বাংলাদেশি টাকায় ৭০টির বেশি দেশে রোমিং সুবিধা চালু করলো রবি ও এয়ারটেল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৫ আগস্ট, ২০২৫

বাংলাদেশি টাকায় ৭০টির বেশি দেশে রোমিং সুবিধা চালু করলো রবি ও এয়ারটেল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ আগস্ট, ২০২৫ |
বিদেশ ভ্রমণে মোবাইল ফোনে যোগাযোগ আরও দ্রুত ও সহজ করলো রবি। এখন থেকে ৭০টিরও বেশি দেশে বাংলাদেশি টাকায় পাওয়া যাবে রবি ও এয়ারটেলের রোমিং সুবিধা। বিদেশ ভ্রমণের সময় গ্রাহকরা সরাসরি তাদের মূল ব্যালান্স থেকে বাংলাদেশি টাকায় রোমিং প্যাক কিনতে পারবেন। ‘মাই রবি’ ও ‘মাই এয়ারটেল’ অ্যাপ ব্যবহার করে এটি কেনা যাবে। কোনো ক্রেডিট কার্ড বা ইন্টারন্যাশনাল পেমেন্টের প্রয়োজন হবে না। আজ বৃহস্পতিবার রবির কর্পোরেট অফিসে এই সেবা চালুর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে জানানো হয়, গ্রাহকরা তাদের ভ্রমণের আগেই রোমিং প্যাক কিনে রাখতে পারবেন। তবে প্যাকটি কার্যকর হবে গন্তব্যে পৌঁছানোর পর থেকে। সংবাদ সম্মেলনে রবি আজিয়াটা পিএলসির চিফ কমার্শিয়াল অফিসার

(সিসিও) শিহাব আহমাদ বলেন, “আমাদের নতুন রোমিং প্যাকগুলোতে আছে বেশি ডাটা, উন্নত ফিচার ও বাজারের সবচেয়ে আকর্ষণীয় মূল্য। ভ্রমণকারীদের সবচেয়ে স্মার্ট পছন্দ হবে এটি। এতে রয়েছে সাশ্রয়ী ডাটা বান্ডেল, কম্বো অফার এবং এশিয়া-স্পেশাল প্যাক। খুব সহজেই ‘মাই রবি’ ও ‘মাই এয়ারটেল’ মাধ্যমে সুবিধাটি চালু করা যাবে।” অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের যুগ্ম পরিচালক শাহজাহান আলী বলেন, ‘রবির এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আমরা বাংলাদেশি নাগরিকদের জন্য বিদেশে লেনদেন সহজ ও স্বচ্ছ করতে চাই। রবির নতুন এ সুবিধাটি সে লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। স্থানীয় মুদ্রায় রোমিং কেনার এই সুবিধা বাংলাদেশিদের ভ্রমণকে আরও সহজ করবে এবং ইন্টারন্যাশনাল পেমেন্টের ওপর নির্ভরতা কমাবে। ‘এটি বাংলাদেশের

টেলিকম খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। বাংলাদেশি টাকায় রোমিং কেনার সুবিধা দিয়ে রবি গ্রাহকসেবা ও আর্থিক অন্তর্ভুক্তিতে অনুসরণীয় দৃষ্টান্ত স্থাপন করলো।’ যোগ করেন শাহজাহান আলী। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মুহাম্মদ মনিরুজ্জামান মনি এবং উপপরিচালক ফারজানা রহমান। রবি আজিয়াটা পিএলসির পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার, সাহেদ আলম, চিফ পিপল অফিসার, মুহাম্মদ শোয়েব বেগ, এবং হেড অফ মার্কেটিং শওকত কাদের চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা। রোমিং প্যাক ব্যবহারের নিয়ম বৈধ পাসপোর্ট, ভিসা ও ট্রাভেল টিকিট (প্রয়োজনে) থাকলে খুব সহজেই ‘মাই রবি’ ও ‘মাই এয়ারটেল’ অ্যাপ ব্যবহার করে রোমিং প্যাক কিনতে পারবেন গ্রাহকরা। প্রতি ভ্রমণে সর্বোচ্চ ৬ হাজার

টাকা এবং প্রতি বছরে সর্বোচ্চ ৩০ হাজার টাকা পর্যন্ত রোমিং প্যাক ব্যবহার করা যাবে। ‘মাই রবি’ ও ‘মাই এয়ারটেল’ অ্যাপ থেকে এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন গ্রাহকরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন টাকায় ১ টাকা অনিয়ম টার্মিনাল বন্ধ, সারা দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকট আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? মানচিত্রের বদলে ১ টাকার কয়েনে স্থান পেল মঠ, ভারত-নেপাল সম্পর্কে কি নতুন বার্তা? বিশ্বকাপ ফাইনালে পারাদেস কান্ডঃ লাল কার্ডের তথ্য প্রযুক্তিগত ত্রুটি, তবে ম্যাচশেষে সংঘর্ষ তদন্তে ফিফা’র কমিটি ব্যালন ডি’অর ২০২৬: বিশ্বকাপ ফাইনালের পারফরম্যান্সে ধাক্কা খেলেন মেসি, এগিয়ে ইয়ায়ামাল, হ্যারি কেইন ‘ইতিহাস মুছে ফেলা এত সহজ নয়, বাংলাদেশ একাত্তরেই ফিরবে’: যুক্তরাষ্ট্র থেকে ড. জাফর ইকবাল ফেনীতে দুই কোটি টাকার চোরাচালানসহ দুটি গাড়ি জব্দ মাইলস্টোনে বিমান দুর্ঘটনার এক বছর: চোখের জলে সেই ভয়াল দুপুরের স্মৃতিচারণ শিক্ষার্থী-শিক্ষকদের জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন প্রকাশ্যে হত্যার হুমকি পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না; ‘ইউনূসের অভিশপ্ত আমল ফিরছে কি?’ প্রশ্ন রাখলেন প্রধানমন্ত্রীর কাছে মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী? প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল গোপন ভিডিও ফাঁসে রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস হয়েছে যেসব বিশ্বনেতার কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা যুবদল নেতার ওপর হামলা, ছাত্রদলের ৩ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা বিয়ের জন্য চাপ দেওয়ায় ‘শারমিনকে’ হত্যা করে ভারতে পালাচ্ছিলেন প্রেমিক দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম