পুতিনকে ট্রাম্পপত্নীর গোপন চিঠি, কী আছে এতে? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ আগস্ট, ২০২৫

পুতিনকে ট্রাম্পপত্নীর গোপন চিঠি, কী আছে এতে?

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ আগস্ট, ২০২৫ |
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একটি ব্যক্তিগত চিঠি পাঠিয়েছেন। শুক্রবার আলাস্কার আঙ্কোরেজে শীর্ষ বৈঠকের সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি পুতিনের হাতে সেটি তুলে দেন। ব্যক্তিগত এই চিঠিতে কী লিখেছেন মেলানিয়া তা নিয়ে চলছে আলোচনা। জানা গেছে, মূলত ইউক্রেন যুদ্ধের মধ্যে শিশুদের দুর্দশার কথা তুলে ধরে ওই চিঠি লেখেন মেলানিয়া। চিঠির মাধ্যমে তিনি যুদ্ধের ভয়াবহতা ও নিজের উদ্বেগের বিষয়ে পুতিনের মনোযোগ আকর্ষণের চেষ্টা করেন। হোয়াইট হাউসের দুই কর্মকর্তা জানিয়েছেন, মূলত ইউক্রেন যুদ্ধের মধ্যে শিশুদের দুর্দশার বিষয়েই লিখেছেন মেলানিয়া। স্বামীর সফরে সরাসরি অংশ না নিলেও স্লোভেনিয়ায় জন্ম নেওয়া সাবেক ফার্স্ট লেডি নিজের উদ্বেগ ব্যক্ত করে ওই চিঠি পাঠান।

এতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে রুশ বাহিনীর হাতে ইউক্রেনীয় শিশুদের অপহরণের অভিযোগ। ইউক্রেন সরকারের দাবি, রাশিয়ার সেনারা হাজার হাজার ইউক্রেনীয় শিশুকে পরিবার বা অভিভাবকের অনুমতি ছাড়াই তুলে নিয়ে গেছে, যাদের অনেককে রাশিয়া কিংবা দখলকৃত এলাকায় পাঠানো হয়েছে। কিয়েভ মনে করছে, এটি শুধু যুদ্ধাপরাধই নয়, জাতিসংঘ সনদে উল্লিখিত ‘গণহত্যা’ বা জেনোসাইডের সঙ্গেও এর যোগসূত্র রয়েছে। মস্কো অবশ্য এসব অভিযোগ অস্বীকার করছে। তাদের যুক্তি, যুদ্ধক্ষেত্র থেকে বিপন্ন শিশুদের শুধু নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে জাতিসংঘ বলছে, ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার রুশ হামলার পর লাখ লাখ শিশু মানবিক সংকটে পড়েছে। তাদের মৌলিক অধিকার ক্ষুণ্ন হয়েছে, অনেকেই পরিবার হারিয়েছে। শুক্রবার আলাস্কার একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ট্রাম্প

ও পুতিন প্রায় তিন ঘণ্টা বৈঠক করেন। আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল ইউক্রেন যুদ্ধ। তবে বৈঠকের শেষে কোনো যুদ্ধবিরতি বা রাজনৈতিক সমাধান ঘোষিত হয়নি। এই পরিস্থিতিতে মেলানিয়ার লেখা চিঠি ঘটনাটিকে নতুন মাত্রা দিয়েছে। বিশ্লেষকদের মতে, মেলানিয়ার এই পদক্ষেপ নিছক আবেগপ্রবণ উদ্যোগ নয়। এটি এক ধরনের প্রতীকী বার্তা—যুদ্ধের মধ্যে নিরীহ শিশুদের দুর্দশা আন্তর্জাতিক মহলে আরও জোরালোভাবে তুলে ধরার চেষ্টা। রাজনৈতিক পরিসরে সরাসরি প্রভাব না ফেললেও মানবিক দৃষ্টিকোণ থেকে এটি রাশিয়ার ওপর নৈতিক চাপ তৈরি করতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেসবুক-মেসেঞ্জারে হঠাৎ বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ যুদ্ধ বন্ধের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ঢাকায় ৩ রাউজানে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা চার দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণে গ্যাসের স্বল্পচাপ, ভোগান্তিতে গ্রাহকরা রয়েল বেঙ্গল টাইগার ও বাংলাদেশের পতাকা হাতে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে সঞ্জয় রাজধানীতে ৩ ঘণ্টার ঝুমবৃষ্টি তাপমাত্রা কমল ১০ ডিগ্রি নিউইয়র্ক উৎসবে তানভীর মোকাম্মেলের ‘মতুয়ামঙ্গল’ ‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী