আমি থাকাকালে চীন তাইওয়ানে হামলা করবে না : ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৬ আগস্ট, ২০২৫

আমি থাকাকালে চীন তাইওয়ানে হামলা করবে না : ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ আগস্ট, ২০২৫ |
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ক্ষমতায় থাকাকালীন চীন তাইওয়ানে আক্রমণ করবে না বলে আশ্বস্ত করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শুক্রবার (১৫ আগস্ট) আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের আগে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এ দাবি করেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এসময় ট্রাম্প বলেন, প্রায় একই রকম পরিস্থিতি চীন ও তাইওয়ানের ক্ষেত্রেও। তবে যতক্ষণ আমি প্রেসিডেন্ট, ততক্ষণ এমন কিছু হবে না বলে আমি মনে করি। দেখা যাক। তিনি আরও যোগ করেন, প্রেসিডেন্ট শি আমাকে বলেছেন, ‘আপনি প্রেসিডেন্ট থাকা অবস্থায় আমি এটা কখনোই করব না’। আমি তাকে বলেছি, ‘এটা আমি স্বাগত জানাচ্ছি’। তবে তিনি আরও বলেছেন, ‘চীন খুব ধৈর্যশীল’। দ্বিতীয় মেয়াদে হোয়াইট

হাউসে ফেরার পর গত জুনে ট্রাম্পের সঙ্গে শি জিনপিংয়ের প্রথম আনুষ্ঠানিক ফোনালাপ হয়। এর আগে এপ্রিলে ট্রাম্প বলেছিলেন, শি তাকে ফোন করেছিলেন, তবে কবে তা হয়নি স্পষ্ট। চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ মনে করে এবং প্রয়োজনে বলপ্রয়োগের মাধ্যমে দ্বীপটিকে মূল ভূখণ্ডের সঙ্গে একীভূত করার কথা বারবার জানিয়ে এসেছে। অন্যদিকে, স্বশাসিত গণতান্ত্রিক শাসনব্যবস্থায় পরিচালিত তাইওয়ান নিজেদের ‘স্বতন্ত্র দেশ’ দাবি করে আসছে। ওয়াশিংটনে অবস্থিত চীন দূতাবাস শুক্রবার আবারও তাইওয়ান ইস্যুকে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয় হিসেবে উল্লেখ করেছে। দূতাবাসের মুখপাত্র লিউ পেঙ্গিউ বলেন, যুক্তরাষ্ট্রের উচিত এক চীন নীতি ও দুই দেশের মধ্যে হওয়া যৌথ ঘোষণা মেনে চলা, তাইওয়ান ইস্যুতে সতর্ক থাকা এবং চীন-যুক্তরাষ্ট্র

সম্পর্ক ও তাইওয়ান প্রণালীতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ভূমিকা রাখা। ওয়াশিংটন তাইওয়ানের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী ও আন্তর্জাতিক মিত্র হলেও, বিশ্বের অধিকাংশ দেশের মতো তাদেরও দ্বীপটির সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাস্তায় প্রকাশ্যে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা জার্মানিতে ১৫ রোগীকে হত্যার দায়ে চিকিৎসকের যাবজ্জীবন রামমন্দির হলেও তহবিল সংকটে বাবরি মসজিদের বিকল্প প্রকল্প ছোট করার সিদ্ধান্ত পাকিস্তানের বেলুচিস্তানে চার দিনে ৩৮ নিরাপত্তাকর্মী ও ৫৪ সন্ত্রাসী নিহত চাঁপাইনবাবগঞ্জে তহশিলদারের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, তদন্ত শুরু হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৪৫ সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব রেলস্টেশনে হামলা-লুটের শিকার বাক্‌প্রতিবন্ধী বুবি বেগম আর নেই Y ক্রোমোজোম হ্রাসে পুরুষ জাতি বিলুপ্তির শঙ্কা কতটা যৌক্তিক, বিজ্ঞান কী বলছে ষড়যন্ত্র করে ভোটে হারানো হয়েছে, অন্তর্বর্তী সরকারও জড়িত: জামায়াত আমির লৈঙ্গিক সমতা অর্জনের এক অনন্য বৈশ্বিক সুযোগ এআই অভিনেত্রীকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা বিচ্ছেদের পর অভিনেত্রী বললেন, আর বিয়ে করতে চাই না রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মৃত্যু বেড়ে ৮ সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে জলাবদ্ধতা নিরসনে হাজার কোটি টাকা ব্যয় নিয়ে প্রশ্ন পশ্চিমবঙ্গে শিশুকে ধর্ষণ-হত্যা: পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত মূল অভিযুক্ত অর্থপাচার মামলায় এনু-রুপনের ১০ বছর কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা পাকিস্তানে ৫ আরোহীসহ নিখোঁজ কার্গো বিমান ‘নাই বাওয়া, হামার কিচ্ছু নাই, ঘর-বাড়ি সব হারাচি’