ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের
যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি
হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল
এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক
চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং
জাপানি সাংবাদিকের মুক্তি নিয়ে রাশিয়া-জাপান সম্পর্কে নতুন টানাপোড়েন
যুক্তরাষ্ট্রে কারিগরি ত্রুটিতে সাময়িকভাবে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ
হরমুজ প্রণালি নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ‘প্ল্যান বি’-র ডাক
হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার ক্ষেত্রে সম্ভাব্য জটিলতা বা চ্যালেঞ্জ মোকাবিলায় একটি বিকল্প পরিকল্পনা বা ‘প্ল্যান বি’ প্রস্তুত রাখার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সুইডেনের হেলসিংবার্গে আয়োজিত এক বৈঠকে ন্যাটো মিত্রদের সঙ্গে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি।
মার্কিন পররামন্ত্রী জানান, হরমুজ প্রণালিতে যদি কেউ সংঘাত বা গুলিবর্ষণ শুরু করে, তবে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি সুনির্দিষ্ট বিকল্প পরিকল্পনা থাকা অত্যন্ত জরুরি।
ইরানের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আদর্শগতভাবে একটি নির্দিষ্ট সময়ে তাদের এই প্রণালি উন্মুক্ত করে দেওয়া উচিত। তবে ইরান যদি শেষ পর্যন্ত প্রণালীটি খুলে দিতে অস্বীকৃতি জানায়, তখন উদ্ভূত পরিস্থিতিতে কী পদক্ষেপ নেওয়া হবে, সেটিই
এখন বড় প্রশ্ন এবং সেই অনুযায়ী 'প্ল্যান বি' সাজাতে হবে। ইরান প্রণালিটি বন্ধ রাখলে মার্কিন যুক্তরাষ্ট্রসহ অন্যান্য সংশ্লিষ্ট দেশগুলোকে অবশ্যই এর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে বলে উল্লেখ করেন রুবিও। তবে এই প্রক্রিয়ায় সামরিক জোট ন্যাটোর সরাসরি জড়িত হওয়া উচিত কি না, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি। চলমান আলোচনা বা সমঝোতার অগ্রগতি নিয়েও কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এ প্রসঙ্গে নিজের আগের মন্তব্যের পুনরাবৃত্তি করে তিনি দাবি করেন, মার্কিন মধ্যস্থতাকারীরা অত্যন্ত ‘কঠিন’ কিছু মানুষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। আলোচনায় কিছুটা অগ্রগতি হলেও এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি উল্লেখ করে রুবিও আশা প্রকাশ করেন যে পরিস্থিতির পরিবর্তন হতে পারে, তবে
তা নাও ঘটার আশঙ্কা রয়েছে। সূত্র: আল-জাজিরা।