হঠাৎ আন্দোলনস্থলে হাজির মমতা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন দেব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৪
     ৮:০৩ অপরাহ্ণ

হঠাৎ আন্দোলনস্থলে হাজির মমতা, সোশ্যাল মিডিয়ায় যা লিখলেন দেব

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ সেপ্টেম্বর, ২০২৪ | ৮:০৩ 251 ভিউ
গত ৯ আগস্ট কলকাতার আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটে। এরপর অপরাধীদের শাস্তি নিশ্চিত এবং নিরাপত্তার দাবিতে উত্তপ্ত হয়ে উঠে গোটা পশ্চিমবঙ্গ। একাধিক দাবি নিয়ে এক মাসেরও বেশি সময় ধরে কর্মবিরতি পালন করছেন জুনিয়র চিকিৎসকরা। আজ (শনিবার) হঠাৎ জুনিয়র চিকিৎসকদের আন্দোলনস্থলে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।স্বাস্থ্যভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের কর্মসূচি মঞ্চে গিয়ে মমতা বলেন, ‘মুখ্যমন্ত্রী নয়, বড় দিদির মতো এসেছি।আপনাদের আন্দোলনকে কুর্নিশ জানাচ্ছি। আমি আপনাদের ব্যথা বুঝি।গত ৩৪ দিন ধরে আমিও রাতের পর রাত ঘুমোইনি। কারণ, আপনারা রাস্তায় থাকলে আমাকেও পাহারাদার হিসাবে জেগে থাকতে হয়।আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের দাবিগুলো সহানুভূতির সঙ্গে বিবেচনা করব।’ মুখ্যমন্ত্রীর জুনিয়র চিকিৎসকদের আন্দোলনস্থলে উপস্থিতির খবর

শোনা মাত্রই সোশ্যাল মিডিয়ায় তাকে অভিনন্দন জানালেন সংসদ সদস্য, প্রযোজক ও অভিনেতা দেব। মুখ্যমন্ত্রীর উদ্দেশে দেব লিখেছেন, ‘আগেও দেখেছি, আপনি কিভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন, আজ আবার দেখলাম নিজের লোকের পাশে গিয়ে দাঁড়ালেন।’ একইসঙ্গে মুখ্যমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন দেব। তিনি লেখেন, ‘দিদি, আপনাকে কুর্নিশ জানাই এই উদ্যোগের জন্য’ আন্দোলন মঞ্চে মুখ্যমন্ত্রীর উপস্থিতি যেমন আশার আলো দেখিয়েছে জুনিয়র চিকিৎসকদের, একইভাবে আশাবাদী দেবও।তাই তিনি লিখলেন, ‘আশা করছি, শান্তি, ন্যায়, সম্মান— সব ফিরে আসুক।’ আরজি করকাণ্ডের প্রথম থেকে সরব দেব।শুরুতে তিনি বিদেশে ছিলেন। সেখান থেকে তার প্রথম পদক্ষেপ, আগামী ছবি ‘খাদান’-এর টিজ়ারমুক্তি পেছানো।১৪ অগস্ট প্রথম রাত দখলের ঘোষণা। সে দিন দেবের ছবির টিজ়ার মুক্তির কথা ছিল। স্বাধীনতা

দিবসের আগের রাতে তরুণী চিকিৎসকের নির্যাতন-মৃত্যু প্রত্যেককে পথে নামিয়েছিল। সেই অনুভূতি ছুঁয়ে গিয়েছিল তাকেও। দেশে ফিরে আর্টিস্ট ফোরামের ডাকা সমাবেশ মঞ্চে প্রথম প্রকাশ্যে বক্তব্য দেন দেব।সেখানে তিনি বলেছিলেন, ‘সবার মতো আমিও অপরাধী বা অপরাধীদের কঠোরতম শাস্তি চাইছি। এমন শাস্তি, যা বাকিদের ভয় পাইয়ে দেবে। এ রকম ঘৃণ্য কাজ করার আগে অভিযুক্ত দ্বিতীয়বার ভাববে।’ পাশাপাশি তিনিও শাস্তি হিসেবে ফাঁসির কথা বলেন।তিনি এও বলেন, মেয়েকে নয়, এখন ছেলেদের ‘গুড টাচ’, ‘ব্যাড টাচ’ শেখাতে হবে। শুক্রবার ছিল তার আসন্ন দুর্গাপূজার ছবি ‘টেক্কা’র ট্রেলার মুক্তি। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় ছবিতে দেবের সঙ্গে রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, রুক্মিণী মৈত্র, সৃজা দত্তসহ একঝাঁক খ্যাতনামী অভিনেতা। অতিথি চরিত্রে দেখা যাবে

