ধর্ষণে ১৩ বছরের কিশোরী নিহত, কিশোর গ্রেপ্তার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ আগস্ট, ২০২৫

ধর্ষণে ১৩ বছরের কিশোরী নিহত, কিশোর গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ আগস্ট, ২০২৫ |
ধর্ষণ ও হত্যার সন্দেহে ১৬ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। ১৩ বছর বয়সী এক কিশোরীর ‘অব্যাখ্যাতীত’ মৃত্যুর পর তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কিন্তু এখনো হত্যার মোটিভের কোনো কূলকিনারা করতে পারেনি। যুক্তরাজ্যের ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পর মেয়েটির মৃত্যুর কারণ নির্ণয় করতে পারেনি তদন্ত দল। কর্মকর্তারা তদন্ত চালিয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) স্কাই নিউজের এক প্রতিবেদনে পুলিশের বরাতে জানানো হয়, স্থানীয় সময় গত সোমবার রাত ১১টা ৩৬ মিনিটের দিকে হাডার্সফিল্ডের শীপরিজ রোডের একটি ফ্ল্যাটে কিশোরীর সাড়া না পেয়ে প্রতিবেশীরা পুলিশকে কল করে। খবর পাওয়ার পর পুলিশ সেখানে গিয়ে তাকে উদ্ধার করে। ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ভোরে হাসপাতালে তার

মৃত্যু হয়। অপরদিকে ১৬ বছর বয়সী ওই কিশোরকে এখনো হেফাজতে রাখা হয়েছে। তবে তার গ্রেপ্তারের স্থান-সময় বা অভিযানের বিস্তারিত প্রকাশ করা হয়নি। গোয়েন্দা প্রধান পরিদর্শক স্টেসি অ্যাটকিনসন বলেন, ১৩ বছর বয়সী এক কিশোরীর মৃত্যুর পর আমরা বেশ কয়েকটি দল তদন্ত চালিয়ে যাচ্ছি। ময়নাতদন্তের রিপোর্টে তার মৃত্যু কীভাবে হয়েছে তা নির্ধারণ করা যায়নি। আমরা এই মুহূর্তে তার মৃত্যুকে ব্যাখ্যাতীত হিসেবে বিবেচনা করছি। আরও তদন্তের প্রয়োজন। এই তদন্ত জটিল এবং সম্ভবত দীর্ঘ হতে পারে। কারণ আমরা মেয়েটির মৃত্যুর পরিস্থিতি সম্পূর্ণরূপে বোঝার জন্য কাজ করছি। বিশেষভাবে প্রশিক্ষিত কর্মকর্তারা এই সময়ে তার পরিবারকে সহায়তা করছেন। জানা গেছে, কার্কলিজ জেলার অন্য কোথাও একটি পৃথক ঘটনায় ১৬ বছর

বয়সী এক কিশোরীকে ধর্ষণ করা হয়। পুলিশ ওই ঘটনার সঙ্গে এর কোনো যোগসাজশ আছে কি না তাও খতিয়ে দেখছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেসবুক-মেসেঞ্জারে হঠাৎ বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ যুদ্ধ বন্ধের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ঢাকায় ৩ রাউজানে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা চার দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণে গ্যাসের স্বল্পচাপ, ভোগান্তিতে গ্রাহকরা রয়েল বেঙ্গল টাইগার ও বাংলাদেশের পতাকা হাতে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে সঞ্জয় রাজধানীতে ৩ ঘণ্টার ঝুমবৃষ্টি তাপমাত্রা কমল ১০ ডিগ্রি নিউইয়র্ক উৎসবে তানভীর মোকাম্মেলের ‘মতুয়ামঙ্গল’ ‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী