হত্যা মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে কারাগারে প্রেরণ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২৫

হত্যা মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে কারাগারে প্রেরণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ জানুয়ারি, ২০২৫ |
সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ১৫ পুলিশ সদস্য হত্যা, অস্ত্র লুট ও অগ্নিসংযোগ মামলায় সন্দিগ্ধ আসামী হিসেবে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে। সন্ধ্যায় পুলিশের কাছে হস্তান্তর করলে পুলিশ এনায়েতপুর থানার পুলিশ হত্যা মামলায় সন্ধিগ্ধ আসামী হিসেবে আদালতে উপস্থিত করেন। আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি সিরাজগঞ্জ পুলিশ সুপার ফারুক হোসেন নিশ্চিত করে জানান, সন্ধ্যার দিকে সেনাবাহিনী আব্দুল লতিফ বিশ্বাসকে পুলিশের কাছে হস্তান্তর করেন।ৎ এরপর এনায়েতপুর থানায় ১৫ পুলিশ সদস্য হত্যা মামলায় সন্ধিগ্ধ আসামী হিসেবে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে প্রিজন ভ্যানে তাকে সন্ধ্যার পর কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার দুপুরে

সেনাবাহিনী সদস্যরা সাবেকমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে তার নিজ বাড়ী বেলকুচি উপজেলার কামারপাড়া থেকে আটক করে সিরাজগঞ্জ সরকারী কলেজ ক্যাম্পে নিয়ে আসে। এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানী জানান, গত ৪ আগষ্ট ছাত্র-জনতা আন্দোলন চলাকালে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা চালিয়ে ওসিসহ ১৫ পুুলিশ সদস্যকে হত্যা, অস্ত্র লুট এবং অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় এসএই আব্দুল মালেক বাদী হয়ে মামলা দায়ের করেন। অস্ত্র ও পুলিশ সদস্য হত্যায় জড়িত কিনা এবিষয়ে পরবর্তীতে আদালতে আব্দুল লতিফ বিশ্বাসের বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হবে বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বৈশাখী সাজে সাত ছবিতে চমক ইরানের দাবি- জব্দ অর্থ ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র, অস্বীকার ওয়াশিংটনের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের ১০ দফা, কী চাইছে তেহরান শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠকে বসেছেন ন্যায্য অধিকারকে স্বীকৃতি দিলে চুক্তির জন্য প্রস্তুত তেহরান কোন কোন বিষয়ে আলোচনা, ফলাফল কী হতে পারে ইরান-যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক আলোচনা ইসলামাবাদে শুরুর অপেক্ষা ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না: ট্রাম্প চাঁদে অভিযান শেষ করে পৃথিবীতে ফিরলেন আর্টেমিস-২-এর নভোচারীরা সংসদ ভবনের সাউন্ড সিস্টেমে দুর্নীতি অনুসন্ধানে দুদক ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু পিএসএল শেষ পারভেজ ইমনের, দেশে ফিরছেন আজই ঠাকুরগাঁও বার নির্বাচনে আ’লীগ পন্থী প্রার্থীদের বড় চমক ঐতিহাসিক ১০ এপ্রিল: একাত্তরের এ দিনে গঠিত হয়েছিল মুজিবনগর সরকার চাঁদপুর ও মাদারীপুরে মিড ডে মিলের নিম্নমানের খাবারে প্রাথমিক শিশুরা অসুস্থ যুক্তরাষ্ট্রের সাথে মাখামাখির ফল: বাংলাদেশি রাষ্ট্রায়ত্ত সংস্থার জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দেয়নি ইরান নিত্যপণ্যের বাজার লাগামহীন: বিপাকে সাধারণ মানুষ, প্রকাশ্যেই ঝাড়ছেন ক্ষোভ ড. মামুনুর রশীদ: জ্বালানি সংকটের ধাক্কায় অর্থনৈতিক ঝুঁকিতে বাংলাদেশ, জিডিপি প্রবৃদ্ধি নামবে ২.৮%-তে হরমুজ প্রণালীতে ইরানের নতুন নিয়ন্ত্রণ নীতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ অ্যাটলেটিকোর কাছে হারের পর উয়েফার কাছে বার্সেলোনার নালিশ