হাত না মেলানোয় শাস্তি পাবে ভারত? কী আছে আইসিসির নিয়মে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৫

হাত না মেলানোয় শাস্তি পাবে ভারত? কী আছে আইসিসির নিয়মে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৫ |
রাজনৈতিক কারণে দীর্ঘদিন ধরেই দুই দেশের মধ্যেই চলছে উত্তপ্ত সম্পর্ক। ক্রিকেটও যে এর বাইরে নয় সেটার প্রমাণ মিলেছে রোববারের এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচে। হাইভোল্টেজ এই ম্যাচে ভারত সহজে জয় পেলেও ম্যাচ ছাপিয়ে আলোচনায় ছিল মাঠের নানা কাণ্ড। টসের সময় দুই দলের অধিনায়ক কেউই কারও সঙ্গে করমর্দন করেনি। এমনকি পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা ম্যাচ শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানেও যাননি। শুরু থেকেই ভারত-পাকিস্তানের ক্রিকেটারদের আচরণে মনে হচ্ছিল তারা যেন ম্যাচ শেষ করতে পারলেই বাঁচে। আনুষ্ঠানিকতার ছিটেফোঁটাও দেখা যায়নি ম্যাচে। পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসনও যেন ব্যাপারটি মেনে নিতে পারছেন না। অভিযোগের সুরে সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার বলেন, ক্রিকেটে রাজনীতি টেনে এনেছেন সূর্যকুমার

যাদব। ভারতের ক্রিকেটারদের এমন আচরণে হতবাক রশিদ লতিফ। তিনি প্রশ্ন করেন, আইসিসি কোথায়, কেনই বা নীরব তারা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘হ্যাঁ, তোমরা ভারত ক্রিকেট দল, তোমরা বিশ্বের সেরা দল। কিন্তু খেলা শেষে হাত মেলাওনি। এতেই তোমাদের আসল রূপ প্রকাশ পায়। আইসিসি কোথায়?’ এখন প্রশ্ন উঠছে, ভারতের এই আচরণে কি আইসিসি তাদের শাস্তি দেবে? এশিয়া কাপের আয়োজক এসিসি হলে যেহেতু ম্যাচগুলো আন্তর্জাতিক ম্যাচ তাই আইসিসির আচরণবিধিই প্রযোজ্য। আইসিসি বরাবরই খেলোয়াড়সুলভ আচরণের কথা বলে এসেছে। তবে তাদের নিয়মে কোথাও উল্লেখ নেই, ম্যাচ শেষে হাত মেলানো বাধ্যতামূলক। তাই আইনগতভাবে ভারত দলকে শাস্তি দেওয়ার কোনো সুযোগ আসলে নেই আইসিসির।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্ববাজারে স্বর্ণ-রুপার দামে বড় পতন হামে আরও ৪ জনের প্রাণহানি, নতুন শনাক্ত ৬৮৫ আমদানিকারকদের বড় সুখবর দিল কুয়েত সরকার দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে বদলি সংসদে আমির হামজাকে ইঙ্গিত করে রুমিন ফারহানার ক্ষোভ সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেন শুক্রবার পরীবাগ শাহ সাহেবের বাৎসরিক ওরস আরও এক বিসিবি পরিচালকের পদত্যাগ ইংরেজি শিখতে ৩০০ সচিবকে থাইল্যান্ড পাঠানোর তথ্য ‘গুরুতর অসত্য’ : বিয়াম গত ২৪ ঘণ্টায় লেবাননের ৪০ যোদ্ধা নিহত সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা জুলাই ২৪-এর ১৯ মাস পরেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফেরেনি: সোনারগাঁয়ে রণক্ষেত্র আইনি লড়াইয়ে জয়: ১৪ মাস পর বারখাইন ইউপির সিংহাসনে ফিরলেন শাকিল ‘ড. ইউনূসের আমলে আমরা এক পাও এগুইনি’, ক্ষোভ ঝাড়লেন রপ্তানি শিল্পের উদ্যোক্তারা এমপি গিয়াস কাদেরের ২ ছেলেসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: শিল্পপতির বাড়ি দখল ও লুটের অভিযোগ সাইয়্যেদ আব্দুল্লাহ: ৫ আগস্ট র-এর গুজব ছড়িয়ে পুলিশ হত্যায় উস্কানিদাতা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিযুক্ত বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় ইতালি ফুটবল ফেডারেশন প্রধানের পদত্যাগ উগ্র মতবাদ প্রচার: পাকিস্তানিদের জন্য অন অ্যরাইভাল ভিসা বাতিল করলো কাতার এলএনজি খাতে পেট্রোবাংলার ৫০ মাসে দেনা সাড়ে ২২ হাজার কোটি টাকা জ্বালানি সংকটে সড়কে কমেছে যান, তাতেই বেড়েছে ঢাকার বায়ুর মান