হাইকোর্টের নতুন রেজিস্ট্রার হাবিবুর রহমান সিদ্দিকী – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ ডিসেম্বর, ২০২৪

হাইকোর্টের নতুন রেজিস্ট্রার হাবিবুর রহমান সিদ্দিকী

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ ডিসেম্বর, ২০২৪ |
হাইকোর্ট বিভাগের নতুন রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট মহানগর দায়রা জজ মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী। আর বর্তমান রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমানকে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এ বদলি করা হয়েছে। গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। এদিকে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক শাহরিয়ার কবিরকে গাজীপুর মহানগর দায়রা জজ পদে বদলি করা হয়েছে। মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী ১৮তম বিসিএস (বিচার) ব্যাচের একজন সদস্য। টাঙ্গাইলে জন্ম নেওয়া এ বিচারক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন।পরে তিনি জাপানিজ ডেভেলপমেন্ট স্কলার (জেডিএস) হিসেবে আন্তর্জাতিক বাণিজ্যিক সালিশি

আইনে জাপানের ইয়োকোহামা ন্যাশনাল বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম (রিসার্চ) ডিগ্রি অর্জন করেন। মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী সহকারী জজ হিসেবে শেরপুর, সিনিয়র সহকারী জজ হিসেবে ময়মনসিংহ ও গাজীপুর; মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে ঢাকা মহানগর; যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে ঝালকাঠি; অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে শেরপুর; অতিরিক্ত মহানগর দায়রা জজ হিসেবে খুলনা মহানগর; চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে নাটোর; নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক হিসেবে চট্টগ্রাম; নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক হিসেবে ঢাকায়; প্রশাসনিক ট্রাইব্যুনাল-১ এর সদস্য হিসেবে ঢাকায় কর্মরত ছিলেন। তিনি দেশের পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যিক সালিশি আইনের ওপর জাপান ও অস্ট্রেলিয়া এবং বিচার

প্রশাসনের ওপর ভারতের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি ও কেরালার স্টেট জুডিশিয়াল একাডেমি থেকে প্রশিক্ষণ নেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
শেখ হাসিনা সরকার উৎখাতে সেনাবাহিনী ও ডিজিএফআই কর্মকর্তাদের গোপন ভূমিকা: নর্থ ইস্ট নিউজের অনুসন্ধানী প্রতিবেদন আওয়ামী লীগ নিষিদ্ধের “কালো আইন” এর প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় ঝড় রাজু ভাস্কর্যে ৭২ ঘণ্টার অনশন ভাঙলো আন্দোলনকারীরা: খোজ নেয়নি সরকারি দলীয় কোন মন্ত্রী-সাংসদ ডিজেলের পর এবার ভারত থেকে এলো ১১৬ টন গম, আসবে আরও অনেক পণ্য তারল্যচাপে অর্থনীতিতে বাড়ছে উদ্বেগ, ৪২ দিনে ৪১ হাজার কোটি টাকা ব্যাংক ঋণ বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে ভারত থেকে এলো প্রায় ১ কোটি লিটার ডিজেল নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! ‘শর্ত সাপেক্ষে’ সাকিবকে লম্বা সময়ের জন্য দলে চান প্রধান নির্বাচক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ ​ শাহবাগে ট্রান্সজেন্ডার ও সমকামী সম্প্রদায়ের সদস্যদের ওপর মৌলবাদীদের হামলা এক দশকের হামের ভয়াবহ প্রকোপে ২৬ দিনে ১৬৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১৪ হাজার এলপিজি সিন্ডিকেটের নৈরাজ্য: প্রতিটি ১২ কেজির সিলিন্ডারে অতিরিক্ত ৫০০ টাকা আদায় এবার লন্ডনে যাচ্ছে ‘প্রেশার কুকার’ ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হলো ইরান-যুক্তরাষ্ট্র প্রথম দফার আলোচনা ইসলামাবাদে বৈঠক নিয়ে যা জানাল ইরান ও যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি দ্রুতই খুলে যাবে: ট্রাম্প ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু পহেলা বৈশাখের আগেই সুখবর পাচ্ছেন শিক্ষকরা কুষ্টিয়ার সেই কথিত পীর গণপিটুনিতে নিহত ‘শিরীন শারমিনের জামিন’ খবরটি নিয়ে যা জানা গেল