ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
খামেনির ‘রক্তের বদলা’ নেওয়ার শপথ ইরানের
ভারতের আদালতে ১৬টি নথি জমা দিয়েও নাগরিকত্ব প্রমাণে ব্যর্থ মুসলিম ব্যক্তি
ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের ‘প্রজনন গণহত্যা’, ১৮৮ পৃষ্ঠার প্রতিবেদনে উঠে এল যে ভয়াবহ তথ্য
নোটিশ ছাড়াই ভারতে ভাঙা হলো তিন মসজিদ ও মাজার
পশ্চিম তীরে ১০০ স্থানে বসতি স্থাপনের পরিকল্পনা করছে দখলদার ইসরাইল
জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের চেষ্টা ট্রাম্পের, যে রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট
পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত
হরমুজ প্রণালির কাছে ইরানি দ্বীপে বিস্ফোরণ
বিশ্ব বাণিজ্যের অন্যতম সংবেদনশীল নৌপথ হরমুজ প্রণালির কৌশলগত অবস্থানে থাকা ইরানের কেশম দ্বীপে মঙ্গলবার (১৯ মে) বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এই বিস্ফোরণ কোনো নতুন শত্রুভাবাপন্ন হামলা নয়, বরং শত্রুপক্ষের অবিস্ফোরিত গোলাবারুদ নিষ্ক্রিয় করার কারণে এই শব্দের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে তেহরান।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এক স্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে নিশ্চিত করেছে, দ্বীপে উদ্ধার হওয়া শত্রুপক্ষের পুরোনো ও অবিস্ফোরিত গোলাবারুদ পরিকল্পিতভাবে নিষ্ক্রিয় করার কারণেই এই বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এর আগে ইরানের অপর একটি সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সি বিস্ফোরণের খবরটি প্রকাশ করলেও, তখন পর্যন্ত এর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি বলে উল্লেখ করেছিল। গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও
ইসরাইল-যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই অঞ্চলে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। এই ঘটনার মাত্র একদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে জানান, তেহরানের পক্ষ থেকে ওয়াশিংটনে একটি নতুন শান্তি প্রস্তাব পাঠানোর পর তিনি ইরানের ওপর পূর্বপরিকল্পিত বিমান হামলা সাময়িকভাবে স্থগিত করেছেন। ট্রাম্প আরও উল্লেখ করেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচিকে সীমাবদ্ধ করার লক্ষ্যে একটি নতুন চুক্তিতে পৌঁছানোর খুব ভালো সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এই স্থগিতাদেশের আগে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল পুনরায় যুদ্ধ শুরুর জন্য কোনো চূড়ান্ত সামরিক প্রস্তুতি নিচ্ছিল কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। সূত্র: রয়টার্স।