হামাসের হাতে জিম্মিদের মুক্তি কখন, জানাল ইসরাইল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ জানুয়ারি, ২০২৫
     ৪:৩৪ অপরাহ্ণ

হামাসের হাতে জিম্মিদের মুক্তি কখন, জানাল ইসরাইল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ জানুয়ারি, ২০২৫ | ৪:৩৪ 107 ভিউ
১৫ মাসের ইসরাইলি আগ্রাসনের পর অবশেষে গাজায় কার্যকর হয়েছে যুদ্ধবিরতি। রোববার (১৯ জানুয়ারি) ফিলিস্তিনি সময় বেলা সোয়া ১১টা (বাংলাদেশি সময় দুপুর সোয়া ৩টায়) যুদ্ধবিরতি কার্যকর হয়। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে প্রথম দিন তিনজন নারী জিম্মিকে মুক্তি দেবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তাদেরকে দেশটির স্থানীয় সময় বিকাল ৪টার পরে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়। এক বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, গাজায় জিম্মি তিন বন্দিকে স্থানীয় সময় বিকাল ৪ টার পরে মুক্তি দেওয়া হবে। আরও চার জীবিত নারী জিম্মিকে সাত দিনের মধ্যে মুক্তি দেওয়া হবে। যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী, ছয় সপ্তাহের মধ্য গাজা থেকে ইসরাইলি সেনাবাহিনীকে ধীরে ধীরে প্রত্যাহার করা

হবে এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উত্তর গাজায় ফিরিয়ে আনা হবে। চুক্তি অনুসারে যুদ্ধবিরতির সময় প্রতিদিন ৬০০ ট্রাক ভর্তি মানবিক সহায়তা গাজায় প্রবেশ করবে। এর মধ্যে ৫০টি ট্রাকে জ্বালানি রয়েছে এবং ৩০০ ট্রাক উত্তর গাজার জন্য বরাদ্দ করা হবে। প্রসঙ্গত, গত বুধবার (১৫ জানুয়ারি) যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয় হামাস ও ইসরাইল। আজ রোববার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি কার্যকর হওয়ার কথা ছিল। তবে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রথম ধাপে যেসব জিম্মিদের মুক্তি দেওয়া হবে, তাদের নামের তালিকা না দেওয়া পর্যন্ত গাজায় যুদ্ধবিরতি শুরু হবে না বলে জানান ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

রোববার বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানায়, প্রধানমন্ত্রী ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীকে নির্দেশ দিয়েছেন, যতক্ষণ না হামাস মুক্তি দিতে চাওয়া জিম্মিদের তালিকা দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত যুদ্ধবিরতি শুরু হবে না। স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। পরে হামাস ওই জিম্মিদের নাম প্রকাশ করলে ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় ঘোষণা দেয়, গাজায় যুদ্ধবিরতি শুরু হবে স্থানীয় সময় বেলা সোয়া ১১টায় (বাংলাদেশি সময় দুপুর সোয়া ৩টা)।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ব্রঙ্কসে ডে কেয়ারে ফেন্টানলের মজুদ, ১ শিশুর মৃত্যু ইরান ইস্যুতে নিঃশর্ত আত্মসমর্পণ দাবির ব্যাখ্যা দিলেন ট্রাম্প কুইন্সে সড়কে জলাবদ্ধতা, গাড়ি চলাচলে বাধা কুয়েতে ইরানের মিসাইল হামলা, নিহত ১ বাংলাদেশি অভিবাসী পেন স্টেশনে দুর্বৃত্তের দেওয়া আগুনে জ্বলছিল গৃহহীন ব্যক্তির শরীর নিউ ইয়র্ক সিটিতে গাড়ির ধাক্কায় নিহত ৪ বছরের শিশু ফেব্রুয়ারি মাসে কমেছে চাকরির খাত, বেকারত্ব বেড়ে ৪দশমিক ৪ শতাংশ মালয়েশিয়া থেকে গ্রেপ্তার বাংলাদেশি শিশু নীপিড়ক: এফবিআই বরখাস্ত হলেন ক্রিস্টি নোয়েম, নেপথ্যে যে কারণ ফেরত এসেছেন লিবিয়ায় অবস্থান নেওয়া ১৬৫ বাংলাদেশি স্বাধিকার আন্দোলনের অগ্নিঝরা মার্চঃ ৫ মার্চ ১৯৭১- টঙ্গীতে শ্রমিক হত্যাকাণ্ড ও বিক্ষোভ ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বাণী ফলের বাজারে নেই লাগাম, বিক্রেতারা যে যার ইচ্ছেমত হাঁকছেন দাম ‘হেয়ার কাট’ বাতিলের দাবিতে পাঁচ একীভূত ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ, বাংলাদেশ ব্যাংক ঘেরাও বাংলাদেশের মতো অস্ট্রেলিয়াতেও উগ্রবাদী ইসলামপন্থী হিযবুত তাহরীরকে নিষিদ্ধ ঘোষণা ফাইনালে ‘আরও একটি’ বড় ইনিংস খেলতে মুখিয়ে স্যামসন ঐতিহাসিক ৭ই মার্চ এবং একজন হতদরিদ্র পঙ্গু ‘মনোয়ারা বিবি’ নেপালের ‘অভ্যুত্থানকারী’ যুবকরা ক্ষমতার কাছাকাছি, বাংলাদেশী আন্দোলনকারীরা কেন ব্যর্থ? কুবি শিক্ষকককে অপহরণের পর নির্যাতন চালিয়ে বিকাশ-এটিএমের টাকা উত্তোলন নিখোঁজের ১২ ঘণ্টা পর খাল থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, ‘অদৃশ্য শক্তির ডাক’- দাবি