীর উদ্বেগ গণভোটের প্রচারে ইউএনডিপির দেওয়া অর্থ লোপাটের অভিযোগ বদিউলের ‘সুজন ট্রাস্ট’-এর বিরুদ্ধে হামের প্রকোপ: ঢাকাসহ আরও ৫ জেলায় ২৪ ঘণ্টায় ৫ শিশুর মৃত্যু