হলিউডের সিনেমায় একফ্রেমে বন্দি হচ্ছেন সালমান ও সঞ্জয় – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৫

হলিউডের সিনেমায় একফ্রেমে বন্দি হচ্ছেন সালমান ও সঞ্জয়

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৫ |
বলিউডের সুপারস্টার সালমান খান ও সঞ্জয় দত্ত, কয়েক দশক ধরে নিজেদের অন-স্ক্রিন ক্যারিশমার জন্য দর্শকদের কাছে প্রিয়র তালিকায় শীর্ষে অবস্থান করছেন। ইন্ডাস্ট্রিতে সালমান খান ‘ভাইজান’ নামে পরিচিত, ‘দাবাং’ এবং ‘টাইগার জিন্দা হ্যায়’র মতো অ্যাকশন-প্যাকড ব্লকবাস্টারের জন্য বিখ্যাত। অন্যদিকে সঞ্জয় ওরফে ‘সঞ্জু বাবা’, মুন্না ভাই এম.বি.বি.এস. এবং বাস্তবের মতো আইকনিক সিনেমায় অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা দখল করে আছেন। এ দুই অভিনেতা কয়েকটি সিনমায় একসঙ্গে কাজ করেছেন, বিশেষ করে ‘সাজন’ এবং ‘দশ’ সিনেমায়। তা ছাড়া ক্যামিও চরিত্রে তারা ‘ওম শান্তি ওম’ এবং ‘সন অফ সর্দার’র মতো সিনেমায় একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। এবার তাদের একসঙ্গে দেখা যাবে একটি বিগ বাজেটের হলিউড থ্রিলারে।

সেটাও অবশ্য ক্যামিও চরিত্রে। মিড ডে জানিয়েছে, সালমান খান এবং সঞ্জয় দত্ত একটি হাই-প্রোফাইল হলিউড থ্রিলারে অভিনয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তথ্যমতে, তারা ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি সৌদি আরবের অত্যাধুনিক আল উলা স্টুডিওতে তাদের ভূমিকার শুটিংও করেছেন। যদিও দুই অভিনেতার কেউই এ বিষয়ে মুখ খোলেননি। কিন্তু সালমান এবং সঞ্জয় কোন সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করছেন বা করবেন এবং তাদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ হবে সে সম্পর্কে কোনো তথ্য নেই। তবে ভক্তরা নিশ্চিত থাকতে পারেন যে, তারা যে চরিত্রেই থাকুক না কেন, ‘সঞ্জুবাবা এবং ভাইজান’ আবারও প্রমাণ করবেন তারা কেন বলিউডের সবচেয়ে বড় দুই নাম। এদিকে সালমান ২০২৫ সালের ঈদে এআর মুরুগাদোস পরিচালিত অ্যাকশন সিনেমা ‘সিকান্দার’র

মুক্তির প্রস্তুতি নিচ্ছেন। এ সিনেমায় তার বিপরীতে রয়েছেন রাশমিকা মান্দান্না। এ ছাড়া তিনি ‘কিক-২’, ‘টাইগার ভার্সেস পাঠান’ এবং নির্মাতা অ্যাটলির সঙ্গে একটি শিরোনামহীন সিনেমায়ও কাজ করছেন। অন্যদিকে, সঞ্জয় টাইগার শ্রফের সঙ্গে ‘বাঘি ৪’-তে অভিনয় করবেন, যা ২০২৫ সালের ৫ সেপ্টেম্বর মুক্তি পাবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ২০ যেসব জাহাজ হরমুজ প্রণালি ব্যবহার করতে পারবে, জানাল ইরান ভারতে আসার কথা থাকলেও গতিপথ পরিবর্তন করল ইরানি তেলবাহী জাহাজ বিক্ষিপ্তভাবে ৪ দিন শিলাবৃষ্টি হতে পারে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ সোমবারের মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের ওপর নরক নেমে আসবে: ট্রাম্প সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার আলটিমেটাম রোববার থেকে নতুন সময়সূচিতে অফিস মা-ভাইসহ আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর প্রিয়া গ্রেফতার অবৈধভাবে জনপ্রতিনিধিদের অপসারণের আইন আনছে বিএনপি সরকার নিজের গাড়ি বাসস-এ ভাড়ায় খাটিয়ে প্রতি মাসে সরকারি অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মাহবুব মোর্শেদের বিরুদ্ধে ৫ আগস্ট পরবর্তী সময়ে বন্ধ হওয়া শিল্পকারখানা ফের চালু হবে: অর্থমন্ত্রী ভর্তুকি অনিশ্চয়তায়: গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহে ঝুঁকি, বাড়ছে লোডশেডিংয়ের আশঙ্কা রপ্তানিতে বড় ধস: এক বছরে বৈদেশিক মুদ্রা প্রবাহ কমেছে ৫ বিলিয়ন ডলার বাণিজ্যের আড়ালে ইরানে ‘যুদ্ধের জ্বালানি’ পাঠাচ্ছে চীন পেরুর স্টেডিয়ামে বিশৃঙ্খল ঘটনায় একজন নিহত, বহু আহত ইউনূসের প্রতারণার খপ্পরে পড়ে ১৮ মাসে সর্বস্বান্ত বাংলাদেশ! শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালু হওয়া নিয়ে শঙ্কা ২৪ ঘণ্টায় হামে ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬০ দীর্ঘ লাইন: জ্বালানি তেলের জন্য মানুষের দুর্ভোগ চরমে