স্মার্টফোনেই রিড হবে কার্ড – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২৪

স্মার্টফোনেই রিড হবে কার্ড

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২৪ |
উদ্ভাবনী ৭২০ ডিগ্রি স্পেয়ারটেক নিয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) প্রযুক্তি উন্মোচন করেছে। স্মার্টফোনে এনএফসি অ্যাপ্লিকেশনের বহুমুখিতা ও বিশ্বাসযোগ্যতায় পরিষেবা দেবে। অভিজ্ঞতায় বৈপ্লবিক পরিবর্তন আনবে। বর্ধিত সিগন্যাল কাভারেজ ও স্থায়িত্ব প্রযুক্তিটিকে যে কোনো দিক থেকেই আগের চেয়ে নিরবচ্ছিন্ন কর্মক্ষম ও কার্যকরিতার বিশেষ মানে উন্নীত করবে। বর্তমান এনএফসি প্রযুক্তি মোবাইলে পেমেন্ট ও ট্রানজিট অ্যাকসেস সহজ করেছে। জনাকীর্ণ স্থান বা এমন কোনো পরিবেশ, যেখানে সব মিথস্ক্রিয়া দরকার, সেসব স্থানে প্রযুক্তিটি খুবই প্রয়োজনীয় ও বিশ্বস্ত। ইনফিনিক্স উদ্ভাবিত ৭২০ ডিগ্রি স্পেয়ারটেক এনএফসি প্রযুক্তি অতীতের সুনির্দিষ্ট এসব বিষয়কে সহজভাবে মোকাবিলা করতে ডিজাইন করা। ইনফিনিক্স ব্র্যান্ডের এনএফসি বিভাগের সিনিয়র ম্যানেজার লি কাও বলেন, উদ্ভাবনের প্রতি আমাদের প্রতিশ্রুতি ও ব্যবহারকারীর চাহিদা

বুঝে এমন সল্যুশন প্রদানে সামনে উদ্বুদ্ধ করেছে, যা শুধু কার্যকরিতাই বাড়ায় না, বরং দুর্দান্ত সব নিরাপত্তা ও পরিষেবা দেয়। ৭২০ ডিগ্রি স্পেয়ারটেক এনএফসি প্রযুক্তি এনএফসি অ্যাপ্লিকেশন মোবাইল অভিজ্ঞতার ধারণাও বদলে দেবে। কয়েকটি অ্যাঙ্গেল থেকে নিরবচ্ছিন্ন, নির্ভরযোগ্য ও নিরাপদ মিথস্ক্রিয়া দেবে। প্রযুক্তিটি তিনটি বড় অগ্রগতি নিয়ে হাজির– স্থানিক বিন্যাস, সিগন্যালের সামঞ্জস্য ও ম্যাটেরিয়াল কনফিগারেশন। পরিমার্জিত নকশা টপ-টেয়ার ইন্টারগেশন নিশ্চিত করে। সিগন্যাল রেঞ্জ বর্ধিত করে ও সর্বোচ্চ কর্মক্ষমতা প্রদান করে। অপ্টিমাইজ করা উপকরণ ব্যবহার নির্ভরযোগ্যতা ও দক্ষতা বাড়ায়। স্ব-উন্নত পেটেন্ট কার্ড পড়ার ক্ষেত্রকে দ্বিগুণ প্রসারিত করেছে। সিগন্যাল রেঞ্জকেও করেছে দ্বিগুণ পরিষেবার আওতাধীন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে এ পর্যন্ত শাহজালালে বাতিল ৯৭২ ফ্লাইট বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত, পাল্টা ধরে আনা হলো ভারতীয় কৃষককে, সীমান্তে উত্তেজনা দেশের শীর্ষ ২০ ঋণখেলাপি প্রতিষ্ঠানের নাম প্রকাশ্যে, তালিকায় আছে যারা ত্বকের সতেজতা ও উজ্জ্বলতা ধরে রাখতে ম্যাগনেসিয়াম যেভাবে যুক্তরাষ্ট্রের ৩০ বছরের দম্ভ চুরমার করে দিল ইরান সুদ হার কমানো ও ঋণসীমা বাড়ানোর দাবি এফবিসিসিআইয়ের ১৬ লাখ টাকার স্পিন বোলিং মেশিন কী কাজে লাগাবে বিসিবি অধ্যাদেশ নিয়ে যে ‘খেলা’ সেটা রাজনীতি ও আমলাতন্ত্রের: টিআইবি ইরান যুদ্ধ: ‘অহমিকা’ ও ‘অবিশ্বাস’-এর মাঝেও কূটনীতি চালিয়ে যাচ্ছে পাকিস্তান আর্টেমিস চন্দ্রাভিযানে যেসব খাবার নিয়ে গেছেন নভোচারীরা বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা মালয়েশিয়ায় মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার, আটক ২৭ বাংলাদেশি মার্চে কমল মূল্যস্ফীতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ করে সংসদে বিল পাশ স্ত্রীকে ‘পাগল’ সাজাতে জালিয়াতি, আ.লীগ নেতা হাবিবকে গ্রেফতারে পরোয়ানা ২ ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি কেন ইরান যুদ্ধের চরম মূল্য দিচ্ছে ইউরোপ ও এশিয়ার মার্কিন মিত্ররা? তৃতীয় দফায় মাসুদ উদ্দিন চৌধুরী রিমান্ডে খাদ্য ও ওষুধ সংকটে পড়তে পারে কোটি মানুষ হরমুজ প্রণালি সচল করতে ইরান-ওমান বৈঠক শুরু