টোটা রায় চৌধুরীকে। প্রচারে এসে দেব এদিনও বলেন, ‘আমরা কেউ চাই না, আমাদের রাজ্যে ও দেশে কখনও আরজি করের মতো ঘটনার পুনরাবৃত্তি হোক। প্রত্যেক নারী যেন স্বাধীনভাবে নিজের মনের মতো করে বাঁচতে পারেন, এটাই চাই।’ সূত্র: আনন্দবাজার পত্রিকা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
২ দশমিক ২৬ লক্ষ কোটি ঋণ নিয়ে শূন্য উন্নয়ন: বাংলাদেশকে পঙ্গু করে দিয়ে যাওয়া ইউনূসের কীর্তি রাস্তা থেকে যুদ্ধবিমান আর টকশো থেকে যুদ্ধাপরাধী: দুই প্রতিবেশী, দুই বাস্তবতা দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে গেছেন ইউনূস জুলাই সনদ, এনসিপি আর শেষ বিকেলের আনুগত্য: হিসাব মিলে গেলে যখন নীতিও মেলে ভোটার তাড়ানো, জাল ভোট, আগাম সিল: সংসদ নির্বাচন নিয়ে টিআইবির ভয়াবহ প্রতিবেদন সমঝোতা না হওয়ায় ভোট ইঞ্জিনিয়ারিংয়ের তথ্য ফাঁস করলেন নাহিদ যার পদত্যাগ একদিন দাবি করেছিল বিএনপি, আজ তাকেই মন্ত্রিসভায় বসানো হয়েছে। ছেলে ছাত্রলীগ করায় যারা বৃদ্ধ মানুষের রক্ত ঝরায়, তারা ক্ষমতার নয়, ঘৃণার উত্তরাধিকার বাংলাদেশে আবার ২০০১-২০০৬ এর দিনগুলো ফেরত আসছে গণতন্ত্রের সংকট কি বাড়ছে? সরকারের অবসান ঘটলেও কমেনি প্রভাব; ‘বিদেশি স্বার্থ রক্ষায়’ বহাল থাকছে বিতর্কিত সব চুক্তি: সাবেক এনএসআই কর্মকর্তার দাবি “বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি. “বিল” মিলামের মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি ভোট কেন্দ্র নাকি চোরের মেলা? বোঝা বড্ড দায়; একের পর এক সিল মারতে থাকা ভোটচোর ক্যামেরা দেখেই দিলেন চম্পট! সমঝোতা না হওয়ায় ভোট ইঞ্জিনিয়ারিংয়ের তথ্য ফাঁস করলেন নাহিদ অন্তর্বর্তীকালীন সরকারের বিলুপ্তির একদিন পরই সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম চাকরি পেয়ে গেছেন বরগুনা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় চালু করা হয় এবং পতাকা উত্তোলন করা হয়। যার পদত্যাগ একদিন দাবি করেছিল বিএনপি, আজ তাকেই মন্ত্রিসভায় বসানো হয়েছে। গণমাধ্যমে অস্থিতিশীলতা ও নিয়ন্ত্রণ: চার সাংবাদিকের বিরুদ্ধে ‘সিন্ডিকেট’ তৈরির অভিযোগ ফ্রাঙ্কেনস্টাইনের দানবের হাতেই পতন হবে’—মব ও ইউনূস সরকার নিয়ে গোলাম মাওলা রনি তারেক রহমানের মন্ত্রিসভায় খলিলুর রহমান ‘ডিপ স্টেটের’ চাপে, আলী রিয়াজ ও জামায়াতের কঠোর সমালোচনায় অ্যাডভোকেট মহসিন রশীদ