ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
২৩ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, পাম্প মালিককে ২ লাখ টাকা জরিমানা
শরীয়তপুরে ককটেল ফাটিয়ে ৫০ ঘর ভাংচুর, আটক ১০
লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে স্বজনদের হামলায় প্রাণ গেল একজনের
তেল না পেয়ে পেট্রোল পাম্প কর্মচারীকে মারধর, যুবদল নেতা গ্রেপ্তার
রাজধানীতে বখাটেদের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন
শামা ওবায়েদের নামে চলছে তদ্বির বাণিজ্য
অনলাইনে খোলামেলা জাল নোটের বেচাকেনা, ঈদ সামনে রেখে সক্রিয় চক্র
স্বামীকে বিষ খাইয়ে হত্যা, স্ত্রী ও পরকীয়া প্রেমিক গ্রেফতার
তালতলীতে স্বামীকে জমি লিখে দেওয়ার চাপ প্রয়োগ করে ব্যর্থ হয়ে বিষ খাইয়ে হত্যার ঘটনায় পলাতক স্ত্রী আকলিমা বেগম ও তার পরকীয়া প্রেমিক নেছারকে গ্রেফতার করেছে র্যাব।
সোমবার রাতে কলাপাড়া ও সিদ্ধিরগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়।
জানা যায়, তালতলীর শারিকখালী ইউনিয়নের কচুপাতরা গ্রামের মাওলানা নাজিম উদ্দিনের ছেলে নিহত মাসুম বিল্লাহ তার দ্বিতীয় স্ত্রী আকলিমা বেগমের অবিরাম নির্যাতন ও তার নামে জমি লিখে দেওয়ার চাপ সহ্য করে আসছিলেন। গত ২০২৪ সালের ২০ আগস্ট স্ত্রী আকলিমা বেগম কৌশলে তার স্বামীকে সরবতের সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ায়। পরে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকলেও আসামিরা পালিয়ে যায়। পরে মাসুম বিল্লাহ চিকিৎসাধীন অবস্থায় রাতেই মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় নিহতের বড় ভাই গোলাম কবির বাদী হয়ে আকলিমাকে প্রধান আসামি করে থানায় হত্যা করেন। র্যাব জানায়, দীর্ঘদিন পলাতক থাকার পর নেছারকে কলাপাড়ার শান্তিপুর গ্রাম থেকে এবং তার স্বীকারোক্তির ভিত্তিতে আকলিমাকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। পরকীয়ার সম্পর্ক ঢাকতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।