কোনো যুদ্ধবিরতি, ‍কোনো চুক্তি হয়নি : বৈঠকের ফল ‘শূন্য’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ আগস্ট, ২০২৫

কোনো যুদ্ধবিরতি, ‍কোনো চুক্তি হয়নি : বৈঠকের ফল ‘শূন্য’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ আগস্ট, ২০২৫ |
আলাস্কায় অনুষ্ঠিত শীর্ষ বৈঠক থেকে কোনো যুদ্ধবিরতি বা চুক্তি হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রায় তিন ঘণ্টা বৈঠক করার পর যৌথ সংবাদ সম্মেলনে কোনো সাংবাদিক প্রশ্ন নেননি। ফলে বৈঠকের ফলাফল প্রায় ‘শূন্য’ বলে মনে করা হচ্ছে। বৈঠকের পর ট্রাম্প বলেন, বৈঠক থেকে কিছু বিষয়ে ‘ব্যাপক অগ্রগতি’ হয়েছে, তবে তিনি বিস্তারিত জানাতে অনিচ্ছুক। তিনি স্বীকার করেন, ইউক্রেনে চূড়ান্ত সমঝোতায় তারা পৌঁছাতে পারেননি। আর পুতিন আলাস্কা ছেড়ে যাওয়ার সময় পরবর্তী আলোচনা মস্কোতে হওয়ার ইঙ্গিত দিয়েছেন, কিন্তু কোনো নির্দিষ্ট সময় বা চুক্তি জানাননি। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের কোনো চুক্তি না করার ফলে ইউরোপীয় মিত্র ও কিয়েভ আপাতত স্বস্তি পেয়েছে। তবে রাশিয়ার

সঙ্গে মতপার্থক্য আরও স্পষ্ট হয়ে গেছে। পুতিন আবারও যুদ্ধের মূল কারণগুলো তুলে ধরেছেন এবং ইউক্রেনের সামরিক বাহিনী, ন্যাটো ও রাশিয়ান ভাষাভাষীদের সুরক্ষা সংক্রান্ত লক্ষ্য পুনর্ব্যক্ত করেছেন। এছাড়া ক্রিমিয়া ও দখলকৃত অন্যান্য এলাকা ছাড়ার কোনো ইঙ্গিত দেননি তিনি। অন্যদিকে, ট্রাম্প যুদ্ধবিরতি না হওয়ায় রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন। বৈঠকের পর তিনি বলেছেন, দুই–তিন সপ্তাহের মধ্যে বিষয়টি বিবেচনা করবেন। তবে তার মন্তব্য অস্পষ্ট থাকায় নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। বৈঠক শেষে বিশেষজ্ঞরা বলছেন, এটি রাশিয়ার জন্যও ‘রাজসিক প্রত্যাবর্তন’ হিসেবে দেখেছে। পশ্চিমা দেশগুলো যত হুমকি দিয়েছে, পুতিন সেগুলোকে পুরোপুরি এড়িয়ে চলেছেন। ইউক্রেনের জন্য কিছু স্বস্তি থাকলেও দীর্ঘমেয়াদী শান্তি এখনো অনিশ্চিত। তথ্যসূত্র : বিবিসি, রয়টার্স

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ফেসবুক-মেসেঞ্জারে হঠাৎ বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা ভারতের নতুন সেনাপ্রধান ধীরাজ শেঠ যুদ্ধ বন্ধের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ঢাকায় ৩ রাউজানে মাথায় গুলি করে যুবদল নেতাকে হত্যা চার দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণে গ্যাসের স্বল্পচাপ, ভোগান্তিতে গ্রাহকরা রয়েল বেঙ্গল টাইগার ও বাংলাদেশের পতাকা হাতে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে সঞ্জয় রাজধানীতে ৩ ঘণ্টার ঝুমবৃষ্টি তাপমাত্রা কমল ১০ ডিগ্রি নিউইয়র্ক উৎসবে তানভীর মোকাম্মেলের ‘মতুয়ামঙ্গল’ ‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী