হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযান স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ মে, ২০২৬

হরমুজে ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযান স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ মে, ২০২৬ |
যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে আটকেপড়া জাহাজগুলোকে পাহারা দিয়ে চলাচলে সহায়তা করার জন্য ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে যে অভিযান শুরু করেছিল, এক দিন পর তা স্থগিতের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় এ ঘোষণা দিয়ে ট্রাম্প জানান, ওই অভিযান ‘অল্প সময়ের জন্য’ স্থগিত থাকবে। ট্রাম্প জানান, একদিন আগে শুরু হওয়া প্রজেক্ট ফ্রিডম অভিযানটি ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে বন্ধ করা হয়েছে। এর কারণ হিসেবে ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে ‘বিরাট অগ্রগতি’ হয়েছে বলে উল্লেখ করেন ট্রাম্প। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এটিকে বিজয় হিসেবে বর্ণনা করে বলছে, এই স্থগিতাদেশ প্রমাণ করে, গুরুত্বপূর্ণ এই জলপথটি পুনরায় খুলে দিতে ‘অনবরত ব্যর্থ’ হওয়ার পর ট্রাম্প ‘পিছু হটেছেন’। এমন সময়ে যুক্তরাষ্ট্রের

প্রেসিডেন্টের এই ঘোষণাটি এল, যখন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ইরানে প্রাথমিক মার্কিন-ইসরায়েলের হামলা শেষ হয়েছে। কারণ অপারেশন এপিক ফিউরি লক্ষ্য অর্জন করতে পেরেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা ‘পাকিস্তানের অনুরোধের ভিত্তিতে এই সিদ্ধান্ত’ নিয়েছেন তিনি। তবে তিনি এটিও স্পষ্ট করে দেন যে, ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ বহাল থাকবে। সূত্র: বিবিসি বাংলা

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক তুরাগ হত্যাকাণ্ড: বিবিসি বাংলার অনুসন্ধানে উঠে এলো লীগ কর্মীদের নির্মমভাবে হত্যার আরও বিশদ তথ্য জুলাই সিডিআই বলায় শাওনের বিরুদ্ধে থানায় অভিযোগ, নাম আছে মাহিরও তারেক রহমান: বিচারের নামে কারো প্রতি যেন ‘অবিচার’ করা না হয় সোনাগাজীতে যুবদল নেতার নেতৃত্বে অর্ধকোটি টাকার মাছবোঝাই ট্রাক ছিনতাই ইউরোপজুড়ে তাপপ্রবাহের তাণ্ডব, তিন দেশে প্রাণ গেল ৩৭০০ মানুষের বিচারকের বাড়ি থেকে ১৯ লাখ টাকার সোনাসহ মামালাল চুরি: বিএনপির ২ নেতাসহ গ্রেপ্তার ৫ জুলাই চেতনা নিয়ে ব্যবসা, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজায় যোদ দিলে সহায়তা বন্ধের হুমকি মার্কিন যুক্তরাষ্ট্রের গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ট্রাম্পের বক্তব্যজুড়ে ‘কমিউনিস্ট হুমকি’ সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ‘১০ ঘণ্টার অপেক্ষাও কিছু নয়’, খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল