ট্রাম্প-পুতিনের আলোচনাকে স্বাগত জানিয়ে যা বললেন জেলেনস্কি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ আগস্ট, ২০২৫

ট্রাম্প-পুতিনের আলোচনাকে স্বাগত জানিয়ে যা বললেন জেলেনস্কি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ আগস্ট, ২০২৫ |
ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য আলাস্কায় বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্ষমতাধর দুই নেতার এই আলোচনাকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর বিবিসির জেলেনস্কি আলোচনাকে স্বাগত জানিয়েছেন এবং পুনরায় জোর দিয়ে বলেছেন যে, শান্তি প্রতিষ্ঠার জন্য ইউক্রেনকে অবশ্যই আলোচনায় অন্তর্ভুক্ত করতে হবে। এদিকে যখন ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন আলাস্কায় বৈঠকের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়াকে আহ্বান জানিয়েছিলেন যে, ‘যুদ্ধটি রাশিয়াই শুরু করেছে, তারা যেন তা শেষ করে’। ইউক্রেনের নেতা বলেছেন, এই বৈঠক ‘প্রয়োজনীয়’। তবুও তিনি পুনরায় জোর দিয়ে বলেন যে, ‘‘কিয়েভকেও আলোচনায় অন্তর্ভুক্ত করতে হবে, যাতে ‘কার্যকর সিদ্ধান্ত’ নেওয়া যায়’’। জেলেনস্কিকে আজকের

আ্যাঙ্কোরেজ বৈঠকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়নি। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, ‘নিরাপত্তা, নিশ্চয়তা প্রয়োজন। স্থায়ী শান্তি প্রয়োজন। সবাই মূল লক্ষ্যগুলি জানে। আমি ধন্যবাদ জানাই সকলকে যারা বাস্তব ফলাফল অর্জনে সহায়তা করছেন।’ এখন আলাস্কার আঙ্করেজে এলমেনডর্ফ-রিচার্ডসন ঘাঁটিতে সাংবাদিকদেরম এবং বিশ্বজুড়ে মানুষের অপেক্ষার পালা। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই মুহূর্তে তাদের ঘনিষ্ঠ উপদেষ্টাদের সঙ্গে নিয়ে বৈঠক করছেন, এর পরে তারা ‘ওয়ার্কিং লাঞ্চ’ এ অংশ নেবেন, যেখানে আরো অনেকে উপস্থিত থাকবেন। সব কিছুই হবে সাধারণ মানুষের চোখের বাইরে। ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটন থেকে আলাস্কায় যাওয়া সাংবাদিকরা বাইরের একটি তাঁবুতে বসেছেন। কোনো এক সময় তাদের যৌথ সংবাদ সম্মেলনের জন্য প্রস্তুত হতে বলা হবে। সেটা

হবে কাছের একটি বলরুমে। সেই মুহূর্তে বিশ্ব জানতে পারবে এই আলোচনা থেকে কী ফল এলো।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা জার্মানিতে ১৫ রোগীকে হত্যার দায়ে চিকিৎসকের যাবজ্জীবন রামমন্দির হলেও তহবিল সংকটে বাবরি মসজিদের বিকল্প প্রকল্প ছোট করার সিদ্ধান্ত পাকিস্তানের বেলুচিস্তানে চার দিনে ৩৮ নিরাপত্তাকর্মী ও ৫৪ সন্ত্রাসী নিহত চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৪৫ সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম আর নেই Y ক্রোমোজোম হ্রাসে পুরুষ জাতি বিলুপ্তির শঙ্কা কতটা যৌক্তিক, বিজ্ঞান কী বলছে ষড়যন্ত্র করে ভোটে হারানো হয়েছে, অন্তর্বর্তী সরকারও জড়িত: জামায়াত আমির লৈঙ্গিক সমতা অর্জনের এক অনন্য বৈশ্বিক সুযোগ এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’