হাজীগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে পৃথক পৃথক সংঘর্ষ, আহত ৭০ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ এপ্রিল, ২০২৫

হাজীগঞ্জে দুই গ্রামবাসীর মধ্যে পৃথক পৃথক সংঘর্ষ, আহত ৭০

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ এপ্রিল, ২০২৫ |
চাঁদপুরের হাজীগঞ্জ পৌর ১০ ও ১১ নং ওয়ার্ড রান্ধুনীমুড়া গ্রামে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে টর্চলাইট জ্বালিয়ে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ৫৫ জন। আহতদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালসহ স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) রান্ধুনীমুড়া এলাকার পশ্চিম ও পূর্ব পাড়ের মধ্যে রাত ১০টা থেকে শুরু হওয়া সংঘর্ষ চলে রাত ১২টা পর্যন্ত। প্রথমে পুলিশ সংঘর্ষ ঠেকাতে চেষ্টা করে ব্যর্থ হলে পরে সেনাবাহিনী ও পুলিশের যৌথবাহীনি টিম রাত সাড়ে ১২টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পৌরসভাধীন রান্ধুনীমুড়া এলাকার ডিগ্রি কলেজ মাঠে ৩১ মার্চ সোমবার বিকালে সিগারেট খাওয়া নিয়ে কথাকাটাটি হয়। এ বিষয়টি

দুই ওয়ার্ডের লোকজনের মধ্যে জানাজানি হলে পরে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। একই দিন হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের রামপুর বাজারে যানজট নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। একইদিনের সংঘর্ষ ৭০ আহত হয়েছেন। হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল